এক্সপ্লোর

Uttar Pradesh: ধর্ষণের পর শ্বাসরোধ করে খুন দুই দলিত কন্যাকে, লখিমপুরের ঘটনায় ময়নাতদন্তের সিলমোহর

Lakhimpur Kheri Horror: অভিযুক্ত ছয় যুবককে সুহেল, জুনেইদ, হাফিজুল রহমান, করিমউদ্দিন, আরিফ এবং ছোটু বলে শনাক্ত করা গিয়েছে।

লখিমপুর খেরি: দিনে দুপুরে অপহরণ, তার পর গাছ থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। লখিমপুর খেরিতে (Lakhimpur Kheri) দুই নাবালিকা বোনের রহস্য মৃত্যু ঘিরে সন্দেহ দানা বাঁধছিল গোড়া থেকেই। এ বার তাতে ময়নাতদন্তের সিলমোহর পড়ল। ১৭ এবং ১৫ বছর বয়সি দুই কন্যাকে ধর্ষণের পর খুন করেই গাছে ঝুলিয়ে দেওয়া হয় বলে জানা গেল। ছয় যুবক মিলে এই ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে পুলিশ (Dalit Girls)। তাদের মধ্যে একজনকে বৃহস্পতিবার সকালে পাকড়াও করা গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

লখিমপুর খেরিতে ধর্ষণ করেই খুন দুই দলিত কন্যাকে

অভিযুক্ত ছয় যুবককে সুহেল, জুনেইদ, হাফিজুল রহমান, করিমউদ্দিন, আরিফ এবং ছোটু বলে শনাক্ত করা গিয়েছে। ছোটু ওই দুই দলিত কিশোরীর পড়শি  বলে জানতে পেরেছে পুলিশ। ছোটুই দুই কিশোরীকে বাকি পাঁচ জনের সঙ্গে পরিচয়  করিয়ে দেয় বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, গতকাল স্বেচ্ছায় পাশের গ্রামের বাসিন্দা সুহেল এবং জুনেইদের মোটর সাইকেলে ওঠে দুই কিশোরী। যদিও পরিবারের দাবি তাদের মেয়েদের অপহরণ করা হয়। 

পুলিশ জানিয়েছে, আখের ক্ষেতে নিয়ে গিয়ে দুই কিশোরীকে ধর্ষণ করে সুহেল এবং জুনেইদ। বাকিরা প্রমাণ লোপাটে সাহায্য করে বলে জানিয়েছেন জেলা পুলিশ প্রধান সঞ্জীব সুমন। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে, মেয়ে দু’টিকে ধর্ষণ করা হয় প্রথমে। তার পর খুন করা হয় শ্বাসরোধ করে।

আরও পড়ুন: Lakhimpur Kheri Horror: ফিরে এল বদায়ুঁর ভয়াবহতা, এ বার ঘটনাস্থল লখিমপুর, গাছের ডালে ঝুলন্ত অবস্থায় উদ্ধার দুই দলিত কন্যার দেহ

পুলিশ জানিয়েছে, সুহেল এবং জুনেইদ মেয়ে দু’টিকে ধর্ষণ করে। বিয়ে করতে হবে বলে যখন জেদ ধরে দুই কিশোরী, পরনের ওড়না দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয় তাদের। এর পর আরিফ, করিমউদ্দিনদের ডেকে দেহ দু’টি গাছে ঝুলিয়ে দেওয়া হয়, যাতে মনে হয় দুই কিশোরী আত্মঘাতী হয়েছে।

বিনা অনুমতিতে ময়নাতদন্ত বলে অভিযোগ গ্রামবাসীদের

ওই দুই কিশোরীর মা যদিও বুধবার জানান যে, মোটর সাইকেলে চেপে এসে কয়েক জন তাঁর মেয়েদের অপহরণ করে নিয়ে যায়। এর পর গোধূলির দিকে আখের ক্ষেতের কাছে একটি গাছে ঝুলতে দেখা যায় দু’জনের দেহ। এর পর তাঁদের অনুমতি ছাড়াই পুলিশ এসে দেহ দু’টি ময়নাতদন্তের জন্য নিয়ে যায় বলে দাবি ওই দুই কিশোরীর পরিবারের লোকজনের। তার জেরে গ্রামবাসীদের বিক্ষোভের মুখেও পড়ে পুলিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Narendra Modi: ৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
Uttar Pradesh News : সিলড বোতলে জলের বদলে অ্যাসিড ? পান করে গুরুতর অসুস্থ মহিলা
সিলড বোতলে জলের বদলে অ্যাসিড ? পান করে গুরুতর অসুস্থ মহিলা
Medicines Prices Cap: নিত্য প্রয়োজনের ৩৯টি ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র, হার্ট, ডায়বিটিস, ক্যান্সার…আর কোন কোন রোগে খরচ বাঁচবে জেনে নিন
নিত্য প্রয়োজনের ৩৯টি ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র, হার্ট, ডায়বিটিস, ক্যান্সার…আর কোন কোন রোগে খরচ বাঁচবে জেনে নিন

ভিডিও

Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও
BJP News: বেহাল রাস্তা, উপপ্রধানকে গোলাপ ফুল BJP-র
Weather News: রথের আগেই তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কোন কোন জেলা ?
Sebaasray Scam: অভিষেকের সেবাশ্রয় নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gautam Gambhir: জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
Kolkata Heavy Rain: দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
FIFA World Cup 2026: ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
Argentina Football Team: মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Embed widget