এক্সপ্লোর

Sugata Bose: 'ইতিহাস বিকৃত করছেন প্রধানমন্ত্রী', বিস্ফোরক দাবি সুগত বসুর

Sugata Bose on Narendra Modi: লালকেল্লায় পতাকা উত্তোলনের পর প্রধানমন্ত্রীর বক্তব্যের একাংশ নিয়েই তীব্র আপত্তি করেছেন সুগত বসু।

কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ তুললেন ইতিহাসবিদ এবং নেতাজির সুভাষচন্দ্র বসুর পরিবারের সদস্য সুগত বসু। বিস্ফোরক অভিযোগও করেছেন তিনি।

এদিন লালকেল্লায় (Red Fort) পতাকা উত্তোলন করার পরে বক্তব্য রাখার সময় তিনি বলেন, 'যাঁরা আত্মবলিদান করেছেন, তাঁদের স্বপ্ন পূরণের সময় এসেছে। মহাত্মা গাঁধী (Mahatma Gandhi), নেতাজি (Netaji) থেকে সাভারকর, প্রত্যেকের প্রতি আমরা কৃতজ্ঞ। নেহরু থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে আজ প্রণাম করার দিন। বীরসা মুণ্ডা, সিধো কানহুর আন্দোলনও ভোলার নয়।'

কী অভিযোগ সুগত বসুর:
এই নিয়েই বিস্ফোরক সুগত বসু (Sugata Bose)। তিনি বলেন, 'ইতিহাসের বিকৃতি বা অপলাপ করছেন মোদি। গাঁধীজি, নেতাজির নেতৃত্বে সংগ্রাম করে স্বাধীনতা পেয়েছি আমরা। সাভারকর প্রথম জীবনে স্বাধীনতা সংগ্রাম করেছিলেন, পরে সরে আসেন।'

শ্যামাপ্রসাদকে নিয়ে বিস্ফোরক:
কিন্তু, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে অন্য মত পোষণ করেন ইতিহাসবিদ সুগত বসু। তিনি বলেন, 'শ্যামাপ্রসাদ কখনওই স্বাধীনতা সংগ্রামী ছিলেন না। তিনি ব্রিটিশ গভর্নরকে পরামর্শ দেন, কীভাবে ভারত ছাড়ো আন্দোলনকে দাবিয়ে রাখা যায়। নেতাজির মেজদা শরৎচন্দ্র বসু বাংলার ঐক্য বজায় রাখতে আপ্রাণ চেষ্টা করেছিলেন। শ্যামাপ্রসাদ বাংলাকে ভাগ করার দাবি করেছিলেন। পূর্ব বাংলার হিন্দুদের দুর্দশার জন্য শ্যামাপ্রসাদ সরাসরিভাবে দায়ী।' বিস্ফোরক দাবি নেতাজি পরিবারের সদস্য সুগত বসুর। 

এদিন লালকেল্লার মঞ্চ থেকে দুর্নীতি ও পরিবারতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। এই যুদ্ধে পাশে থাকার আহ্বান জানিয়েছেন দেশবাসীকে। তা নিয়েও সমালোচনা করেছেন বিরোধীরা। 

একসুরে কটাক্ষ সব বিরোধীর:
দুর্নীতি ইস্যুতে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির বক্তব্য নিয়ে কটাক্ষ ছুঁড়েছেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী (Adhir Chowdhury)। মোদির আমলেই দেশে সবথেকে বেশি ব্যাঙ্ক থেকে লুঠ হয়েছে বলে তাঁর কটাক্ষ। স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী ভোটের প্রচার শুরু করে দিলেন বলেও খোঁচা দিয়েছেন তিনি। একই ইস্যুতে খোঁচা দিয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। ব্যাঙ্ক থেকে টাকা লুঠ করে বিদেশে পালানো শিল্পপতিদের তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রীকে কটাক্ষ তৃণমূল সাংসদ শান্তনু সেনের। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর (Biman Basu) কটাক্ষ, 'মোদির মুখে দুর্নীতির কথা শোভা পায় না। কটাক্ষ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর।'

আরও পড়ুন: দেশে ফিরুক নেতাজির দেহাবশেষ, হোক ডিএনএ পরীক্ষাও, দাবি নেতাজি-কন্যা অনিতার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dharmendra Pradhan: 'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
Air India Flight Drops 300 Feet: ডোপ টেস্টে উতরোতে পারলেন না এয়ার ইন্ডিয়ার পাইলট? উড়তে উড়তে হঠাৎ ঝাঁকুনি, ৩০০ ফুট নীচে নেমে গিয়েছিল বিমান
ডোপ টেস্টে উতরোতে পারলেন না এয়ার ইন্ডিয়ার পাইলট? উড়তে উড়তে হঠাৎ ঝাঁকুনি, ৩০০ ফুট নীচে নেমে গিয়েছিল বিমান
RSS News: মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও
মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও
Crime News: 'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ

ভিডিও

BJP Poster: দিকে দিকে তোলাবাজি, এবার দলের অন্দরে ক্ষোভ
Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা
Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget