এক্সপ্লোর

Madhya Pradesh : ছেলেকে কামড়ে চোয়ালের মাংস তুলে নিয়েছিল, কুকুরকে পিটিয়ে ও পা কেটে হত্যা ব্যক্তির !

Madhya Pradesh : সোশাল মিডিয়ায় এই কুকুর-হত্যার ভিডিও ভাইরাল হওয়ার পর ঘটনাটি এক মাস পর প্রকাশ্যে চলে এসেছে। সীমারিয়াতল গ্রামের এই ঘটনার বিষয়ে জানতে পেরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন এক পশুপ্রেমী

ভোপাল : তাঁর ছেলেকে কামড়ে চোয়ালের মাংস তুলে নিয়েছিল। সেই রাগে রাস্তার এক কুকুরকে পিটিয়ে হত্যা করে এক ব্যক্তি। প্রায় এক মাস আগে মধ্যপ্রদেশের গোয়ালিয়র জেলায় ঘটে যায় এই ঘটনা। সোশাল মিডিয়ায় এই কুকুর-হত্যার ভিডিও ভাইরাল হওয়ার পর ঘটনাটি এক মাস পর প্রকাশ্যে চলে এসেছে। সীমারিয়াতল গ্রামের এই ঘটনার বিষয়ে জানতে পেরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন এক পশুপ্রেমী। এমনই জানিয়েছেন দেহাত থানার স্টেশন ইন-চার্জ আনন্দ কুমার।

একটু দূর থেকে ওই ঘটনার মুহূর্ত ভিডিও করা হয়। তাতে দেখা যাচ্ছে, অভিযুক্ত ব্যক্তি ওই কুকুরটিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করছে। পরে পা কেটে দেয়। আর যন্ত্রণায় চিৎকার করছে কুকুরটি। এই ঘটনার ভিডিও সামনে আসতেই শোরগোল পড়ে যায়। People for the Ethical Treatment of Animals (PETA)-এর এক কর্মী এনিয়ে গোয়ালিয়র পুলিশের তরফে পদক্ষেপ দাবি করে। এস পি অমিত সাঙ্ঘি জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে ঘটনায় এফআইআর রুজু হয়েছে।

এদিকে আনন্দ কুমার জানিয়েছেন, গ্রামবাসীর কাছ থেকে জানা গেছে, সাগর বিশ্বাস নামে ওই ব্যক্তি প্রচণ্ড ক্ষুব্ধ ছিলেন। কারণ, কুকুরটি তাঁর ছেলেকে কামড়ে চোয়ালের মাংস তুলে নিয়েছিল। শুধু তাই নয়, গ্রামের আরও পাঁচ জনকে কামড়েছে কুকুরটি। ওই ব্যক্তিকে আদালতের কাছে হাজির হওয়ার জন্য নোটিস দেওয়া হবে।

NGO People for Animals (PFA) - এর কর্মী ছায়া তোমর-এর অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর রুজু করে। PETA কর্মী মীত অশর ও PFA-র প্রিয়াংশু জৈন বলেন, ঘটনাটি ভিডিও করা হয়েছে। যা সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

এক বিবৃতিতে PETA-র তরফে জানানো হয়েছে, রডে করে বার বার পিটিয়ে এবং ছুরি দিয়ে পা কেটে নিয়ে কুকুরটিকে হত্যা করেছে ওই ব্যক্তি। গোয়ালিয়র পুলিশকে এই ঘটনায় ব্যবস্থা নিতে বলা হয়েছে। যাতে প্রাণীদের ওপর কোনও নিষ্ঠুরতা সহ্য করা হবে না বলে একটা বার্তা যায়। 

সেরা শিরোনাম

Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Rahul Gandhi Protest In Delhi : রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
Hyderabad News : বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি
বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget