এক্সপ্লোর

TN News: ছাত্রীর আত্মহত্যার ন্যায়বিচার চেয়ে ক্ষোভের আগুন তামিলনাড়ুতে

Protest For Student Suicide: স্কুলপড়ুয়ার 'অকালমৃত্যুর' ন্যায়বিচার চেয়ে আগুন জ্বলল তামিলনাড়ুর কল্লাকুরিচি জেলার একটি আবাসিক স্কুলে। বিক্ষোভকারীরা পুলিশের তিনটি গাড়ি-সহ মোট ১৩টি গাড়ি পুড়িয়ে দেয় বলে অভিযোগ। দেদার পাথরও ছোড়া হয়। সব মিলিয়ে তীব্র উত্তেজনা। কিন্তু কেন এমন ক্ষোভ?

চেন্নাই: স্কুলপড়ুয়ার (student) 'অকালমৃত্যুর' (suicide) ন্যায়বিচার (protest) চেয়ে আগুন জ্বলল তামিলনাড়ুর (tamil nadu) কল্লাকুরিচি জেলার একটি আবাসিক স্কুলে (residential school)। বিক্ষোভকারীরা পুলিশের তিনটি গাড়ি-সহ মোট ১৩টি গাড়ি পুড়িয়ে দেয় বলে অভিযোগ। দেদার পাথরও ছোড়া হয়। সব মিলিয়ে তীব্র উত্তেজনা। কিন্তু কেন এমন ক্ষোভ?

স্কুলপড়ুয়ার 'আত্মহত্যা'

চিন্না সালেমের কাছে কানিয়ামুরের একটি আবাসিক স্কুলে গত বুধবার দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর দেহ উদ্ধার হয়। পুলিশের ধারণা, আত্মঘাতী হয়েছেন ওই তরুণী। তাঁর হস্টেল রুম থেকে একটি সুইসাইড নোটও মেলে বলে পুলিশ সূত্রে খবর। খারাপ ফলাফলের জন্য তাঁকে মারাত্মক চাপ দেওয়া হত বলে সেই নোটে লিখে যান তরুণী। একই কারণে কয়েকজন শিক্ষিকার দিকে আঙুলও তোলেন। ঘটনাটি জানাজানি হতেই উত্তেজনা ছড়ায়।

বিক্ষোভের আঁচ

স্থানীয় সংবাদমাধ্যমের একাংশের দাবি, রবিবার  সকাল দশটা নাগাদ অন্তত হাজার দুয়েক বিক্ষোভকারী ওই স্কুলের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। আধঘণ্টার মধ্যে বিক্ষোভ হিংসাত্মক হয়ে ওঠে। স্কুল বিল্ডিং, ক্লাসরুম, প্রিন্সিপালের ঘর সর্বত্র তছনছ করেন আন্দোলনকারীরা। ক্যাম্পাসে দাঁড়িয়ে থাকা স্কুল বাসে আগুন লাগিয়ে দেওয়া হয়। পুলিশের তিনটি গাড়ি-সহ মোট তেরোটি যান দাউদাউ করে জ্বলে ওঠে। দেদার পাথর ছোড়া হয়। তাণ্ডবে আহত হন ডিস্ট্রিক্ট সুপার। সব মিলিয়ে ক্ষোভের আগুন চরমে। সূত্রের খবর, এদিন বিক্ষোভ দেখানোর আগে  হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সমস্ত যুব সংগঠনকে প্রতিবাদে যোগ দিতে আহ্বান জানানো হয়েছিল। কিন্তু কেন হঠাৎ এতটা ক্ষিপ্ত হয়ে উঠলেন বাসিন্দারা? এখনও স্পষ্ট নয়। এসবের মধ্যে আগামিকাল মাদ্রাজ হাইকোর্টে শুনানি। সরকারপক্ষ অবশ্য আগেই জানিয়ে রেখেছে, মামলাটা ইডি-সিবিআইকে পাঠানো হবে।

কিন্তু তার আগেই ক্ষোভের আঁচে জ্বলছে আবাসিক স্কুল চত্বর। চারদিকে দাউদাউ করে জ্বলছে আগুন। কিছুটা হতভম্ব প্রশাসনও। 

আরও পড়ুন:সর্বদলীয় বৈঠকে নেই প্রধানমন্ত্রী, তোপ ক্ষুব্ধ বিরোধীদের

সেরা শিরোনাম

Road Accident : ট্রাফিক সিগন্যালে ২টি বাসের মাঝে 'চিঁড়েচ্যাপ্টা' হয়ে গেল ২টি গাড়ি, ভয়াবহ দুর্ঘটনা
ট্রাফিক সিগন্যালে ২টি বাসের মাঝে 'চিঁড়েচ্যাপ্টা' হয়ে গেল ২টি গাড়ি, ভয়াবহ দুর্ঘটনা
Diwali 2026: 'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
Madhya Pradesh News : ৩ তলা বাড়িতে জ্বলছিল প্রদীপ, ভয়াবহ আগুনে শেষ শিশু-সহ পরিবারের ৬ ; ব্যবসায়ীর পরিবারেও প্রাণহানি আরও ৬ জনের
৩ তলা বাড়িতে জ্বলছিল প্রদীপ, ভয়াবহ আগুনে শেষ শিশু-সহ পরিবারের ৬ ; ব্যবসায়ীর পরিবারেও প্রাণহানি আরও ৬ জনের
Eastern Railway: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget