এক্সপ্লোর

Delhi MCD Results 2022 : দিল্লি পৌরনিগমে কি ক্ষমতা দখল করতে পারবে আপ, নাকি প্রত্যাবর্তন বিজেপির ?

MCD Results 2022 : বিপুল জয়লাভের আশায় বুক বাঁধছে আম আদমি পার্টি। কারণ, একাধিক এক্সিট পোলেও সেরকমই ইঙ্গিত মিলেছে।

নয়া দিল্লি : আজ দিল্লি পৌরনিগমের ভোটের ফল ঘোষণা। জয়ের ব্যাপারে আশাবাদী বিজেপি ও আপ উভয় দলই। বিপুল জয়লাভের আশায় বুক বাঁধছে আম আদমি পার্টি। কারণ, একাধিক এক্সিট পোলেও সেরকমই ইঙ্গিত মিলেছে। ভোটের গণনা শেষে জনাদেশ এবার তাদের পক্ষেই যাবে বলে মনে করছে কেজরিওয়াল বাহিনী। গত ১৫ বছর ধরে এখানে ক্ষমতায় রয়েছে গেরুয়া শিবির।

দিল্লি পৌরনিগমে ২৫০টি ওয়ার্ড রয়েছে। অর্থাৎ ক্ষমতা দখলের জন্য প্রয়োজন ১২৬টি আসনে জয়লাভ। গত রবিবার এখানে নির্বাচন হয়।

অধিকাংশ এক্সিট পোলে ইঙ্গিত মিলেছে, দিল্লির শাসক দল আম আদমি পার্টি এবার পৌরনিগমের ক্ষমতাও দখল করতে চলেছে। দ্বিতীয় স্থানে চলে যেতে পারে বিজেপি। Aaj Tak-এর এক্সিট পোল অনুযায়ী, ১৪৯ থেকে ১৭১টি ওয়ার্ডে জয়লাভ করতে পারে কেজরি-বাহিনী। অন্যদিকে, Times Now-এর এক্সিট পোল অনুযায়ী, ১৪৬ থেকে ১৫৬টি আসন পেতে পারে আম আদমি পার্টি। 

Aaj Tak- বলছে, বিজেপি ৬৯ থেকে ৯১ আসন পেতে পারে। তবে, Times Now-এর তথ্য অনুযায়ী, ৮৪ থেকে ৯৪টি আসনে জয়লাভ করতে পারে গেরুয়া শিবির।

উভয় এক্সিট পোলেই একটা বিষয় কার্যত একমত দিয়েছে যে, কংগ্রেস ১০ বা তার কম আসন পেতে পারে। ২০১৭-র পৌরভোটে, বিজেপি ২৭০টি ওয়ার্ডের মধ্যে ১৮১টিতে জিতেছিল। অন্যদিকে, আপ পেয়েছিল ৪৮টি ও কংগ্রেস ২৭টি আসনে জয়লাভ করেছিল।

এই পরিস্থিতিতে আপ দাবি করেছে, এক্সিট পোলে যা বলা হয়েছে তার থেকেও ভাল ফল করবে তারা। সংবাদ সংস্থা পিটিআইকে আপের তরফে দিল্লি পৌরনিগম ভোটের দায়িত্বে থাকা দুর্গেশ পাঠক বলেন, এক্সিট পোলে যে ভবিষ্যবাণী করা হয়েছে, তার থেকেও আমরা ভাল ফল করব। তাছাড়া এই এক্সিট পোল দেখিয়ে দিয়েছে যে, বিজেপি আপের বিরুদ্ধে যে সব অভিযোগ তুলেছিল, তা সব খারিজ করে দিয়েছে সাধারণ মানুষ। 

দিল্লি পৌরনিগমের ভোটে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল- আর্বজনা সংগ্রহ । কাজেই, এই ভোটে আপের জয়লাভ দিল্লিতে তাদের অবস্থান আরও মজবুত করবে তা-ই নয়, এর পাশাপাশি দলের জাতীয় রাজনীতি নিয়ে উচ্চাকাঙ্খা আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। বিজেপি-র অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে দ্রুত এগিয়ে আসতে পারবে আপ। অন্যদিকে, এই ভোটে হেরে গেলে, গেরুয়া শিবিরের আগামী ২০২৫-এর দিল্লি বিধানসভা নির্বাচনে ক্ষমতা দখলের স্বপ্ন অনেকটা ধাক্কা খাবে। উল্লেখ্য, দিল্লি পৌরনিগমে প্রায় ১৫ বছর ধরে রাজত্ব করছে বিজেপি। ২০০৭ থেকে ২০২২ সাল পর্যন্ত। 

সেরা শিরোনাম

Indian Air Force: অনেক এগিয়ে চিন, এগোচ্ছে পাকিস্তানও, ভারত এখনও ফোর্থ জেনারেশন যুদ্ধবিমানে আটকে? অবসরের পরই মুখ খুললেন বায়ুসেনার এয়ার মার্শাল
অনেক এগিয়ে চিন, এগোচ্ছে পাকিস্তানও, ভারত এখনও ফোর্থ জেনারেশন যুদ্ধবিমানে আটকে? অবসরের পরই মুখ খুললেন বায়ুসেনার এয়ার মার্শাল
CJP Protest : 'অ্যালার্ম বেল বেজে উঠেছে', সরব ককরোচ জনতা পার্টির মুখপাত্র; BCI চেয়ারম্যানের পদত্যাগের দাবি 'আরও জোরালো'
'অ্যালার্ম বেল বেজে উঠেছে', সরব ককরোচ জনতা পার্টির মুখপাত্র; BCI চেয়ারম্যানের পদত্যাগের দাবি 'আরও জোরালো'
Reservation Hatao Andolan : ফের আন্দোলনের কেন্দ্রস্থল যন্তর-মন্তর, 'রিজার্ভেশন হটাও আন্দোলন'-এ ৫ দফা দাবিতে উত্তাল ; আটক বহু
ফের আন্দোলনের কেন্দ্রস্থল যন্তর-মন্তর, 'রিজার্ভেশন হটাও আন্দোলন'-এ ৫ দফা দাবিতে উত্তাল ; আটক বহু
Hyderabad Aston Martin Crash: সাংসদের ছেলের গাড়ি পিষে দিয়েছে তরুণীকে, সাফাই দিয়ে বাবা বলছেন, 'ওই তো হাসপাতালে নিয়ে গিয়েছে...'
সাংসদের ছেলের গাড়ি পিষে দিয়েছে তরুণীকে, সাফাই দিয়ে বাবা বলছেন, 'ওই তো হাসপাতালে নিয়ে গিয়েছে...'

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget