এক্সপ্লোর

Coronavirus in India: ৪৪টি দেশে মিলেছে করোনার ভারতীয় "বি.১.৬১৭" স্ট্রেন, জানাল হু

গোটা বিশ্বের করোনা চিত্র বদলে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

জেনিভা: আরও ৪৪টি দেশে মিলেছে করোনার ভারতীয় স্ট্রেন। সার্বিকভাবে যা গোটা বিশ্বের করোনা চিত্র বদলে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা(হু)। 

বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, গত বছর অক্টোবরে ভারতে প্রথম পাওয়া গিয়েছিল কোভিড-১৯ ভাইরাসের নতুন ভেরিয়েন্ট "বি.১.৬১৭" স্ট্রেন। কিন্তু এই মুহূর্তে বিশ্বের ৪৪টি দেশে এই প্রজাতির ভাইরাস খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। 

হু জানিয়েছে, ১১ মে-র পরিসংখ্যান অনুযায়ী, ৪৫০০ টি সিক্যোয়েন্স জিসেইড (ইনফ্লুয়েঞ্জার সম্পর্কিত তথ্য বণ্টন প্ল্যাটফর্ম)-এর সার্ভারে আপলোড করা হয়েছে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, ৬টি অঞ্চলের অন্তর্গত মোট ৪৪টি দেশের থেকে "বি.১.৬১৭" স্ট্রেনের খোঁজ মিলেছে। এছাড়া আরও ৫টি দেশ থেকে ভারতীয় স্ট্রেন সনাক্ত হওয়ার রিপোর্ট পাওয়া গিয়েছে। 

গত বছর ভারতে প্রথম খোঁজ মিলেছিল এই বিশেষ ভেরিয়েন্টের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভেরিয়েন্টকে 'বিশ্বের দুশ্চিন্তার কারণ' হিসেবে ইতিমধ্যেই উল্লেখ করেছে। 

হু-এর কোভিড-১৯ সংক্রান্ত গবেষণার কারিগরী প্রধান মারিয়া ফন কারখোভ বলেন, আমাদের মহামারী (গবেষণা) দল ও গবেষণাগারে কর্মরত বিশেষজ্ঞরা এই বিশেষ ভেরিয়েন্ট সম্পর্কে তথ্য যা দিয়েছে, তা থেকে ইঙ্গিত মিলেছে যে, এটি অধিক মাত্রায়  সংক্রমক। 

ভারতে ভয়ঙ্কর আকার ধারণ করেছে করোনাভাইরাস। দৈনিক মৃত্যুতে বিশ্বে ফের সর্বকালীন রেকর্ড গড়ল ভারত। একদিনে মৃত্যুর সংখ্যা আবারও চার হাজার ছাড়াল। বাড়ল দৈনিক সংক্রমণের সংখ্যাও।   

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৪৮ হাজার ৪২১ জন।  দেশে মোট সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৩৩ লক্ষ ৪০ হাজার ৯৩৮।  

ভারতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ২০৫ জনের। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২ লক্ষ ৫৪ হাজার ১৯৭ জনের।  

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৫৫ হাজার ৩৩৮ জন। অ্যাক্টিভ কেসের সংখ্যা সামান্য কমে ৩৭ লক্ষ ৪ হাজার ৯৯। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১ কোটি ৯৩ লক্ষ ৮২ হাজার ৬৪২ জন।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Abhijeet Dipke : 'বিজেপিতে যোগ দিন, নাহলে আপনার বাবা-মা...', অভিজিৎকে হুমকির অভিযোগ; '১৬ দিন আত্মীয়ের বাড়িতে আশ্রয়'
'বিজেপিতে যোগ দিন, নাহলে আপনার বাবা-মা...', অভিজিৎকে হুমকির অভিযোগ; '১৬ দিন আত্মীয়ের বাড়িতে আশ্রয়'
Crime News: খাবার পরিবেশনে দেরি, বৌদির মাথা কেটে নিল দেওর, ভয়ঙ্কর ঘটনা বিহারে
খাবার পরিবেশনে দেরি, বৌদির মাথা কেটে নিল দেওর, ভয়ঙ্কর ঘটনা বিহারে
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার

ভিডিও

Birbhum News: দুটি আলমারিতে থরে থরে সাজানো টাকা, সোনার বাট, সোনার বিস্কুট, কি নেই? এই ধনকুবের কে?
Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget