এক্সপ্লোর

Omicron Update: 'ওমিক্রনে মৃদু সংক্রমণ, আতঙ্কের কারণ নেই' আশ্বাস কেন্দ্রের

স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল এও জানিয়েছেন যে, ‘যাদের কোমর্বিডিটি আছে, তাদের উপর কীভাবে প্রভাব ফেলে, তাও অজানা। ফলে হোম আইসোলেশনের বিধি কঠোর ভাবে মানতে হবে।’

নয়াদিল্লি: ওমিক্রন (Omicron) নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। ওমিক্রনে মৃদু সংক্রমণ হয়।’ আজ এমনটাই জানালেন স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল (Lav Agarwal)। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বেশিরভাগ ক্ষেত্রে হোম আইসোলেশনই যথেষ্ট। খুব কম সংখ্যক ওমিক্রন আক্রান্তকে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে। তবে ওমিক্রনের সংক্রমণ ছড়ানোর ক্ষমতা ৭০ গুণ বেশি। তবে স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল এও জানিয়েছেন যে, ‘যাদের কোমর্বিডিটি আছে, তাদের উপর কীভাবে প্রভাব ফেলে, তাও অজানা। ফলে হোম আইসোলেশনের বিধি কঠোর ভাবে মানতে হবে।’

উল্লেখ্য, আজই দেশে করোনায় আক্রান্তর সংখ্যা ছাড়িয়েছে ৪ হাজার। দেশে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ আছড়ে পড়ছে। আর এই ঢেউ কার্যত বেলাগাম হয়ে উঠেছে সংক্রমণ। ঝড়ের গতিতে বাড়ছে দৈনিক আক্রান্তর সংখ্যা। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের  পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ৭৯ হাজার ৭২৩। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষ ৫৯ হাজার ৬৩২। গতকালের তুলনায় দৈনিক সংক্রমণ বাড়ল প্রায় ১২ শতাংশ।  

দেশে মোট করোনা আক্রান্তর সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৫৭ লক্ষ ৭ হাজার ৭২৭। এদিনের পরিসংখ্যান অনুযায়ী, গত একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৪৬। গতকালের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে মৃতের সংখ্যা ছিল ৩২৭। সবমিলিয়ে দেশে করোনা মহামারীতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লক্ষ ৮৩ হাজার ৯৩৬।  দেশে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা অর্থাৎ এই মুহূর্তে চিকিৎসাধীনের সংখ্যা বেড়ে হয়েছে ৭ লক্ষ ২৩ হাজার ৬১৯। এরইমধ্যে করোনা সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩ কোটি ৪৫ লক্ষ ১৭২।

দেশে করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন আক্রান্তর সংখ্যা চার হাজার ছাড়িয়ে গিয়েছে। সোমবার পর্যন্ত দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৩৩। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৪১০ জন। মহারাষ্ট্রে সবথেকে বেশি ১ হাজার ২১৬ জন ওমিক্রনে আক্রান্ত। দিল্লিকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এল রাজস্থান। সে রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫২৯।

দেশে অ্যাক্টিভ করোনা আক্রান্তর হার এখন ২.০৩ শতাংশ। সুস্থতার হার ৯৬.৬২ শতাংশ। পজিটিভিটি রেটও বাড়ছে। বর্তমানে এই হার ১৩.২৯ শতাংশ।


দেশে ওমিক্রন আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১,৫৫২। ওমিক্রনের বিপদ ও বেলাগাম সংক্রমণের পরিপ্রেক্ষিতে দেশে টিকাকরণ অভিযানও দ্রুত গতিতে চলছে। এখনও পর্যন্ত ১৫১ কোটি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। দেশে গতকাল রবিবার ১৩ লক্ষ ৫২ হাজার ৭১৭ নুমনা পরীক্ষা করা হয়েছে। গতকাল পর্যন্ত ৬৯ কোটি ১৫ লক্ষ ৭৫ হাজার ৩৫২ নমুনা পরীক্ষা করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Narendra Modi Independence Day Speech: ‘নকশাল মানসিকতার লোকজনকে চিহ্নিত ও বিচ্ছিন্ন করতে হবে’, স্বাধীনতা দিবসের ভাষণে বললেন মোদি
‘নকশাল মানসিকতার লোকজনকে চিহ্নিত ও বিচ্ছিন্ন করতে হবে’, স্বাধীনতা দিবসের ভাষণে বললেন মোদি
Viral Video: রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
Independence Day 2026: ৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
Independence Day 2026: কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget