এক্সপ্লোর

INS Vindhyagiri: স্টেলথ্ ফিচার-আধুনিক যুদ্ধাস্ত্র! কলকাতায় তৈরি ভারতের যুদ্ধজাহাজ

Indian Navy: বিন্ধ্যগিরি, কর্নাটকের একটি পর্বতমালা। তারই নাম অনুসারে জাহাজের নাম দেওয়া হয়েছে আইএনএস বিন্ধ্য়গিরি।

কলকাতা: ভারতীয় নৌবাহিনীর (Indian Navy) নতুন সদস্য। ধারে-ভারে টেক্কা দিতে পারে যে কোনও আধুনিক যুদ্ধজাহাজকে। নাম-  আইএনএস বিন্ধ্যগিরি (INS Vindhyagiri)। বৃহস্পতিবার কলকাতায় গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে (Garden Reach Shipbuilders and Engineers Limited) রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উপস্থিতিতে জলে নামল আধুনিক এই যুদ্ধজাহাজ, ভারতীয় নৌবাহিনীর তরফে একটি সরকারি বার্তায় এমনটাই জানানো হয়েছে।  

জানা-অজানা কথা:

বিন্ধ্যগিরি, কর্নাটকের একটি পর্বতমালা। তারই নাম অনুসারে নাম দেওয়া হয়েছে আইএনএস বিন্ধ্য়গিরি। পিটিআই রিপোর্ট অনুযায়ী, প্রোজেক্ট ১৭এ প্রকল্প (Project 17A Class)-এর অধীনে ৬ নম্বর জাহাজ এটি।
এর আগে আইএনস নীলগিরি, উদয়গিরি, হিমগিরি, তরগিরি, দুনাগিরি- এই নামে জাহাজ হয়েছে।

পরিকাঠামোর দিক থেকে অত্যন্ত আধুনিক এই জাহাজ। পুরনো আইএনএস বিন্ধ্যগিরি ফ্রিগেট-এর স্মৃতির উদ্দেশ্য়ে সম্মান জানিয়ে এমন নাম। আগেরটি ছিল Leander Class ASW Frigate. ৩১ বছর ধরে কাজ করার পরে ডিকমিশনড হয় ওই আইএনএস বিন্ধ্যগিরি।

প্রোজেক্ট ১৭-এ ক্লাস ফ্রিগেটগুলি, Project 17 ক্লাস ফ্রিগেট- (শিবালিক ক্লাস) এর ফলো-অন

একাধিক অতি-আধুনিক সুবিধা রয়েছে এখানে। স্টেলথ ফিচার, আধুনিক যুদ্ধাস্ত্র এবং অত্যাধুনিক সেন্সরে সাজানো এই ফ্রিগেট।

এর ডিজাইন তৈরি হয়েছে ভারতেই। ভারতীয় নৌবাহিনীর যুদ্ধাজাহাজ ডিজাইন তৈরি বিভাগ (Warship Design Bureau) এটির ডিজাইন তৈরি করেছে। 

প্রোজেক্ট ১৭-এ ক্লাসের জাহাজগুলি তৈরির জন্য যা যা সামগ্রী প্রয়োজন হয়েছে তার ৭৫ শতাংশ ভারতীয় সংস্থা থেকেই সংগ্রহ করা হয়েছে। একাধিক ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাও রয়েছে ওই তালিকায়। 

বিন্ধ্যগিরি ফ্রিগেট তৈরির জন্য যে বিশেষ স্টিল লেগেছে তা সরবরাহ করেছে SAIL.

যুদ্ধাস্ত্র এবং যুদ্ধজাহাজ তৈরির জন্য যাতে বিদেশের উপর নির্ভরতা কমানো যায়, তার জন্য দীর্ঘদিন ধরেই চেষ্টা চলছে। প্রোজেক্ট ১৭-এ ক্লাস ফ্রিগেট তৈরি তারই একটি অংশ। 

 

এদিন কলকাতায় গার্ডেনরিচ শিপ বিল্ডার্স থেকে এই ফ্রিগেটে উদ্বোধন করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভারতের নৌ-নিরাপত্তার সব দিক খতিয়ে দেখা এবং সম্পূর্ণ নিরাপত্তার দেওয়ার জন্য সবরকম কাজ করে ভারতীয় নৌবাহিনী, বলেন রাষ্ট্রপতি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল সিভি আনন্দ বোস।

আরও পড়ুন: ৪.৪ থেকে ১৩ লক্ষ! আয় বেড়েছে মধ্যবিত্তের, দাবি SBI রিপোর্টে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি শিক্ষকের, ভবানীভবনে অভিষেকের PA, সঙ্গে আরও খবর
স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি শিক্ষকের, ভবানীভবনে অভিষেকের PA, সঙ্গে আরও খবর
Bankura News: টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
BJP Extortion Allegation: ১০ হাজার টাকা তোলা না দেওয়ায় বাইক সারানোর গ্যারেজ মালিককে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
১০ হাজার টাকা তোলা না দেওয়ায় বাইক সারানোর গ্যারেজ মালিককে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget