এক্সপ্লোর

Rahul Gandhi on Agnipath Scheme: 'দেশবাসীর চাহিদা বোঝেন না মোদি, শুধু বন্ধুদের কণ্ঠ শুনতে পান,' 'অগ্নিপথ' নিয়ে তীব্র আক্রমণ রাহুলের

Agnipath Scheme Protest: শুক্রবার সকাল থেকে 'অগ্নিপথ' বিরোধী বিক্ষোভ চরম আকার ধারণ করেছে বিহারে (Agnipath Protes)। সেখানে পর পর তিনটি ট্রেন জ্বালিয়ে দেওয়া হয়েছে।

নয়াদিল্লি: ইডি-র দফতরে নিত্যদিন যাওয়া-আসা চলছে (Enforcement Directorate/ED)। তা নিয়ে কংগ্রেস (Congress) কর্মীদের বিক্ষোভে একদিকে যখন উত্তাল রাজধানী, সেই সময় বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ছে গোটা দেশেও। নেপথ্যে কেন্দ্রের চার বছরের নতুন সেনায় নিয়োগ প্রকল্প 'অগ্নিপথ'। সেই নিয়ে এ বার কেন্দ্রকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী (Rahul Gandhi)। তাঁর সাফ বক্তব্য, দেশের মানুষ কী চান, তা প্রধানমন্ত্রী (Narendra Modi) বোঝেন না। তিনি শুধু নিজের বন্ধুদের কথা শোনেন।

কেন্দ্রকে আক্রমণ রাহুলের

শুক্রবার সকাল থেকে 'অগ্নিপথ' বিরোধী বিক্ষোভ চরম আকার ধারণ করেছে বিহারে (Agnipath Protes)। সেখানে পর পর তিনটি ট্রেন জ্বালিয়ে দেওয়া হয়েছে। দফায় দফায় ভাঙচুর, হিংসা, অগ্নিসংযোগের ঘটনা সামনে আসছে। সেই পরিস্থিতিতে ট্যুইটারে কেন্দ্রকে একহাত নেন রাহুল। লেখেন, '''অগ্নিপথ- প্রত্যাখ্যান করেছে যুবসমাজ, কৃষি আইন- প্রত্যখ্যান করেছেন কৃষকরা, নোটবন্দি- প্রত্যাখ্যান করেছেন অর্থনীতিবিদরা, জিএসটি-প্রত্যাখ্যান করেছেন ব্যবসায়ীরা। দেশের মানুষ কী চান, প্রধানমন্ত্রী তা বোঝেন না। তিনি শুধু নিজের বন্ধুদের কণ্ঠই শুনতে পান।'

এ দিন সকাল থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠারগ পর থেকে সরকারের তরফে লাগাতার বিবৃতি দেওয়া হচ্ছে। সেনায় নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধসীমাও বাড়িয়ে ২১ থেকে ২৩ করা হয়েছে। এ ছাড়া আর কোনও পরিবর্তন ঘটানো হবে না বলে যদিও সাফ জানিয়ে দিয়েছে তারা, কিন্তু বিভইন্ন মহল থেকে ইতিমধ্যেই প্রকল্প প্রত্যাহারের দাবি উঠতে শুরু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে সেই নিয়ে চিঠিও দিতে শুরু করেছেন বিশিষ্টজনেরা। 

আরও পড়ুন: Agnipath Scheme Protest: দাউদাউ করে জ্বলছে ট্রেন, অবরুদ্ধ জন শতাব্দি এক্সপ্রেস, 'অগ্নিপথ' বিক্ষোভে তপ্ত বিহার

'অগ্নিপথ' প্রকল্প ঘিরে উত্তাল দেশ

কিন্তু তার পরেও পরিস্থিতি শান্ত হওয়া লক্ষণ নেই। তার জেরে কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গাঁধী বঢরাও এ দিন কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নেন। তিনি ট্যুইটারে লেখেন, '২৪ ঘণ্টাও পেরোয়নি, সরকারকে ভর্তির নিয়ম বদল করতে হল। অর্থাৎ তড়িঘড়িতে নেওয়া সিদ্ধান্ত জোর করে যুবসমাজের মাথায় চাপিয়ে দেওয়া  হচ্ছে।' মোদির উদ্দেশে প্রিয়ঙ্কা লেখেন, 'নরেন্দ্র মোদিজি, অবিলম্বে এই প্রকল্প প্রত্যাহার করুন। বায়ুসেনার আটকে থাকা নিযুক্তির ফল প্রকাশ করুন এখনই। সেনায় ভর্তির আগের নিয়ম ফিরিয়ে আনতে উদ্যোগী হন।' প্রকল্প প্রত্যাহারের কোনও ইঙ্গিত এখনও দেয়নি কেন্দ্র। বরং বয়সের ঊর্ধসীমা বাড়ানোই 'একমাত্র' পরিবর্তন, আর কোনও রদবদল হবে না। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির সংসদ ভবন অভিযানের আগেই দিল্লি জুড়ে জমায়েত নিষিদ্ধ, বড় সিদ্ধান্ত পুলিশের
ককরোচ জনতা পার্টির সংসদ ভবন অভিযানের আগেই দিল্লি জুড়ে জমায়েত নিষিদ্ধ, বড় সিদ্ধান্ত পুলিশের
Sonam Wangchuk: 'অবস্থার সামান্য উন্নতি', কেমন আছেন সোনম ওয়াংচুক ? জানাল হাসপাতাল
'অবস্থার সামান্য উন্নতি', কেমন আছেন সোনম ওয়াংচুক ? জানাল হাসপাতাল
Amit Shah: অনুপ্রবেশ ঠেকাতে উত্তরকন্যার বৈঠকে এবার বড় নির্দেশ অমিত শাহর,
অনুপ্রবেশ ঠেকাতে উত্তরকন্যার বৈঠকে এবার বড় নির্দেশ অমিত শাহর, "অবৈধভাবে যারা অনুপ্রবেশ করেছেন, তাঁদের.."

ভিডিও

Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda
NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
Belgachia Khuti Puja: ৯৯ বছরে পা বেলগাছিয়ার পুজোর, এবারের থিম কী? | ABP Ananda | Durga Puja
Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget