এক্সপ্লোর

Mamata-PM Modi Meeting : প্রধানমন্ত্রীর সঙ্গে ৪৫ মিনিটের বৈঠক, কী প্রসঙ্গ তুললেন মমতা ?

Mamata to meet President Next : এরপর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নয়া দিল্লি : এই মুহূর্তে বিভিন্ন প্রকল্প বাবদ কেন্দ্রের কাছে প্রায় ৯৭ হাজার কোটি টাকা পাওনা রয়েছে বলে বারবার দাবি জানিয়ে আসছে রাজ্য। পাশাপাশি, বিভিন্ন প্রকল্পের নামকরণ নিয়েও কেন্দ্রের সঙ্গে রাজ্যের সংঘাত চলছে। তার জেরে কার্যত থমকে বাংলা আবাস যোজনা ও সড়ক যোজনার কাজ। এমনই অভিযোগ রাজ্যের। এই আবহেই আজ দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে মোদির (PM Narendra Modi) সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মোদি-মমতা প্রায় ৪৫ মিনিট ধরে বৈঠক চলে। 

জানা গেছে, বৈঠকে দ্রুত রাজ্যের বকেয়া টাকা মেটানোর দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর কাছে রাজ্যের বিস্তারিত বকেয়ার হিসেব পেশ করে মুখ্যমন্ত্রী জানান, ‘কেন্দ্রের কাছে ১ লক্ষ ৯৬৮ কোটি টাকা পায় রাজ্য। ১০০ দিনের কাজের প্রকল্পে ৬ হাজার ৫৬১ কোটি টাকা , প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৯ হাজার ৩২৯ কোটি টাকা, সমগ্র শিক্ষা মিশনে ১৫ হাজার ৮৬৪ কোটি টাকা, ঘাটাল মাস্টার প্ল্যান বাবদ ৭৪৩ কোটি টাকা, মিড ডে মিলের ১৭৪ কোটি টাকা, স্বচ্ছ ভারত মিশনে ৩৪৪ কোটি টাকা, বুলবুল ঘূর্ণিঝড়ের দুর্যোগের ৬ হাজার ৩৩৪ কোটি এবং ইয়াস-দুর্যোগের ৪ হাজার ২২ কোটি বকেয়া।’

রবিবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে নীতি আয়োগের বৈঠকে অংশ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার তিনদিন আগে বৃহস্পতিবারই দিল্লি পৌঁছে যান তিনি। তাঁর এই দিল্লি-যাত্রার প্রেক্ষাপট নিয়েও উঠেছে নানা প্রশ্ন। আক্রমণ শানিয়েছে বিরোধীরা।

আরও পড়ুন ; 'লেডি তুঘলকের খামখেয়ালি সিদ্ধান্ত', কেন বললেন সুকান্ত?

সরগরম রাজ্য-রাজনীতি-

কারণ, নিয়োগ-দুর্নীতির মামলায় ইডি তদন্ত নিয়ে রাজ্য রাজনীতি এখন সরগরম। পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় ইডি’র হেফাজতে। এই প্রেক্ষাপটে দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত বৈঠকের নেপথ্যে আঁতাঁতের অভিযোগ তুলেছে সিপিএম। তাদের দাবি, অতীতে, সারদাকাণ্ডে সিবিআই যখন একের পর তৃণমূল নেতাদের গ্রেফতার করেছে তখনই দিল্লি গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবার ২০১৯ সালে সিবিআই যখন হন্যে হয়ে রাজীব কুমারকে খুঁজছে, তখনও দিল্লিতে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী। এবার নিয়োগ-দুর্নীতি মামলায়, ইডি-তদন্তের আবহে ফের দিল্লিতে আজ, শুক্রবার মোদি-মমতার বৈঠক হল। 

আগামী ৬ অগাস্ট উপ রাষ্ট্রপতি নির্বাচনের আগে মমতার এই সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রসঙ্গত, এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনকড়, বিরোধীদের প্রার্থী মার্গারেট আলভা।

এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরের ঠিক আগে অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী। জে পি নাড্ডার সঙ্গে দেখা করেছেন সুকান্ত মজুমদার। দিল্লিতে শুক্রবার মমতা-মোদির সাক্ষাতের পর ফের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় চেয়েছে বঙ্গ বিজেপি। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Modi Government: ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
PM Modi : 'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা

ভিডিও

SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget