এক্সপ্লোর

Bhubaneswar News: ভুবনেশ্বর স্টেশনের কাছে লাইনচ্যুত মালগাড়ি, ট্রেন চলাচল ব্যাহত, চরম ভোগান্তিতে যাত্রীরা

Train Accident at Bhubaneswar Station: ভুবনেশ্বর স্টেশনের কাছে রেল ইয়ার্ডে লাইনচ্যুত মালগাড়ি। ট্রেন চলাচল ব্যাহত।বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে একাধিক দূরপাল্লার ট্রেন।

ওড়িশাঃ ভুবনেশ্বর স্টেশনের (Bhubaneswar Station) কাছে রেল ইয়ার্ডে লাইনচ্যুত মালগাড়ি। ট্রেন চলাচল ব্যাহত। গতকাল রাত সাড়ে ৮টা নাগাদ ভুবনেশ্বর স্টেশনের রেল ইয়ার্ডে লাইনচ্যুত হয় মালগাড়ির ৫টি বগি। কটক থেকে ভায়া ভুবনেশ্বর বিশাখাপত্তনমে যাচ্ছিল মালগাড়িটি। এর জেরে বিভিন্ন স্টেশনে আটকে পড়ে হীরকখণ্ড এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেস, জন শতাব্দী এক্সপ্রেস-সহ একাধিক দূরপাল্লার ট্রেন (Exp Train)। অন্যদিকে, ছত্তীসগঢ়ের দোঙ্গারগড়ে লাইনচ্যুত হয় নাগপুরগামী শিবনাথ এক্সপ্রেস। ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

সম্প্রতি পশ্চিমবঙ্গেও একটি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। বর্ধমান স্টেশনে (Burdwan Station) ঢোকার মুখে লাইনচ্যুত লোকাল (Local Train)। বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পায়। বর্ধমান স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে ঢুকছিল বর্ধমান-হাওড়া কর্ড লাইন লোকাল। স্টেশনে ঢোকার আগে পিছনের দিক থেকে ৩ নম্বর কামরাটি লাইনচ্যুত হয়ে হেলে পড়ে। ট্রেন ফাঁকা থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। ঘটনাস্থলে আসেন রেলের উচ্চপদস্থ আধিকারিক ও ইঞ্জিনিয়াররা। স্টেশনে (Burdwan Station) ঢোকার আগে পিছনের দিক থেকে ৩ নম্বর কামরাটি লাইনচ্যুত হয়ে হেলে পড়ে। প্রায় ৭৫ ডিগ্রি কোণে উল্টে যায় কামরাটি। তবে যেহেতু কারশেড থেকে লোকাল ট্রেনটি এসেছিল, তাই যাত্রী ছিল না বলেই বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। যদিও এদিন ট্রেনটি কারশেডের বদলে যদি অন্য কোনও স্টেশন হয়ে আসত, তাহলে অবশ্য বড়সড় দুর্ঘটনার মুখোমুখি হত বাংলা। ঘটনাস্থলে পৌঁছন রেলের উচ্চপদস্থ আধিকারিক ও ইঞ্জিনিয়াররা। পুরো ঘটনার তদন্ত করা হয় রেলের তরফে। প্রত্যক্ষদর্শীরাও এহেন লোকাল ট্রেনের দুর্ঘটনা সাম্প্রতিককালে হয়েছে বলে মনে করতে পারছেন না। 

আরও পড়ুন, 'শুভেন্দুকে কেন গ্রেফতার করা হচ্ছে না ?', 'সিবিআই সেটিং' নিয়ে বিস্ফোরক শান্তনু

বাইশের শুরুতে এর আগে জলপাইগুড়িতে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনায় তদন্ত নামে কমিশনার অফ রেলওয়ে সেফটি। দুর্ঘটনার কারণ জানতে ইঞ্জিনের ফরেন্সিক পরীক্ষা করা হয়। এর জন্য নিয়ে আসা হয় ১৪০ টনের ব্রেক ডাউন ক্রেন। ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ট্র্যাকে তুলে অন্যত্র নিয়ে ফরেন্সিক পরীক্ষা করার সিদ্ধান্তও নেওয়া হয়। ইঞ্জিন সরিয়ে, ওই লাইনে দ্রুত ট্রেন চলাচল শুরু করার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ করেন রেল কর্মীরা। উত্তরবঙ্গের ওই ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় একাধিক জনের মৃত্যু হয়।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Food Poisoning : জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget