এক্সপ্লোর

Netaji Jayanti 2022: ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রাম মূর্তির উদ্বোধন প্রধানমন্ত্রীর

Netaji Subhas Chandra Bose: ল্যুটিয়েন্স দিল্লির ইন্ডিয়া গেটে ছিল রাজা পঞ্চম জর্জের একটি মূর্তি। সেটি ১৯৬৮ সালে সরিয়ে নিয়ে যাওয়া হয়। সেখানেই বসবে গ্রানাইটের তৈরি মূর্তি। এখন থাকছে হলোগ্রাম স্ট্যাচু।

নয়াদিল্লি: ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রাম মূর্তির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Netaji Jayanti 2022: ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রাম মূর্তির উদ্বোধন প্রধানমন্ত্রীর

এই অনুষ্ঠানে নেতাজির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘নেতাজি সুভাষ আমাদের স্বাধীন ভারতের বিশ্বাস দিয়েছিলেন। আত্মবিশ্বাস, সাহসের সঙ্গে ব্রিটিশদের বলেছিলেন, স্বাধীনতা ভিক্ষা নেব না। নেতাজি বলেছিলেন, স্বাধীনতা অর্জন করব। এই মূর্তি স্বাধীনতার মহানায়কের প্রতি গোটা দেশের শ্রদ্ধাঞ্জলি। আগামী প্রজন্ম, বর্তমান প্রজন্মকে প্রেরণা দেবে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বিপর্যয় মোকাবিলা বাহিনী শক্তিশালী হওয়ার কারণেই করোনার সঙ্গে লড়াই সহজ হয়েছে। বাংলা, ওড়িশায় ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে। কিন্তু বিপর্যয় মোকাবিলা বাহিনীর দক্ষতার কারণে মানুষের জীবন বাঁচানো সম্ভব হয়েছে। বন্যা, খরা, ঘূর্ণিঝড়ের আগাম বার্তার জন্য পরিকাঠামো উন্নত করা হয়েছে। বিপর্যয় মোকাবিলার বিষয়টি পাঠ্যসূচিতেও আনা হয়েছে। পরিস্থিতি যেমনই হোক, আমরা বিপর্যয়েরও মোকাবিলা করতে সক্ষম। নেতাজিও আমাদের সেই শিক্ষা দিয়েছেন। স্বাধীন ভারতের স্বপ্নপূরণ এখন সময়ের অপেক্ষা। পৃথিবীর কোনও শক্তি নেই ভারতকে তার লক্ষ্যপূরণে রুখতে পারে। আমাদের আরও অনেক পথ পার করতে হবে। এটা দুর্ভাগ্য, স্বাধীনতার পর অনেক মহান ব্যক্তির বলিদান মুছে ফেলার চেষ্টা হয়েছে। আজ দেশ সেই ভুল সংশোধন করছে। আজ গোটা বিশ্ব সর্দার পটেলের মূর্তি দেখছে। আন্দামানে একটি দ্বীপের নাম নেতাজির নামে রাখা হয়েছে। নেতাজি সংক্রান্ত ফাইল প্রকাশ করেছে আমাদের সরকার। আমি বিশ্বাস করি নেতাজির স্বপ্নপূরণ আমরা ঠিক করতে পারব।’

প্রধানমন্ত্রীর আগে বক্তব্য পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘স্বাধীনতা আন্দোলনে নেতাজির অবদান আজ স্বীকৃতি পাবে। প্রধানমন্ত্রী ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি স্থাপন করে স্বীকৃতি দেবেন। নেতাজির নামে একটি পুরস্কারেরও ঘোষণা করছে কেন্দ্রীয় সরকার।’

সেরা শিরোনাম

NDA News: ২০২৯ সালেই একসঙ্গে লোকসভা এবং বিধানসভা নির্বাচন? NDA রাজ্যগুলি রাজি, বিরোধীরা কি মানবে?
২০২৯ সালেই একসঙ্গে লোকসভা এবং বিধানসভা নির্বাচন? NDA রাজ্যগুলি রাজি, বিরোধীরা কি মানবে?
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Swine Flu Alert: মাস্ক পরার দিন ফিরল, সোয়াইন ফ্লু অ্যালার্ট জারি দিল্লিতে, কাদের ঝুঁকি বেশি? অ্যান্টিবায়োটিক কি খাবেন?
মাস্ক পরার দিন ফিরল, সোয়াইন ফ্লু অ্যালার্ট জারি দিল্লিতে, কাদের ঝুঁকি বেশি? অ্যান্টিবায়োটিক কি খাবেন?

ভিডিও

CM Suvendu Adhikari | Jadavpur-কাণ্ডে বিস্ফোরক মুখ্যমন্ত্রী! বললেন,
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget