এক্সপ্লোর

Crisis in Maharashtra: তুঙ্গে উত্তেজনা, মহারাষ্ট্রের সমস্ত পুলিশ স্টেশনে হাই অ্যালার্ট জারি

High Alert In Maharashtra: মহারাষ্ট্রের সমস্ত পুলিশ স্টেশনে হাই অ্যালার্ট জারি। রাস্তায় নামতে পারেন শিবসেনা কর্মীরা। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জারি হাই অ্যালার্ট, পুলিশ সূত্রে খবর। 

মুম্বই: ঘোর সঙ্কটে মহা বিকাশ আগাড়ি (mva)। যে কোনও মুহূর্তে সরকার পড়ার আশঙ্কা। কে আসল শিবসেনা (shiv sena), প্রমাণ করতে তুঙ্গে টানাপড়েন। রাত বাড়তেই পরিস্থিতি থমথমে। রাস্তায় নামতে পারতেন শিবসেনা কর্মীরা, খবর এমনই। হাই অ্যালার্ট (high alert) সমস্ত পুলিশ স্টেশনে (police station)। কী হবে এর পর?  

দিনভর যা ঘটল...
মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের গদিকে ভয়ঙ্কর চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন একনাথ শিণ্ডে। তাঁর দাবি, শিবসেনার ৩৭ জন বিধায়কের সমর্থন রয়েছে তাঁর কাছে। এতেই শেষ নয়। ৯ জন নির্দল বিধায়ক ও বিজেপির ২ বিধায়কও তাঁকে সমর্থন করছেন, জানিয়েছেন শিন্ডে। এই দাবি সত্যি হলে এই মুহূর্তে ৪৮ জন বিধায়ক তাঁর পাশে রয়েছেন। অর্থাৎ অঙ্কের নিরিখে ভীষণ দুর্বল  উদ্ধব ঠাকরে। 
তবে দলে বিদ্রোহ দমন করতে এদিন অনেকটাই কড়া মেজাজে ছিলেন উদ্ধব। আগেই ডেপুটি স্পিকারের কাছে ১২ বিদ্রোহী বিধায়ককে সাসপেন্ড করার আর্জি জানিয়েছেন। আজ আরও চার জনের নাম জোড়ে সেই তালিকায়। পরে জানা যায়, সংখ্যাটি ১৭। তবে শেষমেশ মামলা পৌঁছেছে সুপ্রিম কোর্টে। আগামী ২৯ তারিখ শুনানি। তার আগে দিনভর রণকৌশল ঠিক করতে দফায় দফায় বৈঠক শিবসেনার। 
তবে লাইমলাইটে ছিল সন্ধের বৈঠক। ঠাকরে পরিবারের বাসভবন মাতোশ্রী-তে বৈঠকে বসেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার, উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, মন্ত্রী জয়ন্ত পাটিল-সহ অনেকে। সেখানে কী আলোচনা হয়েছে, পুরোপুরি স্পষ্ট নয়। তবে আগামিকাল দুপুর ১টায় জাতীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক ডেকেছে শিবসেনা। বৈঠক হওয়ার কথা সেনাভবনে। সেখানে ভিডিও কনফারেন্সিংয়ে হাজির থাকার কথা উদ্ধব ঠাকরের। 

প্রশ্নে বিজেপির ভূমিকা:
গোটা পর্বে বার বার বিজেপির দিকে আঙুল উঠেছে। যদিও বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ জানান, এতে বিজেপির হাত নেই। পরে শিণ্ডেও দাবি করেন, তাঁদের সঙ্গে কোনও জাতীয় দল যোগাযোগ করেনি। কিন্তু তা হলে সব ছেড়ে বিক্ষুব্ধদের নিয়ে হঠাৎ গেরুয়া-শাসিত অসমে গেলেন কেন বিক্ষুব্ধ বিধায়করা? জল্পনা দানা বাঁধছেই। তবে এসবের মাঝে আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে বিদ্রোহী বিধায়কদের ফিরে আসার হুঁশিয়ারি দেন উদ্ধব। 

 

আরও পড়ুন: আর আলোচনা নয়, কড়া হাতে বিদ্রোহ দমনের বার্তা শিবসেনার

সেরা শিরোনাম

Road Accident: ভয়াবহ পথ দুর্ঘটনা, নিম গাছে সজোরে ধাক্কা যাত্রী বোঝাই গাড়ির, মৃত্যু ৮ জনের, গুরুতর আহত আরও ২ জন
ভয়াবহ পথ দুর্ঘটনা, নিম গাছে সজোরে ধাক্কা যাত্রী বোঝাই গাড়ির, মৃত্যু ৮ জনের, গুরুতর আহত আরও ২ জন
India-Russia Relations: ‘যত দেখি, ততই অবাক হই’, ভারতের বহুত্ববাদের ভূয়সী প্রশংসা করলেন পুতিন
‘যত দেখি, ততই অবাক হই’, ভারতের বহুত্ববাদের ভূয়সী প্রশংসা করলেন পুতিন
Rajasthan News: পঞ্চায়েত ভোটে বিজেপি হারতেই খুলে নেওয়া হল রাস্তার LED আলো? অন্ধকারে রাজস্থানের ৪টি গ্রাম, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ
পঞ্চায়েত ভোটে বিজেপি হারতেই খুলে নেওয়া হল রাস্তার LED আলো? অন্ধকারে রাজস্থানের ৪টি গ্রাম, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ
Narendra Modi: ‘IIT পড়ুয়াদের মতোই সম্মান প্রাপ্য ITI ফেরতদের’, বললেন মোদি, ছুঁৎমার্গ কাটিয়ে ওঠার পরামর্শ
‘IIT পড়ুয়াদের মতোই সম্মান প্রাপ্য ITI ফেরতদের’, বললেন মোদি, ছুঁৎমার্গ কাটিয়ে ওঠার পরামর্শ

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget