এক্সপ্লোর

WhatsApp Privacy Policy Update: ব্যক্তিগত গোপনীয়তা বজায় থাকবে, ট্যুইট করে আশ্বাস হোয়াটসঅ্যাপ প্রধানের

Will Cathcart on WhatsApp Privacy Policy: হোয়াটসঅ্যাপের নীতি বদল নিয়ে গত কয়েকদিন ধরেই সারা বিশ্বে আলোচনা, তর্ক-বিতর্ক চলছে।

নিউ ইয়র্ক: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের তথ্য ফেসবুককে দেওয়ার বিষয়ে নীতিতে কোনও বদল হচ্ছে না। এমনই জানিয়ে দিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। পরপর কয়েকটি ট্যুইট করে হোয়াটসঅ্যাপের প্রধান উইল ক্যাথকার্ট জানিয়েছেন, ‘ব্যক্তিগত গোপনীয়তা সংক্রান্ত নীতিতে আমরা যে বদল আনার কথা ঘোষণা করেছি, সে বিষয়ে গত কয়েকদিন ধরে অনেক আলোচনা হচ্ছে। তার পরিপ্রেক্ষিতেই আমি কিছু কথা জানাতে চাই। সারা বিশ্বে ২০০ কোটি মানুষের ব্যক্তিগত আলাপচারিতা গোপনীয় রাখার বিষয়ে দায়বদ্ধ হোয়াটসঅ্যাপ। আপনারা প্রিয়জনের সঙ্গে যে বার্তার আদানপ্রদান করছেন বা হোয়াটসঅ্যাপ কল করে যে কথাবার্তা চালাচ্ছেন, তা আপনাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এ বিষয়ে আমাদের নীতিতে কোনও বদল আসছে না। ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’-এর ফলে আমরা আপনাদের ব্যক্তিগত মেসেজ বা কল দেখতে ও জানতে পারি না। ফেসবুকও এ বিষয়ে কোনও তথ্য পাচ্ছে না। আমরা সারা বিশ্বে এই প্রযুক্তি বজায় রাখার বিষয়ে দায়বদ্ধ।’ হোয়াটসঅ্যাপ প্রধান আরও জানিয়েছেন, ‘আমরা স্বচ্ছ থাকার জন্যই নীতিতে কিছু বদল এনেছি। বাণিজ্য সংক্রান্ত বিষয়টি মানুষের সামনে আরও ভালভাবে তুলে ধরার জন্যই নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা গত অক্টোবরেই এ বিষয়ে জানিয়েছিলাম।  এর ফলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাণিজ্য সংক্রান্ত বার্তা আদানপ্রদান করা যাবে। আমাদের এই আপডেটের বিষয়ে স্পষ্ট থাকা জরুরি। বাণিজ্য সংক্রান্ত বার্তালাপের জন্যই আমরা আপডেট করেছি। ফেসবুকের সঙ্গে হোয়াটসঅ্যাপের তথ্য আদানপ্রদানের বিষয়ে নীতিতে কোনও বদল হয়নি। সারা বিশ্বের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা বন্ধুবান্ধব বা পরিবারের লোকজনের সঙ্গে যে ব্যক্তিগত কথোপকথন চালাচ্ছেন, তার উপর আমাদের এই নতুন নীতির কোনও প্রভাব পড়বে না। হোয়াটসঅ্যাপের মাধ্যমে সারা বিশ্বে কীভাবে বাণিজ্যিক  কার্যকলাপ চলে, সে বিষয়ে হয়তো অনেকেরই ধারণা নেই। সারা বিশ্বের ১৭ কোটি ৫০ লক্ষেরও বেশি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী প্রতিদিন বাণিজ্য বিষয়ক কথাবার্তা চালান।’ হোয়াটসঅ্যাপের নীতি বদল নিয়ে গত কয়েকদিন ধরেই সারা বিশ্বে আলোচনা, তর্ক-বিতর্ক চলছে। ৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে হোয়াটটসঅ্যাপের নতুন নীতি। অনেকেরই আশঙ্কা, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের গোপনীয় তথ্য ফেসবুকের কাছে ফাঁস হয়ে যাবে। এই আশঙ্কা থেকেই অনেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা ছেড়ে দেওয়ার কথাও ভাবছেন। সেই কারণেই হোয়াটসঅ্যাপ প্রধান এ বিষয়ে নিজের বক্তব্য জানালেন। তাঁর দাবি, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের গোপনীয়তা বজায় থাকবে। তবে এরপরেও অনেকেই আশ্বস্ত হতে পারছেন না।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget