এক্সপ্লোর

Rajiv Gandhi Assassination Case: জেলবন্দি ৩১ বছর, রাজীব হত্যায় দোষী সাব্যস্তকে মুক্ত করার নির্দেশ সুপ্রিম কোর্টের

Rajiv Gandhi Assassination Case: কেন্দ্রীয় সরকার যদিও পেরিয়াবালনের আবেদনের বিরোধিতা করে।

নয়াদিল্লি: জেল থেকে মুক্তি পেতে চলেছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধী হত্যা মামলায় (Rajiv Gandhi Assassination Case) দোষী সাব্যস্ত এজি পেরিয়াবালন (AG Perarivalan)। বিগত ৩১ বছর ধরে জেলবন্দি ছিলেন তিনি। বুধবার সুপ্রিম কোর্ট তাঁর মুক্তির নির্দেশ দিয়েছে। এই রায়ের পর, রাজীব গাঁধী হত্যা মামলায় দোষী সাব্যস্ত নলিনী শ্রীহরণ, তাঁর স্বামী, শ্রীলঙ্কার নাগরিক মুরুগান-সহ অন্য ছ'জনেরও মুক্তির রাস্তা প্রশস্ত হল বলে মনে করা হচ্ছে।

রাজীব গাঁধী হত্যার সময় পেরিয়াবালনের বয়স ছিল ১৯ বছর। জঙ্গি সংগঠন লিবারেশন টাইগারস অফ তামিল ইলাম (Liberation Tigers of Tamil Eelam)-এর সদস্য তথা রাজীব হত্যার চক্রী  শ্রীবাসনের জন্য দু'টি ৯ ভোল্টের ব্যাটারি কেনার অভিযোগ উঠেছিল পেরিয়াবালনের বিরুদ্ধে, যা কিনবা বিস্ফোরণ ঘটানোর কাজে ব্যবহার করেছিল ওই জঙ্গি সংগঠন।

১৯৯৮ সালে সন্ত্রাস দমন আদালত পেরিয়াবালনকে মৃত্যুদণ্ডের সাজা দেয়। পরের বছর সুপ্রিম কোর্ট সেই সাজা বহাল রাখলেও, , ২০১৪ সালে তা যাবজ্জীবন করা হয়। চলতি বছরের মার্চ মাসে পেরিয়াবালনের জামিন মঞ্জুর করে শীর্ষ আদালত। তার পরই জেল থেকে সময়ের আগে মুক্তির আবেদন জানান পেরিয়াবালন। 

কেন্দ্রীয় সরকার যদিও পেরিয়াবালনের আবেদনের বিরোধিতা করে। কেন্দ্র জানায়, তামিলনাড়ুর রাজ্যপাল বিষয়টি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের উপর ছেড়েছেন। তিনিই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।  তাতে এত সময় ব্যয় করা নিয়ে প্রশ্ন তোলে আদালত। প্রশ্ন তোলা হয় রাজ্যপালের ভূমিকা নিয়েও। আদালত জানায়, রাজ্যপাল রাজ্যের মন্ত্রিসভার সিদ্ধান্ত মানতে বাধ্য। তাই তামিলনাড়ু সরকার যখন রাজীব গাঁধী হত্যা মামলায় দোষী সাব্যস্ত সাত জনকেই ১৬১ ধারায় ক্ষমা করার সিদ্ধান্ত নিয়েছে, সে ক্ষেত্রে রাষ্ট্রপতির মতামতের জন্য অপেক্ষা কার অর্থহীন। 

গত সপ্তাহে আদালতে ফের এ নিয়ে শুনানি চলাকালীন কেন্দ্র জানায়, ক্ষমাপ্রার্থনা মঞ্জুর করার ক্ষমতা একমাত্র রাষ্ট্রপতির হাতেই নিহিত রয়েছে। তাতে অসন্তোষ প্রকাশ করে আদালত। তাহলে এত বছর ধরে রাজ্যপালরা যাঁর যাঁর ক্ষমাপ্রার্থনা মঞ্জুর করেছেন, সেগুলি অসাংবিধানিক কিনা, জানতে চায় আদালত। 

বন্দি হিসেবে জেলের মধ্যে পেরিয়াবালনের রেকর্ড ভাল। জেল থেকে লেখাপড়ার পাশাপাশি বইও লিখেছেন তিনি। যদিও বরাবরই তিনি দাবি করে এসেছেন যে, রাজীব হত্যায় ওই ব্যাটারি ব্যবহার করা হবে, তা জানতেন না তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RSS News: মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও
মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও
Crime News: 'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget