এক্সপ্লোর

Anita Bose Pfaff: দেশে ফিরুক নেতাজির দেহাবশেষ, হোক ডিএনএ পরীক্ষাও, দাবি নেতাজি-কন্যা অনিতার

Netaji Subhas Chandra Bose: অনিতা পাফ জানান, এখন সময় হয়েছে নেতাজির দেহাবশেষ ভারতে ফিরিয়ে আনার।

নয়াদিল্লি: নেতাজির দেহাবশেষ ফিরিয়ে আনা হোক ভারতে। এমনই দাবি জানালেন নেতাজি সুভাষচন্দ্র বসুর কন্যা অনিতা পাফ। তিনি জানান, এখন সময় হয়েছে নেতাজির দেহাবশেষ ভারতে ফিরিয়ে আনার। তাঁর আরও দাবি, ১৯৪৫ সালের ১৮ আগস্ট নেতাজির মৃত্য়ু হয়েছে, এই তথ্যে যাঁদের এখনও সন্দেহ রয়েছে, তাঁদের জন্য ডিএনএ পরীক্ষা সব উত্তর দেবে।

বলা হয়ে থাকে ১৯৪৫ সালে একটি বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল নেতাজির। তাঁর দেহাবশেষ রাখা রয়েছে জাপানের টোকিওর রেনকোজি মন্দিরে। এই তথ্য অনেকেই মেনে নিতে চাননি। সেই কারণ দেখিয়েই অনিতা পাফ জানিয়েছেন ডিএনএ পরীক্ষার মাধ্যমেই বৈজ্ঞানিক পদ্ধতিতে এই সন্দেহ নিরসন করা সম্ভব। 

একটি বিবৃতিতে নেতাজির কন্যা জার্মানি-নিবাসী অর্থনীতিবিদ অনিতা পাফ বলেছেন, স্বাধীনতার স্বাদ পাননি তাঁর পিতা। তাই এখন অন্তত স্বাধীন ভারতের মাটিতে তাঁর দেহাবশেষ রাখা হোক। তিনি বলেন, 'আধুনিক প্রযুক্তির মাধ্যমে এখন উন্নতমানের ডিএনএ পরীক্ষা করা সম্ভব। যাঁদের নেতাজির মৃত্যু নিয়ে এখনও সন্দেহ হয়েছে তাঁদের প্রমাণ দেওয়ার জন্য রেনকোজি মন্দিরের দেহাবশেষের ডিএনএ পরীক্ষা করা যায়। রেনকোজি মন্দিরের পুরোহিত এবং জাপানের সরকার এই পরীক্ষা করাতে রাজি। নেতাজি মৃত্যুর তদন্তে মুখার্জি কমিশনের নথিতেই এর কথা বলা রয়েছে। নেতাজির জীবনে তাঁর দেশের স্বাধীনতার চেয়ে বেশি গুরত্বপূর্ণ কিছু ছিল না। স্বাধীন ভারতে বসবাস করতে চেয়েছিলেন তিনি। যেহেতু জীবিত অবস্থায় সেই সুযোগ তিনি পাননি, তাই এখন তাঁর দেহাবশেষ অন্তত এই দেশে ফিরিয়ে আনা হোক।'

নেতাজির মৃত্যু-রহস্য:
নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) মৃত্যু ঘিরে এখনও বিভিন্ন তত্ত্ব সামনে আসছে। বলা হয়ে থাকে তাইওয়ানে ১৯৪৫ সালের ১৮ আগস্ট বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়। নেতাজি মৃত্যুর কারণ নিয়ে একাধিক কমিশন তৈরি করেছিল ভারত সরকার। তার মধ্যে দুটি কমিশন মেনে নিয়েছে যে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল নেতাজির। অন্যদিকে বিচারপতি এমকে মুখোপাধ্যায় (MK Mukherjee) নেতৃত্বাধীন 'মুখার্জি কমিশন' এটা মানতে চাননি। 

দেশবাসীকেও বার্তা:
অনিতা বসু পাফের (Anita Bose Pfaff) মতে, ভারতে নেতাজিকে বিপুল শ্রদ্ধা করেন অনেকে, ভালবাসেন। সেই কারণেই অনেকে মেনে নিতে চান না যে ওই দিন নেতাজি মারা গিয়েছিলেন। এখন বেশ কিছু তথ্য দেখে এটা জানা যায় যে নেতাজি বিদেশের মাটিতেই মারা গিয়েছিলেন। জাপান তাঁর দেহাবশেষকে আশ্রয় দিয়েছিল। তিন পুরুষ ধরে রেনকোজি মন্দিরের পুরোহিতরা সেটি রক্ষা করে আসছেন বলে জানান অনিতা পাফ। নেতাজির দেহাবশেষ ভারতের মাটিতে ফিরিয়ে আনার জন্য দেশবাসীও যাতে সাহায্য করে সেই ডাকও দিয়েছেন তিনি।

আরও পড়ুন: 'জয় জওয়ান'! ভারতীয় নৌবাহিনীর সঙ্গে গোটা দিন কাটালেন কার্তিক আরিয়ান

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
Supreme Court: সাংসদ-বিধায়ক-মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে ভূরি ভূরি অপরাধ মামলা, হলফনামা সুপ্রিম কোর্টে
সাংসদ-বিধায়ক-মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে ভূরি ভূরি অপরাধ মামলা, হলফনামা সুপ্রিম কোর্টে
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget