এক্সপ্লোর

SC dismisses Zakia Jafris plea: গুজরাতে গোষ্ঠী সংঘর্ষে সিটের তদন্তে আস্থাপ্রকাশ সুপ্রিম কোর্টের

SC on Gujrat 2002 Riots Case: জাকিয়া জাফরির আর্জি খারিজ সুপ্রিম কোর্টে। ২০০২ সালে গুজরাতের গোষ্ঠী সংঘর্ষে সিটের তদন্তেই আস্থা রাখছে শীর্ষ আদালত, ফের স্পষ্ট শুক্রবার।

নয়াদিল্লি: ২০০২ সালে গুজরাতের (gujrat) গোষ্ঠী-সংঘর্ষের ঘটনায় সিট (sit) যে তদন্ত করেছিল তার উপর পুরোপুরি আস্থা রয়েছে, আজ ফের জানিয়ে দিল সুপ্রিম কোর্ট (supreme court)। সঙ্গে নিহত কংগ্রেস নেতা এহসান জাফরির স্ত্রী জাকিয়া জাফরির (Zakia Jafri) আর্জিও খারিজ করল বিচারপতি এ এম খানউইলকরের বেঞ্চ। গোটা বিষয়টিতে বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ এনে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন কংগ্রেস নেতার স্ত্রী। তারই প্রেক্ষিতে আজকের পর্যবেক্ষণ।

কী হয়েছিল: 
২০০২ সালের গুজরাতের গোষ্ঠী-সংঘর্ষের ঘটনায় প্রাক্তন মুখ্য়মন্ত্রী নরেন্দ্র মোদী-সহ একাধিক ব্যক্তিত্বের নাম আতসকাচের নিচে আসে। যদিও ২০১২ সালের ৮ ফেব্রুয়ারি বিশেষ তদন্তকারী দল যে চূড়ান্ত রিপোর্ট জমা দিয়েছিল তাতে মোদী-সহ ৬৪ জনকে ক্লিনচিট দেওয়া হয়। বলা হয়, ওই ৬৪ জনের বিরুদ্ধে এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি যার ভিত্তিতে বিচারপ্রক্রিয়া চলতে পারে। সিটের সেই বক্তব্যেই কার্যত আরও একবার সিলমোহর দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি খানউইলকরের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দিল, রিপোর্টটি যে ত্রুটিপূর্ণ এমন ভাবার কারণ পাওয়া যায়নি।  
সিটের সিদ্ধান্তের বিরুদ্ধে জাকিয়া জাফরির আর্জি ২০১৭ সালের ৫ অক্টোবরই খারিজ করেছিল গুজরাত হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যান হত কংগ্রেস নেত্রী স্ত্রী। কিন্তু তাঁর আবেদন খারিজ করে শীর্ষ আদালতের সংযোজন, এ নিয়ে যদি নতুন কোনও তথ্য বা নথি সামনে আসে তবেই বৃহত্তর ষড়যন্ত্রের তদন্ত করা যেতে পারে।

ফিরে দেখা: 

প্রসঙ্গত, ২০০২ সালের গুজরাত গোষ্ঠী সংঘর্ষের সময়ে ৯টি ঘটনা নিয়ে তদন্ত করেছিল সিট। এরই অন্যতম ছিল আহমেদাবাদের গুলবার্গ সোসাইটি মামলা। অভিযোগ, ২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি গুলবার্গ সোসাইটি-তে ব্যাপক পাথর ছোড়া হয়। নিদেনপক্ষে ৩৫ জনকে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার অভিযোগও ওঠে। এঁদের মধ্যেই একজন এহসান জাফরি, দাবি পরিবারের।  

আরও পড়ুন: তুঙ্গে উত্তেজনা, মহারাষ্ট্রের সমস্ত পুলিশ স্টেশনে হাই অ্যালার্ট জারি

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Gold Medel in CWG: ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
Gold Medel in CWG: বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার
বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার
E20 Petrol : কাল E20 পেট্রোলের বিরোধিতায় আন্দোলন, কেজরিওয়ালের সঙ্গে থাকবেন দেশের এক নামী ব্যক্তিত্ব
কাল E20 পেট্রোলের বিরোধিতায় আন্দোলন, কেজরিওয়ালের সঙ্গে থাকবেন দেশের এক নামী ব্যক্তিত্ব

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget