এক্সপ্লোর

Anubrata Mandal Arrested: আগাগোড়াই মমতার স্নেহধন্য, পদ নয়, ‘দিদি’র সৈনিক হয়ে থাকতে চেয়েছিলেন কেষ্ট

Mamata Banerjee: মতা যুব কংগ্রেসের নেত্রী থাকাকালীনই তাঁর সংস্পর্শে আসা অনুব্রতর।

কলকাতা: কোপাইয়ের চরে হাওয়ার গতিপথ বদল হয়েছে বার বার। কিন্তু বিগত দু’দশকে বীরভূমে অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) দাপটে চিড় ধরেনি।২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে জেলায় জেলায় যখন গেরুয়া দাপট অনুভূত হচ্ছে, তার মধ্যেও বীরভূমে (Birbhum) তৃণমূলের (TMC) পতাকা নামতে দেননি তিনি। স্বভাবতাই ‘কেষ্ট’র প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) স্নেহে ঘাটতি পড়েনি। এমনকি বীরভূমের মাটি থেকে দলের হয়ে নির্বাচনী স্লোগান ‘খেলা হবে’র সুর বেঁধে দিয়েছিলেন অনুব্রতই। গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) সিবিআই-এর (CBI) হাতে গ্রেফতার (Anubrata Mandal Arrested) হওয়ার পর বীরভূমে নতুন খেলার সূচনা হচ্ছে বলে রব তুলতে শুরু করেছে বিরোধীরা। কিন্তু অনুব্রতকে নিয়ে এখনও কড়া অবস্থান নিতে নারাজ তৃণমূল। অনুব্রতর প্রতি মমতার অপত্য স্নেহই এর নেপথ্যে রয়েছে বলে মনে করা হচ্ছে।

দু’দশক ধরে বীরভূমে অনুব্রতর দাপট অক্ষুণ্ণ

রাজনীতিতে হাতেখড়ির আগে অনুব্রত কখনও মুদির দোকানে কাজ করেছেন, কখনও আবার মাছও বিক্রি করেছেন বলে শোনা যায়। মমতা যুব কংগ্রেসের নেত্রী থাকাকালীনই তাঁর সংস্পর্শে আসা অনুব্রতর। ১৯৯৮ সালে কংগ্রেস ছেডে় বেরিয়ে এসে মমতা যখন তৃণমূল গড়লেন, সেই সময় বীরভূমে দলের সভাপতি করা হয় সুশোভন বন্দ্যোপাধ্যায়কে। আর জেলায় যুব তৃণমূলের দায়িত্ব পান অনুব্রত। নানুর গণহত্যার প্রেক্ষাপটে মমতা যখন আন্দোলন গড়ে তুলছেন, সেই সময় তাঁর সিপিএম-এর বিরুদ্ধে তাঁর সেনাপতির ভূমিকায় ছিলেন অনুব্রতই। তিনি যেমন ‘দিদি’ বলতে অজ্ঞান, তেমনই ‘কেষ্ট’র উপর প্রগাঢ় হয় দলনেত্রীর স্নেহ।তাই চোখ বন্ধ করে অনুব্রতর হাতেই বীরভূম ছেড়ে দেন মমতা।

তবে বীরভূমে দাপট যত বেড়েছে, ততই বেশি করে বিতর্কে জড়িয়ে পড়েছেন অনুব্রত। কখনও পুলিশকে বোমা মারার কথা বলতে শোনা গিয়েছে তাঁকে। বিরোধীদের ‘শুঁটিয়ে লাল’ করে দেওয়া থেকে ‘চড়াম চড়াম’, ‘নকুলদানা’ বিলি, কখনওই মুখে কুলুপ আঁটতে দেখা যায়নি তাঁকে। তাতে বার বার বিতর্কে জড়িয়েছেন তিনি। বীরভূমে অনুব্রতর দাপেটর কথা অজানা নয় বিরোধীদেরও। তাই নির্বাচনে তাঁকে ঘরবন্দি করার পক্ষে একযোগে সমর্থন জানাতে দেখা যায় সকলকে। কিন্তু নজরবন্দি থেকেও কী ভাবে মোটরসাইকেলে চেপে ভোট দেখতে বেরিয়ে পড়েন অনুব্রত, তার কিনারা করতে ঘাম ছুটে যায় নির্বাচন কমিশনেরও।

আরও পড়ুন: Anubrata Mandal Arrested: বীরভূমের জন্য স্বাধীনতা দিবস! অনুব্রতর গ্রেফতারিতে মন্তব্য অনুপমের, বললেন, ‘খেলা সবে শুরু’

তার পরেও আগাগোড়া অনুব্রতর পাশে থাকতে দেখা গিয়েছে মমতাকে। যে কোনও কারণে যখনই বিপাকে পড়েছেন কেষ্ট, কার্যত ঢাল হয়ে এগিয়ে এসেছেন তিনি। নির্দ্বিধায় জানিয়ে দেন, ‘‘কেষ্ট সংগঠন ভাল করে।’’ ভোটের বাজারে অনুব্রত নজরবন্দি হলে মমতাকে বলতে শোনা যায়, ‘‘কেষ্টর উপর ওদের অনেক রাগ। প্রতি বার নির্বাচনের আগে কেষ্টকে নজরবন্দি করে রেখে দিচ্ছে। এ বার যদি এরকম কিছু করে তো তুমি কোর্টে যাবে, প্রোটেকশন নেবে। এ ভাবে নজরবন্দি করে রাখা যায় না।’’ তাই যখনই বিপদে পড়েছেন অনুব্রত, খোদ মমতা তাঁকে অক্সিজেন জোগাতে নেমে পড়েন বলে অভিযোগ বিরোধীদের।

তবে মমতার এই অপত্য স্নেহ অকারণ নয় বলে মনে করেন তৃণমূলের নেতা-মন্ত্রীরাও। এ বছর ফেব্রুয়ারি মাসে অনুব্রতর আত্মজীবনী প্রকাশের অনুষ্ঠানে হাজির ছিলেন খোদ রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। সেখানে তিনি বলেন, ‘‘চাইলেই আমাদের সঙ্গে এক তালিকায় যুক্ত হতে পারতেন অনুব্রত। মুখ্যমন্ত্রীর এতটাই কাছের উনি যে, চাইলে সব পেতে পারতেন। কিন্তু উনি সেটা করেননি। কারণ বীরভূমের আকাশ, বাতাস, জল, তারা ওঁকে বলেছে যে অনুব্রত মণ্ডল একটি মাত্র জায়গায় সীমাবদ্ধ থাকবেন না। বলেছে, অনুব্রত তুমি বিশ্বাসের মধ্যে নির্বিশেষ। তাই নিজের দফতর বা রাজ্যসভায় কোনও পদে তাঁকে বেঁধে ফেলা অর্থহীন।’’

পদ নয়, মমতার সৈনিক হিসেবেই থাকতে চান অনুব্রত

তিনি দলের কর্মী, মাঠেঘাটে সংগঠনে অভ্যস্ত, কোনও পদ বা মন্ত্রিত্ব তাঁর সইবে না বলে জানিয়েছিলেন খোদ অনুব্রতও। তাঁকে বলতে শোনা যায়, ‘‘দেলর সাধারণ ক্রমী আমি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। রাজ্যসভায় পাঠাতে চেয়েছিলেন উনি। কিন্তু, আমি জানিয়ে দিই, দলই ছেড়ে দেব। মানুষের সঙ্গে কাজ করতে চাই। কোনও ভাঁওতাবাজিতে যাব না। মন্ত্রী বা সাংসদ, বিধায়ক হতে চাই না আমি।’’ অনুব্রতর এই মানসিকতাই তাঁকে মমতার প্রিয়পাত্র করে তোলে বলে মনে করা হয়। তাই ক’দিন আগে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর তৃণমূল ‘লজ্জিত’ বলে বিবৃতি দিলেও, অনুব্রতর গ্রেফতারিতে তা বলার পরিসর নেই বলে দাবি দলের নেতাদের।

সেরা শিরোনাম

Abhijeet Dipke On CJP Protest :
"হতে পারে এরপর আমাকে জেলে পাঠানো হবে..", জরুরি পোস্ট করে মারাত্মক আশঙ্কার কথা জানালেন CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
CPM Book Stall :বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
West Bengal News LIVE: আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget