এক্সপ্লোর

বিশ্বজুড়ে করোনা ভাইরাস সংক্রমণ ছড়ানোর পর প্রথমবার মাস্ক পরে প্রকাশ্যে দেখা গেল ট্রাম্পকে

ওয়াশিংটনের শহরতলি ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে আহত সেনাকর্মী ও স্বাস্থ্যকর্মীদের দেখতে যাওয়ার সময় মাস্ক পরেন ট্রাম্প।

ওয়াশিংটন: বিশ্বজুড়ে নোভেল করোনা ভাইরাস ছড়িয়েছে কয়েক মাস হল। মার্কিন যুক্তরাষ্ট্রেই আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। তা সত্ত্বেও এতদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে মাস্ক পরতে দেখা যায়নি। শেষপর্যন্ত তিনিও মাস্ক পরলেন। একটি সামরিক হাসপাতালে তিনি গেলেন মাস্ক পরে। ওয়াশিংটনের শহরতলি ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে আহত সেনাকর্মী ও স্বাস্থ্যকর্মীদের দেখতে যাওয়ার সময় মাস্ক পরেন ট্রাম্প। তিনি হেলিকপ্টারে ওঠার আগে হোয়াইট হাউস থেকে বেরিয়ে সাংবাদিকদের বলেন, ‘হাসপাতালে গেলে সবাই মাস্ক পরবে, এটাই আশা করা যায়।’ মার্কিন যুক্তরাষ্ট্রে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ৩৩ লক্ষ মানুষ। মৃতের সংখ্যা ১ লক্ষ ৩৭ হাজারেরও বেশি। তা সত্ত্বেও এতদিন সাংবাদিক বৈঠক, জনসভা, করোনা ভাইরাস টাস্ক ফোর্স আপডেটস এবং অন্যান্য অনুষ্ঠানে মাস্ক পরতে দেখা যায়নি মার্কিন প্রেসিডেন্টকে। তাঁর ঘনিষ্ঠমহলের বক্তব্য ছিল, তিনি আশঙ্কা করছিলেন, মাস্ক পরলে তাঁকে দুর্বল মনে হবে এবং আর্থিক অবস্থা পুনরুদ্ধারের বদলে জনস্বাস্থ্যের সঙ্কটের দিকে নজর ঘুরে যাবে। সেই কারণেই এতদিন মাস্ক পরেননি ট্রাম্প। তিনি সবসময় মাস্ক না পরার পক্ষেও সওয়াল করেন। মাস্ক পরা নিয়ে রিপাবলিকানদের সঙ্গে ডেমোক্র্যাটদের মতানৈক্যও দেখা যায়। গত কয়েক মাসের মধ্যে এর আগে ট্রাম্প একবারই মাস্ক পরেছিলেন বলে জানা গিয়েছিল। তিনি মিশিগানে ফোর্ড কারখানায় ব্যক্তিগত সফরে মাস্ক পরে গিয়েছিলেন। এবার তাঁকে প্রকাশ্যে মাস্ক পরে দেখা গেল। যদিও সারাক্ষণ তিনি মাস্ক পরেননি। ওই হাসপাতালে মাস্ক পরে গেলেও, পরে তাঁকে মাস্ক ছাড়াই দেখা যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget