এক্সপ্লোর

Himachal Pradesh Cloudburst: ধেয়ে আসছে ঘোলাটে জলরাশি, কী ঘটল হিমাচলে?

Heavy Rain: সিমলাতেও চলছে প্রবল বৃষ্টি। প্রবল গতির বৃষ্টিতে নাজেহাল জনজীবন।

সিমলা: কানফাটা আওয়াজ। প্রবল বেগে ঘোলাটে জলরাশির স্রোত নেমে আসছে পাহাড়ি ঢাল বেয়ে। কোথাও কোথাও রাস্তার উপর দিয়ে বইছে জলের স্রোত। এমনই ভয়াবহ ঘটনার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। ঘটনাস্থল হিমাচল প্রদেশ (Himachal Pradesh)।  

কদিন আগেই মেঘভাঙা বৃষ্টির কারণে প্রায় ধূলিসাৎ হয়ে গিয়েছিল অমরনাথ (Amarnath)। সেই সময় অমরনাথ যাত্রা চলছিল। ওই প্রাকৃতিক দুর্যোগে প্রাণ গিয়েছিল বেশ কয়েকজন পুণ্যার্থীর। ঠিক একই রকম ঘটনা ঘটল হিমাচল প্রদেশের চাম্বা এলাকায়। মেঘভাঙা এবং সেই কারণে প্রবল বৃষ্টি পাহাড়ি রাজ্যের চাম্বায় (Chamba)। সেই কারণেই হড়পা বানের ঘটনা ঘটেছে হিমাচল প্রদেশে।  

একাধিক ক্ষয়ক্ষতি:
বেশ কিছুদিন আগেই হিমাচল প্রদেশেই মেঘভাঙা (Cloudburst) বৃষ্টির ঘটনা ঘটেছিল। চাম্বা জেলার ওই ঘটনায় একজনের মৃত্যু হয়েছিল। জখম হয়েছিলেন বেশ কয়েকজন। একাধিক বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছিল। ফের এবার একই ঘটনা। এবারও চাম্বা জেলা। এদিনের ঘটনায় একাধিক জায়গায় গাড়ি চলাচলে সমস্যা হয়েছে। এর আগে দুজন স্থানীয় ব্যক্তি ধসের (Landslide) নীচে চাপা পড়ে গিয়েছেন বলে শোনা গিয়েছিল। কুল্লু (Kullu) জেলায় একটি ধসের কারণে এমনটা হয়েছিল বলে শোনা গিয়েছে। একাধিক দোকান ও গাড়ি ভেসে গিয়েছে বলে সূত্রের খবর।  হিমাচল প্রদেশের বিপর্যর মোকাবিলা দফতরের তরফে বলা হয়েছে ধসের কারণে যে দুজন মারা গিয়েছেন তাঁদের দুজনই মহিলা। একজনের বয়স পঞ্চাশের উপরে, অন্যজন তরুণী।

 

সিমলাতেও (Shimla) চলছে প্রবল বৃষ্টি। প্রবল গতির বৃষ্টিতে নাজেহাল জনজীবন। বৃষ্টির বেগ বাড়তে থাকায় প্রমাদ গুনছেন অনেকে। মান্ডি (Mandi) জেলায় ধসের কারণে মান্ডি-কুল্লু জাতীয় সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় সকালে।   

আগেও হড়পা বান:
এর আগে জুলাই মাসেও হিমাচল প্রদেশে (Himachal Pradesh) হড়পা বান হয়েছিল।পার্বতী নদীর একটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছিল। মনিকরণে মেঘভাঙার ঘটনায় সেবার হড়পা বান ঘটেছিল। ওই ঘটনাতে কুল্লুতেও (Kullu) প্রভাব পড়েছিল। 

আরও পড়ুন: আগাগোড়াই মমতার স্নেহধন্য, পদ নয়, ‘দিদি’র সৈনিক হয়ে থাকতে চেয়েছিলেন কেষ্ট

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."
PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
Jharkhand Student Protest: প্রশ্নফাঁস কাণ্ডে এবার উত্তাল ঝাড়খণ্ড, বিধানসভা অভিযান ঘিরে তুলকালাম, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি
প্রশ্নফাঁস কাণ্ডে এবার উত্তাল ঝাড়খণ্ড, বিধানসভা অভিযান ঘিরে তুলকালাম, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি
PM Modi NCPI Meeting: আলোচনায় বাংলার উন্নয়ণ, খোঁজ নিলেন প্রত্যেকের স্বাস্থ্যেরও, মোদি সাক্ষাতে আপ্লুত কাকলিরা
আলোচনায় বাংলার উন্নয়ণ, খোঁজ নিলেন প্রত্যেকের স্বাস্থ্যেরও, মোদি সাক্ষাতে আপ্লুত কাকলিরা

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget