এক্সপ্লোর

মার্কিন-ইরাক সংঘাত LIVE Updates: ২২ ক্ষেপণাস্ত্রের হামলা, বলল ইরাক, মৃত ৮০ 'মার্কিন জঙ্গি', দাবি ইরানের, ইরাক-যাত্রায় সতর্কতা জারি ভারতের

US-Iran Tensions LIVE Updates: Iraq Says 'Attacked With 22 Missiles, No Casualties'; Iran Claims 80 Dead; India Issues Travel Advisory মার্কিন-ইরাক সংঘাত LIVE Updates: ২২ ক্ষেপণাস্ত্রের হামলা, বলল ইরাক, মৃত ৮০ 'মার্কিন জঙ্গি', দাবি ইরানের, ইরাক-যাত্রায় সতর্কতা জারি ভারতের

Background

বাগদাদ: জেনারেল কাসেম সোলেমানির হত্যার বদলা হিসেবে বুধবার ইরাকের মার্কিন দুটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান। সূত্রের খবর, প্রায় এক ডজন ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
ইরানের সংবাদসংস্থা ফার নিউজ এজেন্সি ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও ফুটেজ ট্যুইট করে। সেখানে বলা হয়েছে, এটা হল মার্কিন হামলার প্রতিশোধ। এন-আল-আসাদের মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান। খবরের সত্যতা স্বীকার করেছে পেন্টাগন। তারা জানিয়েছে, ২টি ঘাঁটিতে মিসাইল হামলা হয়েছে।
ইতিমধ্যেই, ওই এলাকা থেকে মার্কিন বাহিনীকে ফিরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের রেভোলিউশনারি গার্ড কোর, যার মেজর জেনারেল তথা কাডস বাহিনীর প্রধান সোলেমানিকে ইরাক বিমানবন্দরের কাছে মিসাইল হামলায় মেরেছে মার্কিন ফোর্স।



 


পেন্টাগনের মুখপাত্র জোনাথন হফম্যান জানিয়েছেন, ঘাঁটিতে হওয়া ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা চলছে। তিনি বলেন, সন্ধে সাড়ে সাতটা নাগাদ ইরাকে মার্কিন ও যৌথ বাহিনী ঘাঁটি লক্ষ্য করে প্রায় ১২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। তিনি যোগ করেন, এটা পরিষ্কার যে ক্ষেপণাস্ত্রগুলি ইরাক থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। লক্ষ্য করা হয় আল-আসাদ ও আব্রিলে অবস্থিত দুটি ইরাকি বায়ুসেনা ঘাঁটি, যেখানে মার্কিন বাহিনী উপস্থিত ছিল।
প্রসঙ্গত গত শুক্রবার, বাগদাদে মার্কিন হামলায় সোলেমানি সহ ইরানের একাধিক সামরিক অফিসারের মৃত্যু হয়। এরপরই বদলা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ইরান। মার্কিন বাহিনীকে ‘জঙ্গি’ বলেও উল্লেখ করে ইরান প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, তেহরান যদি মার্কিন বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায়, তাহলে ওয়াশিংটন ইরানের ৫২টি জায়গায় একসঙ্গে হামলা চালাবে।


 

14:31 PM (IST)  •  08 Jan 2020

ইন্ডিয়ান এয়ারলাইন্সকে সতর্ক থাকার নির্দেশ কেন্দ্রের

ভারতীয় রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ইন্ডিয়ান এয়ারলাইন্সকে সতর্ক থাকার নির্দেশ কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ)-এর তরফে জানানো হয়েছে, আমরা বিমান সংস্থাগুলির সঙ্গে বৈঠক করেছি। তাদের পরিস্থিতি সম্পর্কে অবগত করা হয়েছে এবং যাবতীয় সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের পাশাপাশি, একাধিক আন্তর্জাতিক বিমান সংস্থাও গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে। অনেকেই ইতিমধ্যে ইরাকের আকাশপথ ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে।
14:30 PM (IST)  •  08 Jan 2020

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal Case: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী
Hamim Mondal Case: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী
Jharkhand News : ফের ছাত্র-আন্দোলন, সমর্থন জানাল ককরোচ জনতা পার্টি ; অনশনে ছাত্রনেতা
ফের ছাত্র-আন্দোলন, সমর্থন জানাল ককরোচ জনতা পার্টি ; অনশনে ছাত্রনেতা
Abhishek Banerjee: বিদেশ যেতে পারবেন অভিষেক? তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার ভবিষ্যৎ কী? আজ জোড়া মামলায় কী নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট
বিদেশ যেতে পারবেন অভিষেক? তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার ভবিষ্যৎ কী? আজ জোড়া মামলায় কী নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট
Samik Bhattacharya:
" পুলিশই হোক, আর BJP-র নেতা, এসব করলে পার্টি রেয়াত করবে না ", নাম না করে দলীয় কর্মীদের একাংশকে কড়া বার্তা শমীকের

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget