এক্সপ্লোর

Mamata Banerjee : 'মানুষকে পরিষেবা দিতে অত্যন্ত অসুবিধা হচ্ছে', বকেয়ার দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠিও মমতার

Mamata's letter to PM : চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, একশো দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা-সহ একাধিক প্রকল্পে কেন্দ্রের কাছে রাজ্যের ১ লক্ষ ৯৬৮ কোটি টাকা বকেয়া

কলকাতা : রাজ্য-রাজনীতিতে একাধিক ইস্যুর আবহেই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দিল্লি সফর নিয়ে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। অভিযোগ তুলেছে আঁতাঁতের। যদিও সেইসব অভিযোগ উড়িয়ে তৃণমূলের বক্তব্য, কেন্দ্রের কাছে রাজ্যের যে পাওনা টাকা বকেয়া রয়েছে, তা নিয়েই প্রধানমন্ত্রীর (PM Modi) সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। শুধু তা-ই নয়, এই মর্মে প্রধানমন্ত্রীকে চিঠিও দিয়েছেন তিনি। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজে তুলে ধরা হয়েছে সেই চিঠির প্রতিলিপ।

কী দাবি জানালেন মুখ্যমন্ত্রী ?

চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, একশো দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা-সহ একাধিক প্রকল্পে কেন্দ্রের কাছে রাজ্যের ১ লক্ষ ৯৬৮ কোটি টাকা বকেয়া রয়েছে। যার জেরে সরকার চালাতে, এবং মানুষকে পরিষেবা দিতে অত্যন্ত অসুবিধা হচ্ছে। কোন খাতে কত টাকা বকেয়া রয়েছে, ভেঙে ভেঙে তার একটি হিসেবও পেশ করেছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন ; প্রধানমন্ত্রীর সঙ্গে ৪৫ মিনিটের বৈঠক, কী প্রসঙ্গ তুললেন মমতা ?

শুক্রবার একের পর এক ঘটনা ঘিরে, রাজ্য থেকে রাজধানীতে রাজনীতির পারদ তুঙ্গে। নিয়োগ-দুর্নীতির মামলায় পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে শুক্রবার জেল হেফাজতে পাঠায় আদালত। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে ফের ডেকে পাঠায় সিবিআই। দিল্লিতে, মোদি সরকারের বিরুদ্ধে পথে নেমে ঝড় তোলে কংগ্রেস। আর সেই দিনই, দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ৪৫ মিনিট ধরে দু’জনের বৈঠক হয়। বিকেল সাড়ে চারটেতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। ১৮৩ নম্বর সাউথ অ্যাভিনিউয়ের বাড়ি থেকে বেরিয়ে, বিকেল সোয়া চারটে নাগাদই সাত নম্বর লোককল্যাণ মার্গে, প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। মোদি-মমতা প্রায় ৪৫ মিনিট ধরে বৈঠক চলে। 

জানা গেছে, বৈঠকে দ্রুত রাজ্যের বকেয়া টাকা মেটানোর দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর কাছে রাজ্যের বিস্তারিত বকেয়ার হিসেব পেশ করে মুখ্যমন্ত্রী জানান, ‘কেন্দ্রের কাছে ১ লক্ষ ৯৬৮ কোটি টাকা পায় রাজ্য। ১০০ দিনের কাজের প্রকল্পে ৬ হাজার ৫৬১ কোটি টাকা , প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৯ হাজার ৩২৯ কোটি টাকা, সমগ্র শিক্ষা মিশনে ১৫ হাজার ৮৬৪ কোটি টাকা, ঘাটাল মাস্টার প্ল্যান বাবদ ৭৪৩ কোটি টাকা, মিড ডে মিলের ১৭৪ কোটি টাকা, স্বচ্ছ ভারত মিশনে ৩৪৪ কোটি টাকা, বুলবুল ঘূর্ণিঝড়ের দুর্যোগের ৬ হাজার ৩৩৪ কোটি এবং ইয়াস-দুর্যোগের ৪ হাজার ২২ কোটি বকেয়া।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Air India Flight Drops 300 Feet: ডোপ টেস্টে উতরোতে পারলেন না এয়ার ইন্ডিয়ার পাইলট? উড়তে উড়তে হঠাৎ ঝাঁকুনি, ৩০০ ফুট নীচে নেমে গিয়েছিল বিমান
ডোপ টেস্টে উতরোতে পারলেন না এয়ার ইন্ডিয়ার পাইলট? উড়তে উড়তে হঠাৎ ঝাঁকুনি, ৩০০ ফুট নীচে নেমে গিয়েছিল বিমান
RSS News: মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও
মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও
Crime News: 'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget