এক্সপ্লোর

Larry King Death: করোনা আক্রান্ত হয়ে প্রয়াত বিখ্যাত মার্কিন টিভি ও রেডিও উপস্থাপক ল্যারি কিং

Larry King Dies: গত শতাব্দীর পাঁচের দশকের শেষদিক থেকে সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন ল্যারি কিং।

লস অ্যাঞ্জেলেস: করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের টেলিভিশন ও রেডিওর বিখ্যাত উপস্থাপক ল্যারি কিং। আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। কিছুদিন আগেই তাঁর ছেলে অ্যান্ডি ও মেয়ে শাইয়ার মৃত্যু হয়। এবার কিংও প্রয়াত হলেন। তিনি বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। তাঁর হৃদযন্ত্রের সমস্যা ছিল। ১৯৮৭ সালে তাঁর বাইপাস সার্জারি হয়। ২০১৭ সালে অস্ত্রোপচার করে তাঁর ফুসফুস থেকে ম্যালিগন্যান্ট টিউমার বের করতে হয়। তাঁর প্রস্টেট ক্যান্সার এবং ডায়াবেটিসও ছিল। এরই পাশাপাশি করোনার ধাক্কা তিনি সামলাতে পারলেন না। ল্যারি কিংয়ের ট্যুইটার হ্যান্ডল থেকে এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর দিয়ে জানানো হয়েছে, ‘গভীর শোকের সঙ্গে জানানো হচ্ছে, আজ সকালে লস অ্যাঞ্জেলেসের সিডার্স-সিনাই মেডিক্যাল সেন্টারে ল্যারি কিং প্রয়াত হয়েছেন। ৬৩ বছর ধরে রেডিও, টেলিভিশন ও ডিজিট্যাল মিডিয়ায় তিনি কয়েক হাজার সাক্ষাৎকার নিয়েছেন। তিনি বহু পুরস্কার পেয়েছেন। তিনি চিরকাল কাজের ক্ষেত্রে পক্ষপাতমুক্ত থেকেছেন।’ গত শতাব্দীর পাঁচের দশকের শেষদিক থেকে সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন ল্যারি কিং। সংবাদপত্রের পাশাপাশি রেডিওতে কাজ করতে থাকেন তিনি। ১৯৭৮ সালে তিনি শুরু করেন ‘ল্যারি কিং শো’। এই অনুষ্ঠান জনপ্রিয়তা লাভ করে। মার্কিন প্রেসিডেন্ট, রাজনীতিবিদ সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার নেন ল্যারি কিং। একাধিকবার ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকার নেন ল্যারি কিং। তবে সেটা ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার অনেক আগে। ১৯৮৭ সালের একটি সাক্ষাৎকারে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগনের বিদেশনীতির তীব্র সমালোচনা করেছিলেন ট্রাম্প। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও সাক্ষাৎকার নেন ল্যারি কিং। তিনি প্রায় ৫০ হাজার সাক্ষাৎকার নেন। ১৯৯৫ সালে তিনি পশ্চিম এশিয়া শান্তি সম্মেলনের উপস্থাপক ছিলেন। সেই সম্মেলনে পিএলও চেয়ারম্যান ইয়াসির আরাফত, জর্ডনের রাজা হুসেন, ইজরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী ইৎঝ্যাক রবিন উপস্থিত ছিলেন। দলাই লামা থেকে এলিজাবেথ টেলর, মিখাইল গর্বাচেভ, বারাক ওবামা, বিল গেটস, লেডি গাগার মতো ব্যক্তিত্বের সাক্ষাৎকার নেন ল্যারি কিং।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget