এক্সপ্লোর

VS Achuthanandan: অসুস্থ ভিএস অচ্যুতানন্দন, ভর্তি হাসপাতালে, রাখা হয়েছে আইসিইউ-তে

VS Achuthanandan Admitted To Hospitalশ্রী উথারাদোম থিরুনাল হাসপাতালের মেডিক্যাল সুপার জানিয়েছেন, অ্যাকিউট গ্যাসট্রোয়েনটেরিটিসে ভুগছেন ভিএস অচ্যূতানন্দন। আইসিইউ-তে তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।


চেন্নাই: অসুস্থ কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী কথা প্রবীণ সিপিএম নেতা ভিএস অচ্যুতানন্দন। তাঁকে তিরুবনন্তপুরমের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।  প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ইন্টেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) রাখা হয়েছে বলে খবর। আইসিইউ-তে তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।শ্রী উথারাদোম থিরুনাল হাসপাতালের মেডিক্যাল সুপার জানিয়েছেন, অ্যাকিউট গ্যাসট্রোয়েনটেরিটিসে ভুগছেন ভিএস অচ্যুতানন্দন। আইসিইউ-তে তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।  হাসপাতালের সোমবারের বুলেটিনে জানানো হয়েছে, এর পাশাপাশি তাঁর ডাইসেলেকট্রোলেমিয়া ও মূত্রাশয়ের সমস্যাও ধরা পড়েছে। 

অসুস্থতার জন্য প্রবীণ এই সিপিএম নেতা রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস কমিশনের চেয়ারপার্সনের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। দুই বছর আগে স্ট্রোক হয়েছিল তাঁর। এরপর থেকেই সক্রিয় রাজনীতিতে তাঁকে দেখা যায়নি। পরে অচ্যুতানন্দনকে তাঁকে আলাপুঝা জেলায় নিজের শহরে ফিরিয়ে আনা হয়েছিল।

২০০৬-এ রাজ্যের প্রবীণতম মুখ্যমন্ত্রী হিসেবে কার্যভার গ্রহণ করেছিলেন অচ্যুতানন্দন। ২০০৬ থেকে ২০১১ পর্যন্ত কেরলের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পালন  করেছেন তিনি। ২০১৬ তে বামজোটের ক্ষমতায় ফিরে আসার পর তাঁকে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস কমিশনের চেয়ারপার্সন করা হয়েছিল। ওই পদ ছিল ক্যাবিনেট মন্ত্রী পর্যায়ের। চলতি বছরের শুরুর দিক পর্যন্ত ওই পদে ছিলেন তিনি। কেরল বিধানসভার তিনবারের বিরোধী দলনেতা ছিলেন অচ্যুতানন্দন।

 

সেরা শিরোনাম

NDA News: ২০২৯ সালেই একসঙ্গে লোকসভা এবং বিধানসভা নির্বাচন? NDA রাজ্যগুলি রাজি, বিরোধীরা কি মানবে?
২০২৯ সালেই একসঙ্গে লোকসভা এবং বিধানসভা নির্বাচন? NDA রাজ্যগুলি রাজি, বিরোধীরা কি মানবে?
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Swine Flu Alert: মাস্ক পরার দিন ফিরল, সোয়াইন ফ্লু অ্যালার্ট জারি দিল্লিতে, কাদের ঝুঁকি বেশি? অ্যান্টিবায়োটিক কি খাবেন?
মাস্ক পরার দিন ফিরল, সোয়াইন ফ্লু অ্যালার্ট জারি দিল্লিতে, কাদের ঝুঁকি বেশি? অ্যান্টিবায়োটিক কি খাবেন?

ভিডিও

CM Suvendu Adhikari | Jadavpur-কাণ্ডে বিস্ফোরক মুখ্যমন্ত্রী! বললেন,
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget