এক্সপ্লোর

Tamil Nadu : বিদেশ-ফেরত ১৮ জন করোনায় আক্রান্ত তামিলনাড়ুতে, প্রতীক্ষা জেনোম টেস্টের ফলাফলের

Tamil Nadu : আরটি-পিসিআর নমুনা জেনোমিক সিক্যুয়েন্সিংয়ের জন্য বেঙ্গালুরুতে পাঠানো হয়েছে বলে জানান তামিলনাড়ুর মন্ত্রী মা সুব্রমনিয়াম

চেন্নাই : তামিলনাড়ুতে বিদেশ থেকে ফেরা ১৮ জন করোনায় আক্রান্ত। তাঁদের শরীরে ডেল্টা ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে। তবে, আরটি-পিসিআর নমুনা জেনোমিক সিক্যুয়েন্সিংয়ের জন্য বেঙ্গালুরুতে পাঠানো হয়েছে। শনিবার এমনই জানান তামিলনাড়ুর মন্ত্রী মা সুব্রমনিয়াম।

তিনি জানান, এই ১৮ জনের মধ্যে ৯ জনের চেন্নাইয়ের গুণ্ডির করোনা ভাইরাস হাসপাতালে চিকিৎসা চলছে। চার জনের চিকিৎসা চলছে তিরুচিরাপল্লির আন্নাই মহাত্মা গাঁধী সরকারি হাসপাতালে, দুই জনের নাগেরকোয়েলের সরকারি জেনারেল হাসপাতাল ও এক জনের বেঙ্গালুরুতে চিকিৎসা চলছে।

দেশে ক্রমশ বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। শনিবার দিল্লিতে আরও এক ব্যক্তির দেহে পাওয়া গেছে ওমিক্রনের প্রজাতি। শুধু তাই নয়, এখনও দেশের বেশ কয়েকটি জেলা ও রাজ্যে করোনা ভাইরাস ঊর্ধ্বমুখী। এই প্রেক্ষাপটে ফের ১০ রাজ্যকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব। 

সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ সমস্ত রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিব/প্রশাসকদের কাছে লিখেছেন যে ১০টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের ২৭টি জেলা, যেগুলি গত ২ সপ্তাহে উচ্চ কোভিড পজিটিভ হার রিপোর্ট করছে, সেই জেলাগুলিকে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা দরকার।

এদিকে ওমিক্রন নিয়ে আতঙ্কের মধ্যেই ভাল খবর শোনাল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের ডিব্রুগড় শাখা। মাত্র দুই ঘণ্টায় মধ্যেই এই ভাইরাসের অস্তিত্ব আছে কি না তা জানিয়ে দেবে তাদের তৈরি কিট।

এই কিট তৈরির খবর এমন একটা সময়ে সামনে এল যখন দেশের বিভিন্ন রাজ্যে চিন্তার ভাঁজ বাড়াচ্ছে নতুন ভ্যারিয়েন্ট। এই মুহূর্তে দেশে ৩৩ জন ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। কাজেই নতুন ভ্যারিয়েন্ট শরীরে দানা বেঁধেছে কি না জানার জন্য খুব দ্রুত ফলাফল দেবে এমন কোনও টেস্ট কিটের প্রয়োজনীয়তা উপলব্ধি হয়। কারণ, এই মুহূর্তে বাজারে যে সব কিট রয়েছে, তাতে ওমিক্রনের অস্তিত্ব টের পেতে তিন থেকে চার দিন সময় লেগে যাচ্ছে। এই পরিস্থিতিতে নতুন কিট আবিষ্কার করেছে আইসিএমআর উত্তর-পূর্ব অঞ্চলের রিজিওনাল মেডিক্যাল রিসার্চ সেন্টারের একদল বিজ্ঞানী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Modi Government: ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
PM Modi : 'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget