এক্সপ্লোর

Manmohan Singh on Coronavirus: আপনার দলই টিকাকরণের গুরুত্ব বোঝে না, মনমোহনকে জবাব স্বাস্থ্যমন্ত্রীর

মনমোহন সিং-কে পাল্টা চিঠিতে স্বাস্থ্যমন্ত্রী লিখেছেন, আপনি টিকাকরণের গুরুত্ব বোঝেন। কিন্তু, আপনার দলে যাঁরা গুরুত্বপূর্ণ পদে আছেন এবং আপনার দল যে সব রাজ্যে ক্ষমতায় আছে সেখানকার পদাধিকারীরা টিকাকরণের গুরুত্ব বোঝেন না।

নয়াদিল্লি: গতকালই নিজের উত্তরসূরিকে করোনা মোকাবিলায় পাঁচ দফা পরামর্শ দিয়ে চিঠি দিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তার পরিপ্রেক্ষিতে এবার উত্তর দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। 

মনমোহন সিং-কে পাল্টা চিঠিতে স্বাস্থ্যমন্ত্রী লিখেছেন, আপনি টিকাকরণের গুরুত্ব বোঝেন। কিন্তু, আপনার দলে যাঁরা গুরুত্বপূর্ণ পদে আছেন এবং আপনার দল যে সব রাজ্যে ক্ষমতায় আছে সেখানকার পদাধিকারীরা টিকাকরণের গুরুত্ব বোঝেন না।

দেশে বাড়তে থাকা সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। করোনা মোকাবিলায় গতকালই নিজের উত্তরসূরি তথা বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঁচ দফা পরামর্শ সম্বলিত চিঠি দিয়েছিলেন তিনি। 

চিঠিতে টিকাকরণের উপর জোর দেওয়া, জরুরি প্রয়োজনে কেন্দ্রের ১০ শতাংশ ভ্যাকসিন বিতরণ করা, করোনা মোকাবিলায় সামনে সারিতে লড়াই করছেন এমন ৪৫ বছরের কমবয়সিদের টিকাকরণে গুরুত্ব দেওয়া, তহবিল গঠন করে বেশি পরিমাণে টিকা উৎপাদন এবং ইউরোপীয় মেডিকেল এজেন্সির অনুমোদন পেয়েছে এমন কোনও সংস্থার টিকা এদেশে আনা যায় কি না তা খতিয়ে দেখার মতো পরামর্শ দিয়েছেন কংগ্রেসের বর্ষীয়ান এই নেতা।

তাঁর সেই চিঠিরই আজ উত্তর দেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। চিঠিতে মনমোহনের টিকাকরণে জোর দেওয়ার পরামর্শ কেন্দ্র সাদরে গ্রহণ করেছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। কিন্তু, এই মর্মে কংগ্রেসের ভূমিকাকে কাঠগড়ায় দাঁড় করান তিনি। লেখেন, ডঃ সিং এটা খুবই দুঃখের যে করোনার বিরুদ্ধে লড়াইয়ে টিকাকরণের গুরুত্ব আপনি বুঝলেও, আপনার দলে যাঁরা গুরুত্বপূর্ণ পদে আছেন এবং আপনার দল যে সব রাজ্যে ক্ষমতায় আছে সেখানকার পদাধিকারীরা টিকাকরণের গুরুত্ব বোঝেন না।  

তিনি আরও লিখেছেন, এটা ভেবে অবাক হয়ে যেতে হয় যে এই পরিস্থিতিতেও ভ্যাকসিন তৈরি এবং বিশ্বজুড়ে তা ছড়িয়ে দেওয়ার পরও কংগ্রেসের সিনিয়র সদস্যরা দেশের বিজ্ঞানীদের প্রতি কোনও কৃতজ্ঞতা প্রকাশ করেননি। 

প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ২ লাখ ৭৩ হাজার ৮১০ জন। মৃত্য হয়েছে ১ হাজার ৬১৯ জনের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand News : ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
Deepak Mhaskey : অমিত মালব্যর জায়গায় বিজেপির আইটি সেলের দায়িত্বে, কে এই দীপক মাহাস্কে ?
অমিত মালব্যর জায়গায় বিজেপির আইটি সেলের দায়িত্বে, কে এই দীপক মাহাস্কে ?
PM Modi Viral Video : আধার কার্ড থাকলেই পাবেন বিনামূল্য়ে এক ভরি সোনা ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর ভিডিয়ো, সরকার কী বলছে ?
আধার কার্ড থাকলেই পাবেন বিনামূল্য়ে এক ভরি সোনা ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর ভিডিয়ো, সরকার কী বলছে ?
Annamalai Attacks BJP : 'সব গুজরাতে কেন? ', মোদি-শাহের নীতির তুলোধনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি 
'সব গুজরাতে কেন ? ', মোদি-শাহের নীতির তুলোধনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি 

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget