এক্সপ্লোর

Inflation Effect:দেশে গত তিন মাসে সাবান-শ্যাম্পুর মতো সামগ্রীর দাম বেড়েছে ৪০ শতাংশ পর্যন্ত

শুধু তাই নয় এয়ার কন্ডিশনার, টেলিভিশন, ফ্রিজ ও কুলারের দামও বাড়তে চলেছে।

নয়াদিল্লি: পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি অব্যাহত রয়েছে। এরইমধ্যে সাবান, শ্যাম্পু, টুথপেস্টের মতো নিত্য ব্যবহার্য সামগ্রীর দামও বাড়ছে। একটি প্রতিবেদন অনুসারে, গত তিনমাসে এই সব দৈনন্দিন ব্যবহারের জন্য প্রয়োজনীয় সামগ্রীর দাম তিন থেকে ৪০ শতাংশ বেড়েছে। সাবান, শ্যাম্পু, টুথপেস্ট ছাড়াও ওয়াশিং পাউডার, চায়ের পাতা, ভোজ্য তেল, কেচ্যাপ,জ্যাম ও বেবি ফুডের মত সামগ্রীর দামও বেড়েছে। 

আমূল ১ জুলাই থেকে দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চলের পাশাপাশি গুজরাতের সৌরাষ্ট্রে দুধের দাম প্রতি লিটারে ২ টাকা মূল্যবৃদ্ধির কথা জানিয়েছে। প্রতি লিটারে ২ টাকা দাম বৃদ্ধির ফলে এমআরপিতে চার শতাংশ বৃদ্ধি হবে। গত দেড় বছরে আমূল দুধের দাম বাড়ায়নি। 

এরইমধ্যে আজ রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি রান্নার গ্যাসের দাম প্রতি সিলিন্ডারে ২৫ টাকা বাড়িয়েছে। ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বেড়েছে সিলিন্ডার পিছু সাড়ে ২৫ টাকা। কলকাতায় ১৪.২ কেজির ভর্তুকিহীন সিলিন্ডারের দাম ৮৬১ টাকা। অন্যদিকে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে ৭৬ টাকা। কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৬২৯ টাকা।ফলে মধ্যবিত্তের ঘাড়ে খরচের বোঝা আরও বেড়েছে।

শুধু তাই নয় এয়ার কন্ডিশনার, টেলিভিশন, ফ্রিজ ও কুলারের দামও বাড়তে চলেছে। বাড়িতে ব্যবহৃত এই ইলেকট্রনিক সামগ্রীর দামও বাড়ছে। করোনা ভাইরাসজনিত লকডাউনের কারণে দেশে বিভিন্ন কারখানা বন্ধ ছিল।এ কারণে উৎপাদনও ব্যাহত হয়। এরমধ্যে রয়েছে কপারও। লকডাউনের কারণে কপার উৎপাদন বন্ধ ছিল। চাহিদা বৃদ্ধি পাওয়ায় কপারের দামও আগের তুলনায় বেড়ে গিয়েছে। এ কারণেই টিভি, ফ্রিস, এসি-র মত সামগ্রীর দাম বাড়তে চলেছে।এই সমস্ত ইলেক্ট্রনিক সামগ্রীতে কয়েল থাকে, যাতে কপারের ব্যবহার হয়। 

বিশেষজ্ঞরা মনে করছেন, লকডাউন ওঠার পর বিভিন্ন সামগ্রীর উৎপাদনের জন্য কপারের ব্যবহার বেড়ে যাবে। এ জন্য এর চাহিদা বাড়তে থাকবে। কিন্তু উৎপাদন সীমিত হওয়ায় এর প্রভাব দামের ক্ষেত্রে পড়বে। 
এরইমধ্যে ভোজ্য তেলের দাম কমাতে সরকার অপরিশোধিত পাম তেলের আমদানি শুল্ক পাঁচ শতাংশ কমিয়েছে। এরপর অপরিশোধিত পাল তেলের দাম ২৭০ টাকা ও রিফাইন্ড পাম তেলের দাম প্রতি কুইন্টালে ২৫০ টাকা পর্যন্ত কমেছে। সর্ষের তেলের দাম একই রয়েছে। অপরিশোধিত তেলে যেখানে উপকর ও অতিরিক্ত শুল্ক সহ ৩৭.৭৫ শতাংশ আমদানি শুল্ক ছিল, তা ৩০ জুন কমিয়ে করা হয় ৩০.২৫ শতাংশ। এই ব্যবস্থা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
RBI Repo Rate: বদলায়নি রেপো রেট, তাহলে কি কমবে আপনার হোম লোনের ইএমআই?
বদলায়নি রেপো রেট, তাহলে কি কমবে আপনার হোম লোনের ইএমআই?
Invest in SIP: মাসে ২০ হাজার টাকা বেতন? সঠিক পরিকল্পনায় SIP করলেই কিন্তু জমাতে পারবেন ১ কোটি টাকা
মাসে ২০ হাজার টাকা বেতন? সঠিক পরিকল্পনায় SIP করলেই কিন্তু জমাতে পারবেন ১ কোটি টাকা
Gold Silver Price Today: বেশ কিছুটা বাড়ল সোনার দাম, ৪ হাজারের কাছাকাছি বেড়ে গেল রুপোও!
বেশ কিছুটা বাড়ল সোনার দাম, ৪ হাজারের কাছাকাছি বেড়ে গেল রুপোও!

ভিডিও

Tarun Tejpal | ধর্ষণের মামলায় বম্বে হাইকোর্টে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল | ABP Ananda LIVE
Suvendu Adhikari | পশ্চিমবঙ্গে টেক্সটাইল শিল্প গড়তে আগ্রহী কেন্দ্রীয় অর্থমন্ত্রী: মুখ্যমন্ত্রী
Abhijit Sarkar | অভিজিৎ সরকারকে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১ | ABP Ananda LIVE
Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget