এক্সপ্লোর

Lakhimpur Kheri Horror: ফিরে এল বদায়ুঁর ভয়াবহতা, এ বার ঘটনাস্থল লখিমপুর, গাছের ডালে ঝুলন্ত অবস্থায় উদ্ধার দুই দলিত কন্যার দেহ

Dalit Girls: পুলিশ জানিয়েছে, দুই কিশোরীই দলিত পরিবারেরর মেয়ে। দুই বোনই নাবালিকা।

লখিমপুর খেরি: প্রকাণ্ড গাছের দুই দিকের কয়েকটি ডাল কিছুটা নিচের দিকে ঝোঁকানো। তাতেই মুখোমুখি ঝুলছে দুই কিশোরীর নিথর দেহ। মাটি থেকে সামান্য উপরেই। আট বছর আগের এক ভোরে সেই দৃশ্য থেকে শিউরে উঠেছিল বদায়ুঁ (Badaun)। কাট টু ২০২২, সেই ভয়াবহতা ফিরে এল উত্তরপ্রদেশে। এ বারের ঘটনাস্থল লখিমপুর খেরি (Lakhimpur Kheri Horror)। সেখানে গোধূলি বেলায় গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখা গেল দুই কিশোরী বোনের দেহ (Dalit Girls)। পুলিশের বিরুদ্ধে পরিবারের অনুমতি ছাড়া ময়নাতদন্ত করার অভিযোগ উঠছে (Hanging Bodies)।

বদায়ুঁর ভয়াবহতা ফিরে এল লখিমপুর খেরিতে

পুলিশ জানিয়েছে, দুই কিশোরীই দলিত পরিবারেরর মেয়ে। দুই বোনই নাবালিকা। মোটর সাইকেলে চেপে দুষ্কৃতীরা তাদের অপহরণ করে নিয়ে গিয়েছিল বলে জানিয়েছেন মেয়ে দু'টির মা। মেয়ে দু'টির বাবা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর দাবি, পরিবারের অনুমতি ছাড়াই দেহ দু'টি ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে দেহ দু'টি উদ্ধার করেছে নিঘাসন থানার পুলিশ। পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। স্থানীয় পুলিশের তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে যে, জেলা পুলিশের শীর্ষ আধিকারিকরা বিষয়টি খতিয়ে দেখছেন। দোষীরা অবশ্যই শাস্তি পাবে। 

লখনউ রেঞ্জের ইনস্পেক্টর জেনারেল লক্ষ্মী সিংহ বলেন, "পরনের চুড়িদারের ওড়নায় ফাঁস লাগানো অবস্থাতেই মেয়ে দু'টির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। শরীরে সে ভাবে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের বয়ান অনুযায়ী এফআইআর দায়ের করব আমরা।"

গত বছর অক্টোবর মাসে কৃষক আন্দোলনের সময় লখিপুর খেরিতে যে এলাকায় বিক্ষুব্ধ কৃষকদের গাড়ি চাপা দেন কেন্দ্রীয় মন্ত্রী অজয়কুমার মিশ্রের ছেলে আশিস মিশ্র, ওই এলাকাতেই এই ঘটনা ঘটেছে। তা নিয়ে বিজেপি-র যোগী আদিত্যনাথ সরকারকে তীব্র আক্রমণ করেছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। রাজ্যে মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এ দিন ট্যুইটারে তিনি লেখেন, 'নিঘাসন থানা এলাকায় দুই দলিত বোনকে আপহরণের পর খুন করা হয়েছে। মেয়ে দু'টির ববা গুরুতর অভিযোগ করেছেন। জানিয়েছেন, তাঁদের অনুমতি ছাড়াই ময়নাতদন্তের জন্য দেহ নিয়ে যাওয়া হয়। লখিমপুরে কৃষক হত্যার পর দলিত কন্যাদের এই খুনের ঘটনায় হাথরসকাণ্ডের পুনরাবৃত্তি ঘটল'।

আরও পড়ুন: LIC Policy: ৫০ লক্ষ টাকার সুবিধা, এলআইসি দিচ্ছে এই টার্ম প্ল্যান

অখিলেশ আরও লেখেন, 'যোগী সরকারের আমলে গুন্ডারা রোজ মা-বোনেজের হেনস্থা করে চলেছে। অত্যন্ত লজ্জাজনক ঘটনা। অবিলম্বে তদন্তের নির্দেশ দেওয়া উচিত সরকারে। দোষীদের কঠোরতম শাস্তি হওয়া উচিত'। এই ঘটনায় এলাকায় প্রতিবাদ এবং বিক্ষোভ শুরু হয়েছে। তার ভিডিও-ও ট্যুইটারে পোস্ট করেন অখিলেশ।

যোগী সরকারের তীব্র নিন্দা অখিলেশ, প্রিয়ঙ্কার

এর আগে, গত বছর ১৪ সেপ্টেম্বর মাসে উত্তরপ্রদেশের হাথরসে ১৯ বছরের এক দলিত মেয়েকে উচ্চবর্গের কয়েক জন যুবক মিলে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। ২০ সেপ্টেম্বর দিল্লির সফদরজং হাসপাতালে মৃত্যু হয় মেয়েটির। তা নিয়ে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। সেই সময় উত্তরপ্রদেশে যাওয়ার পথে পুলিশা বাধার মুখে পড়েন প্রিয়ঙ্কা গাঁধী বঢরা। তাঁকে গেস্ট হাউসে আটকও করা হয়। লখিমপুরের ঘটনায় তিনি ট্যুইটারে লেখেন, 'লখিমপুর খেরিচে দুই বোনের হত্যার ঘটনা হৃদয় বিদারক। পরিবার বলছে, দিনের আলোয় অপহরণ করে নিয়ে যাওয়া হয়। রোজ কাগজে-টিভিতে মিথ্যে বিজ্ঞাপন দিলে আইন-কানুন ঠিক হয় না। উত্তরপ্রদেশে মেয়েদের উপর জঘন্য অপরাধ কেন বাড়ছে?'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
Ratan Tata: ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
TATA Sons: টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget