এক্সপ্লোর

Goa Exit Polls 2022: ১৮-২২ আসন জিতে বিজেপি গোয়ায় ফের সরকার গড়বে: প্রমোদ সবন্ত

Goa Exit Polls 2022: সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, ৪০ আসনের গোয়া বিধানসভা নির্বাচনে ১৩ থেকে ১৭টি আসনে জিততে পারে বিজেপি। গেরুয়া শিবিরের প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস পেতে পারে ১২ থেকে ১৬টি আসন।

পানাজি: ''বিজেপি গোয়ায় মোট ১৮-২২ টি আসন জিতে সরকার গড়বে'', মন্তব্য গোয়ার (goa) মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের (pramod sawant)। সি ভোটারের Exit poll-এ ইঙ্গিত, বিজেপির দখলে থাকা গোয়া বিধানসভায় এবার ত্রিশঙ্কু হতে পারে! কিন্তু অন্যরকম ভাবছেন গোয়ার মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, ''আমাদের একটাই লক্ষ্য বিজেপির ডাবল ইঞ্জিন সরকার যাবতীয় পরিকাঠামো যেগুলো বাকি সব কাজ সম্পূর্ণ করবে। এক্সিট পোল অনুযায়ী বিজেপি উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া ও মনিপুরেও ক্ষমতায় আসতে চলেছে আবার। পঞ্জাবেও ভাল পারফর্ম করবে দল।''

উল্লেখ্য, সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, ৪০ আসনের গোয়া বিধানসভা নির্বাচনে ১৩ থেকে ১৭টি আসনে জিততে পারে বিজেপি। গেরুয়া শিবিরের প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস পেতে পারে ১২ থেকে ১৬টি আসন। তৃণমূল ও মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি-র জোট ৫ থেকে ৯টি আসনে জিততে পারে। অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি ১ থেকে ৫ এবং অন্য দলগুলি সর্বোচ্চ ২টি আসন জিততে পারে বলে ইঙ্গিত সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায়।

সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, প্রাপ্ত ভোট শতাংশের নিরিখে, বিজেপি পেতে পারে ৩৩ শতাংশ ভোট। ৩০ শতাংশ ভোট যেতে পারে কংগ্রেসের পক্ষে। প্রায় ১৫ শতাংশ ভোট যেতে পারে আম আদমি পার্টির ঝুলিতে। এছাড়া তৃণমূল ও মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি-র জোট ১১ শতাংশ এবং অন্য দলগুলি ১১ শতাংশ ভোট পেতে পারে বলে সি ভোটারের Exit poll-এ ইঙ্গিত। এই Exit poll-এর ক্ষেত্রে সমীক্ষকরা কথা বলেছেন গোয়ার ৫ হাজার ৫০২ জন ভোটারের সঙ্গে। মার্জিন অফ এরর - প্লাস মাইনাস ৩ শতাংশ। সমীক্ষক সংস্থা CNX-এর Exit poll অনুযায়ী, গোয়ায় ১৬ থেকে ২২টি আসনে জিততে পারে বিজেপি। কংগ্রেস জোট জয়ী হতে পারে ১১ থেকে ১৭টি আসনে। ১ থেকে ২টি আসন যেতে পারে MGP-তৃণমূল জোটের দখলে। আম আদমি পার্টি সর্বোচ্চ ২, অন্যরা ৪ থেকে ৫টি আসনে জয়ী হতে পারে।

ভেটো-র Exit poll-এ ইঙ্গিত গোয়ায় বিজেপি জিততে পারে ১৪টি আসনে ১৬টি আসন যেতে পারে কংগ্রেস জোটের দখলে। আম আদমি পার্টি ৪ এবং অন্যরা ৬টি আসনে জয়ী হতে পারে। JAN KI BAAT’এর EXIT POLL-এ ইঙ্গিত গোয়ায় বিজেপি জিততে পারে ১৩ থেকে ১৯টি আসনে। ১৪ থেকে ১৯টি আসন যেতে পারে কংগ্রেস জোটের দখলে। MGP-তৃণমূল জোট জিততে পারে ৫ থেকে ৯টি আসনে। ১ থেকে ২টি আসন পেতে পারে আম আদমি পার্টি। অন্যরা ৪ থেকে ৮টি আসনে জয়ী হতে পারে। GROUND ZERO RESEARCH’এর EXIT POLL-এ ইঙ্গিত,  গোয়ায় ১০ থেকে ১৪টি আসনে জিততে পারে বিজেপি। ২০ থেকে ২৫টি আসনে জিততে পারে কংগ্রেস জোট। MGP-তৃণমূল জোট জিততে পারে ৩ থেকে ৫টি আসনে। এছাড়া আম আদমি পার্টি সর্বোচ্চ ১টি এবং অন্যরা ১ থেকে ৩টি আসনে জয়ী হতে পারে বলে ইঙ্গিত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
Abhishek On CM Suvendu Adhikari: “শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না..”, বললেন অভিষেক
“শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না..”, বললেন অভিষেক
Maharashtra News : ১৩০-এর বেশি পথচারীকে কামড়, ৭ ঘণ্টা ধরে তল্লাশি পথকুকুরের; চরম আতঙ্ক
১৩০-এর বেশি পথচারীকে কামড়, ৭ ঘণ্টা ধরে তল্লাশি পথকুকুরের; চরম আতঙ্ক
Jharkhand News : 'বিধানসভা ঘেরাও' অভিযান ঘিরে তোলপাড়, পুলিশের ব্যারিকেড ভেঙে এগোচ্ছেন বহু ছাত্র-ছাত্রী ; হুলস্থূল রাঁচিতে
'বিধানসভা ঘেরাও' অভিযান ঘিরে হুলস্থূল, পুলিশের ব্যারিকেড ভেঙে এগোচ্ছেন বহু ছাত্র-ছাত্রী ; তোলপাড় রাঁচি

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget