এক্সপ্লোর

Matchbox Price: ১৪ বছর পর বাড়ছে দেশলাইয়ের দাম, ১ ডিসেম্বর থেকে দ্বিগুণ বেড়ে হচ্ছে ২ টাকা

২০০৭ সালে শেষবার দেশলাইয়ের দাম বেড়েছিল, সেবার এক বাক্স দেশলাইয়ের দাম ৫০ পয়সা থেকে বাড়িয়ে ১ টাকা করা হয়েছিল...

নয়াদিল্লি: ১৪ বছর পর বাড়তে চলেছে দেশলাইয়ের দাম। আগামী ১ ডিসেম্বর থেকে দেশলাই বাক্সের দাম এক লাফে দ্বিগুণ বেড়ে হতে চলেছে ২ টাকা। 

মুদ্রাস্ফীতির ফলে কাঁচামালের দাম বেড়েছে। ফলে, বেড়েছে উৎপাদন খরচ। সামঞ্জস্য বজায় রাখতে এই নিত্যপ্রয়োজনীয় বস্তুটির দাম বাড়াতে হচ্ছে বলে জানা গিয়েছে।

এর আগে, ২০০৭ সালে শেষবার দেশলাইয়ের দাম বেড়েছিল। সেবার এক বাক্স দেশলাইয়ের দাম ৫০ পয়সা থেকে বাড়িয়ে ১ টাকা করা হয়েছিল। 

দাম বাড়ানোর এই সিদ্ধান্তটি দেশলাই প্রস্তুতকারী সবকটি সংস্থা সম্মিলিতভাবে নিয়েছে বলে জানা গিয়েছে। ঐকমত্যভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, এক টাকা থেকে বাড়িয়ে দাম ২ টাকা করা হবে। 

আরও পড়ুন: গ্যাসের মূল্যবৃদ্ধি, তেলের বদলে জল দিয়েই রান্না করে প্রতিবাদ তৃণমূলের

সম্প্রতি, এই দাম বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে 'অল ইন্ডিয়া চেম্বার অফ ম্যাচেস'। তারা ঘোষণা করেছে যে দেশলাইয়ের দাম বাড়ানোর সিদ্ধান্ত ১৪ বছর পর নেওয়া হয়েছে।

কমিটির সদস্যরা আরও উল্লেখ করেছেন যে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি বিবেচনা করেই দেশলাইয়ের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রস্তুতকারী সংস্থাগুলির মতে, দেশলাই উৎপাদন করতে ১৪টি ভিন্ন কাঁচামালের প্রয়োজন হয়। তারা জানিয়েছে, হত ১৪ বছরে কাঁচামালের দাম দ্বিগুণের বেশি বেড়েছে। এর ফলে, উৎপাদন খরচও পাল্লা দিয়ে বেড়েছে।

তারা জানিয়েছে, দেশলাই উৎপাদনের অন্যতম সামগ্রী হল লাল ফসফোরাস। এর দাম ৪২৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৮১০ টাকা। আবার, ওয়াক্স বা মোমের দাম ৫৮ থেকে বেড়ে হয়েছে ৮০ টাকা। 

আরও পড়ুন: দেশে গত তিন মাসে সাবান-শ্যাম্পুর মতো সামগ্রীর দাম বেড়েছে ৪০ শতাংশ পর্যন্ত

পাশাপাশি, বাইরের বাক্স তৈরির সামগ্রীর দাম ৩৬ থেকে বেড়ে ৫৫ হয়েছে। ভেতরের বাক্সের দাম ৩২ থেকে বেড়ে হয়েছে ৫৮। 

প্রস্তুতকারী সংস্থাগুলির দাবি, দেশলাই তৈরির ক্ষেত্রে প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী যেমন কাগজ, স্প্লিন্ট, পটাসিয়াম ক্লোরেট, সালফারের দামও বেড়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে ১২-১৩টি অটো-সহ প্রায় ১৪টি গাড়িতে ধাক্কা বাসের, ভয়াবহ দুর্ঘটনা মুম্বইয়ে
নিয়ন্ত্রণ হারিয়ে ১২-১৩টি অটো-সহ প্রায় ১৪টি গাড়িতে ধাক্কা বাসের, ভয়াবহ দুর্ঘটনা
Bengaluru News : 'হোমওয়ার্ক শেষ না করায় জরিমানা করেছিলেন শিক্ষক', নিজেকে শেষই করে দিল ছাত্রী
'হোমওয়ার্ক শেষ না করায় জরিমানা করেছিলেন শিক্ষক', নিজেকে শেষই করে দিল ছাত্রী
Rajpal Yadav: চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
Gurugram Encounter : হরিয়ানার গুরুগ্রামে এনকাউন্টার, খতম ৪ দুষ্কৃতী
হরিয়ানার গুরুগ্রামে এনকাউন্টার, খতম ৪ দুষ্কৃতী

ভিডিও

21st July Controversy : ২১ জুলাই নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হল 'কালীঘাট তৃণমূল'
Baruipur Incident | প্রভাসের বিকৃত মানসিকতার শিকার হতে হয় বারুইপুরের নাবালিকাকে
DCP Shantanu Sinha Biswas : ৩ কোটি আত্মসাৎ, জোর করে বদলি! শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে চার্জশিট
Abhishek Banerjee : সেবাতেও দুর্নীতির আশ্রয়? অভিষেকের কর্মসূচি ঘিরে অভিযোগের পাহাড়
Kolkata Metro Purple Line : শুরু হয়েছিল এক বছর আগে, পাতাল খুঁড়ে ভিক্টোরিয়ায় পৌঁছে গেল 'দুর্গা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget