এক্সপ্লোর

US-Iran Ceasefire: আমেরিকা ও ইরানের মধ্যে সমঝোতা হল না, ভেস্তে গেল ইসলামাবাদে আয়োজিত শান্তি-বৈঠক, ফের কি যুদ্ধ?

US-Iran Peace Talks: আমেরিকা এবং ইরানের মধ্যে সমঝোতা হল না। পাকিস্তানে আয়োজিত শান্তি-বৈঠক নিষ্ফলা। জানালেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

নয়াদিল্লি: আমেরিকা ও ইরানের মধ্যে শান্তি-বৈঠক ভেস্তে গেল। ঐক্যমত্যে পৌঁছতে পারল না দুই দেশ। রবিবার সকালে বৈঠক ভেস্তে যাওয়ার ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। জানালেন, আমেরিকার শর্ত মানতে রাজি হয়নি ইরান। তাই আমেরিকা ফিরে যাচ্ছেন তাঁরা। যদিও পাকিস্তানের প্রশংসা করেছেন ভ্যান্স। পাকিস্তানের তরফে সব রকমের চেষ্টা হলেও আমেরিকা এবং ইরান সমঝোতায় পৌঁছতে পারেনি বলে জানালেন। (US-Iran Peace Talks)

ইসলামাবাদে শান্তি-বৈঠক ভেস্তে গেল

আমেরিকার প্রতিনিধি হিসেবে ইসলামাবাদ পৌঁছেছিলেন ভ্য়ান্স। দুই দেশের মধ্যে শান্তিস্থাপনে তিনি একেবারে অগ্রভাগে ছিলেন। কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভ্য়ান্স বললেন, "খারাপ খবর। সমঝোতায় পৌঁছতে পারিনি আমরা। সমঝোতা না হওয়ায় আমেরিকা ফিরে যাচ্ছি আমরা। আমরা সীমা স্পষ্ট জানিয়েছিলাম। ওদের কী কী দিতে পারি, কী দিতে পারব না, জানিয়েছিলাম আমরা। কিন্তু ওরা আমাদের শর্তাবলী মানতে রাজি হয়নি।" (US-Iran Ceasefire)

তবে আমেরিকা এবং ইরান যে সমঝোতায় পৌঁছতে পারেনি, তাতে পাকিস্তানের কোনও ভূমিকা নেই বলেও জানান ভ্যান্স। তিনি বলেন, "সমঝোতায় যে খামতিই থেকে থাকুক না কন, তা পাকিস্তানের জন্য হয়নি। খুব ভাল কাজ করেছে পাকিস্তান। ইরানের সঙ্গে সেতুবন্ধনে, শান্তিচুক্তির জন্য আপ্রাণ চেষ্টা করেছিল ওরা। ২১ ঘণ্টা ধরে আলোচনা চলেছে। তবে আশার কথা হল, ইরানের সঙ্গে বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে আমাদের।"

ইরানের সঙ্গে সমঝোতা না হওয়ায় আমেরিকার কোনও ক্ষতি নেই বলেও দাবি করেন ভ্যান্স। তাঁর যুক্তি, "খারাপ খবর এটাই যে সমঝোতা হল না। আমার মনে হ, এটা ইরানের জন্য যতটা খারাপ খবর, আমেরিকার জন্য় ততটা নয়। আমরা আমেরিকা ফিরে যাচ্ছি। আমরা সবরকমের চেষ্টা করেছিলাম। কিন্তু ওরা আমাদের শর্তাবলী না মানার সিদ্ধান্ত নিয়েছে।"

ইরান শর্তাবলী মানতে নারাজ, দাবি ভ্যান্সের

ভ্যান্সের দাবি, বৈঠকে আমেরিকা গোড়া থেকেই নমনীয় ছিল। ইরানকে বেশ কিছু ছাড়ও দেওয়া হচ্ছিল তাঁদের তরফে। কিন্তু ইরান আমেরিকার শর্তাবলী মানতে রাজি হয়নি। একদিন আগে জানা গিয়েছিল, কাতার-সহ বিভিন্ন দেশে বাজেয়াপ্ত করে রাখা ইরানের সম্পদ ছাড়তে রাজি হয়েছে আমেরিকা। সেই নিয়ে প্রশ্ন করলে ভ্য়ান্স বলেন, "বিষয়টি উঠে আসে আলোচনায়। কিন্তু ইরান আমাদের শর্তাবলী মানতেই রাজি হয়নি। আমার মনে হয়, আমরা বেশ নমনীয় ছিলাম। প্রেসিডেন্ট (ডোনাল্ড ট্রাম্প) বলেছিলেন সমঝোতার জন্য চেষ্টা করতে। আমরা চেষ্টা করেছি, কিন্তু সমঝোতা হয়নি।"

কোন চুক্তি মানল না ইরান?

কোন কোন শর্তে আপত্তি জানিয়েছে ইরান, তা নিয়ে বিশদে কিছু খোলসা না করলেও ভ্যান্স বলেন, "বিশদ কিছু বলতে চাই না। ২১ ঘণ্টা ধরে গোপনে বৈঠকের পর প্রকাশ্যে এ নিয়ে আলোচনা চাই না আমি। তবে আমাদের কাছে এই বার্তা আসা দরকার যে ওরা পরমাণু অস্ত্র তৈরি করতে চাইবে না, এমন কিছু চাইবে না, যার মাধ্যমে দ্রুত পরমাণু অস্ত্র তৈরি করা যেতে পারে। আমেরিকার প্রেসিডেন্টের এটাই মূল লক্ষ্য। আমরা সেই চেষ্টাই করছিলাম। ওদের পরমাণু প্রকল্প, পরমাণু কেন্দ্রগুলি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হল, ওরা কি প্রতিশ্রুতি দেবে যে, আজ নয়, দু'বছর পরও নয়, বরং অদূর ভবিষ্যতে পরমাণু অস্ত্র তৈরি করবে না? তেমন কোনও ইঙ্গিত পেলাম না। আশাকরি ভবিষ্যতে পাব।"

ভ্যান্স জানিয়েছেন, বৈঠক চলাকালীন লাগাতার ট্রাম্পের সঙ্গে কথা হচ্ছিল তাঁদের। যুদ্ধ বিভাগের সচিব পিট হেগসেথ, বিদেশ সচিব মার্কো রুবিও, অ্যাডমিরাল ব্র্যাড কুপার এবং জাতীয় নিরাপত্তা বিভাগের আধিকারিকদের সঙ্গেও কথা হয়। তাঁদের তরফে সবরকম চেষ্টা চালানো হয়। তাঁরা সেরা প্রস্তাব দেন ইরানকে। তবে আগামী দিনে ইরান তাঁদের প্রস্তাবগুলি নিয়ে ভাবনা-চিন্তা করে কি না, সুর নরম করে কি না, সেদিকেও নজর থাকবে বলে জানিয়েছেন ভ্য়ান্স।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি শিক্ষকের, ভবানীভবনে অভিষেকের PA, সঙ্গে আরও খবর
স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি শিক্ষকের, ভবানীভবনে অভিষেকের PA, সঙ্গে আরও খবর
Bankura News: টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
BJP Extortion Allegation: ১০ হাজার টাকা তোলা না দেওয়ায় বাইক সারানোর গ্যারেজ মালিককে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
১০ হাজার টাকা তোলা না দেওয়ায় বাইক সারানোর গ্যারেজ মালিককে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget