এক্সপ্লোর

Covishield : কমতে পারে কোভিশিল্ড-এর ২টি ডোজের ব্যবধান, সুপারিশ NTAGI-এর

Covishield : বর্তমানে প্রথম ডোজ নেওয়ার ১২ থেকে ১৬ সপ্তাহ পর কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ দেওয়া হয়। 

নয়া দিল্লি : কোভিশিল্ড-এর দু’টি ডোজের মধ্যে এবার কমতে পারে ব্যবধান। এই বিষয়ে স্বাস্থ্য মন্ত্রকের কাছে সুপারিশ করল ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপ অন ইম্যুনাইজেশন বা NTAGI। 

কেন্দ্রের পরামর্শদাতা এই সংস্থাকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা ANI জানিয়েছে, কোভিশিল্ড-এর দু’টি ডোজের ব্যবধান কমিয়ে ৮ থেকে ১৬ সপ্তাহ করার সুপারিশ করা হয়েছে। বর্তমানে প্রথম ডোজ নেওয়ার ১২ থেকে ১৬ সপ্তাহ পর কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ দেওয়া হয়। 

গত বছর মে মাসে NTAGI-এর সুপারিশ অনুযায়ীই এই ভ্যাকসিনের দু’টি ডোজের ব্যবধান ৬ থেকে ৮ সপ্তাহ থেকে বাড়িয়ে ১২ থেকে ১৬ সপ্তাহ করে কেন্দ্র। সূত্রের খবর, ওমিক্রনের কারণেই এবার ব্যবধান কমানোর সুপারিশ করেছে NTAGI। তবে এখনও এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কেন্দ্র।

ফের বিশ্বজুড়ে চোখ রাঙাচ্ছে করোনা। এই প্রেক্ষাপটে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দিয়ে সতর্ক করেছে কেন্দ্র। পরীক্ষা, চিহ্নিতকরণ, চিকিত্সা, টিকাকরণ ও বিধি মানার উপর জোর দিতে বলা হয়েছে।

শুধু এক দিনেই দক্ষিণ কোরিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ পেরিয়েছে। ১৪ মাস পর চিনে ফের প্রাণ কেড়েছে করোনা।  এক সপ্তাহে বিশ্বে ৮ শতাংশ বেড়েছে করোনার সংক্রমণ। উদ্বেগ বাড়িয়ে ইজরায়েলে ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্ট BA.2-র খোঁজ মিলেছে। 

বিশ্বের নানা প্রান্তে আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে সংক্রমণের, নতুন ঢেউ আসার আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দক্ষিণ কোরিয়া, হংকং, ভিয়েতনাম, তাইওয়ানের মতো দক্ষিণ-পূর্ব এশিয়ার পাশাপাশি, হু করে সংক্রমণ বাড়ছে ইউরোপেও। 

এরই মধ্যে দেশজুড়ে দোল ও হোলি উৎসব হয়েছে। সামাজিক দূরত্ব দূরের কথা, বিধি উড়িয়ে চলেছে উৎসব পালন, এই ঢিলেঢালাভাবে দেখে বিশেষজ্ঞদের অনেকেই দেশে চতুর্থ ঢেউয়ের আশঙ্কা করছেন। নতুন করে করোনার এই চোখরাঙানি নিয়ে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সতর্ক করে চিঠি পাঠিয়েছে কেন্দ্র। চিঠিতে জোর দেওয়া হয়েছে পরীক্ষা, অনুসন্ধান, চিকিত্সা, টিকাকরণ ও কোভিড বিধি পালনে। 

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
Dowry Demand: 'মাস মাইনে দিয়ে দিতে হবে শ্বশুরবাড়িতে', পণের জন্য লাগাতার অত্যাচার, নিজেকে শেষ করলেন ইঞ্জিনিয়ার
'মাস মাইনে দিয়ে দিতে হবে শ্বশুরবাড়িতে', পণের জন্য লাগাতার অত্যাচার, নিজেকে শেষ করলেন ইঞ্জিনিয়ার
Minor Girl Molested: মন্দিরের ভিতরেই যৌন হেনস্থার শিকার নাবালিকা, গ্রেফতার অভিযুক্ত, POCSO অ্যাক্টে রুজু হয়েছে মামলা
মন্দিরের ভিতরেই যৌন হেনস্থার শিকার নাবালিকা, গ্রেফতার অভিযুক্ত, POCSO অ্যাক্টে রুজু হয়েছে মামলা
JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget