এক্সপ্লোর

Iran Situation: ইসলামি শাসনের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল ইরান! সরকারি বিরোধী বিক্ষোভের উত্তাল, উদ্বেগ আন্তর্জাতিক মহলে

Iran Protest: মূলত ইসলামি শাসনের বিরুদ্ধে প্রতিবাদেই উত্তাল ইরান। আয়াতোল্লা আলি খামেনেই-বিরোধী স্লোগানে তপ্ত গোটা দেশ।

নয়া দিল্লি: ইরানের সর্বোচ্চ নেতা তথা ধর্মগুরু আয়াতোল্লা আলি খামেনেইয়ের বিরুদ্ধে আন্দোলন পরিণত হল গণ আন্দোলনে। আন্দোলনের আগুনটি জ্বলেছিল রাজধানী তেহরান থেকে। সেটি এখন ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে গোটা দেশে। গতকাল, বৃহস্পতিবার থেকে সেই আন্দোলন গণবিক্ষোভে কার্যত গণপ্রতিবাদে পরিণত হয়েছে।

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, ক্ষুব্ধ জনতা ইসফাহান শহরে অবস্থিত ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের (IRIB) একটি ভবনে আগুন ধরিয়ে দিয়েছে। পাশাপাশি, দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বান্দর আব্বাসের রাজপথও নিজেদের দখলে নিয়েছে বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীরা রাস্তায় আগুন জ্বালিয়ে সরকারবিরোধী স্লোগান দিচ্ছেন এবং রাজপথ অবরোধ করে রেখেছেন। তাদের স্লোগানে শোনা যাচ্ছে, “এটাই শেষ যুদ্ধ, পাহলভি ফিরে আসবেন” এবং “স্বৈরাচারের মৃত্যু চাই”।

মূলত ইসলামি শাসনের বিরুদ্ধে প্রতিবাদেই উত্তাল ইরান। আয়াতোল্লা আলি খামেনেই-বিরোধী স্লোগানে তপ্ত গোটা দেশ। ৪৭ বছর আগে ইরানে ইসলামি শাসনব্যবস্থার সূচনা হয়। নেপথ্যে ছিল ১৯৭৯ সালের ইসলামি বিপ্লব। ইরান পরিণত হয় একটি ইসলামি ধর্মতান্ত্রিক রাষ্ট্রে। এর নেতৃত্বে ছিলেন আয়াতোল্লা রুহুল্লাহ খামেনেই। তিনিই ইরানের ইসলামি শাসনের প্রতিষ্ঠাতা ও প্রথম সর্বোচ্চ নেতা।

ইসলামিকতন্ত্রের পাশাপাশি মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পানীয় জলের সংকট নিয়ে ক্ষিপ্ত সাধারণ মানুষ।                                                                          

এরই মধ্যে বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে এক মহিলার মুখ থেকে রক্তের মতো লাল রং বেরচ্ছে। ওই মহিলাকে বলতে শোনা যায়। “আমি ভয় পাই না। ৪৭ বছর ধরে আমি মৃত। ইসলামি শাসনে বীতশ্রদ্ধ। জীবন দুর্বিসহ হয়ে উঠছে।” আরেক মহিলার ছবি সোশালে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে খামেইনির ছবি জ্বালিয়ে সেই আগুনে সিগারেট ধরাচ্ছেন তিনি। 

ইরানের এই পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ তৈরি হয়েছে।

মানবাধিকার গোষ্ঠীগুলোর তথ্য অনুসারে, ইরানি মুদ্রার দরপতনের প্রতিবাদে টানা ১২ দিন ধরে অস্থিরতা চলছে, যা দেশটির ৩১টি প্রদেশের ১০০টিরও বেশি শহরে ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র-ভিত্তিক হিউম্যান রাইটস্ অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি বা এইচআরএএনএ জানিয়েছে, কমপক্ষে ৩৪ জন বিক্ষোভকারী - যার মধ্যে পাঁচজন শিশু - এবং আটজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। এছাড়া আরও দুই হাজার ২৭০ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।   

সেরা শিরোনাম

Bageshwar Baba Non Veg Controversy:দুর্গাপুজোয় আমিষ খাওয়া নিয়ে বাগেশ্বর বাবার মন্তব্যের পাল্টা কী বলছেন তথাগত রায় এবং দিলীপ ঘোষ ?
দুর্গাপুজোয় আমিষ খাওয়া নিয়ে বাগেশ্বর বাবার মন্তব্যের পাল্টা কী বলছেন তথাগত রায় এবং দিলীপ ঘোষ ?
Bageshwar Baba: জমি জবরদখল, হুমকি দেওয়া, রাস্তা দখল, এমনকী গুলি চালানো - বাগেশ্বর বাবার বিরুদ্ধে অগুনতি অভিযোগ
জমি জবরদখল, হুমকি দেওয়া, রাস্তা দখল, এমনকী গুলি চালানো - বাগেশ্বর বাবার বিরুদ্ধে অগুনতি অভিযোগ
Bageshwar Baba: দুর্গাপুজোয় আমিষ খাওয়া নিয়ে বাঙালিকে 'ফতোয়া' দেওয়া বাগেশ্বর বাবার নামে অতীতেও ভূরি ভূরি অভিযোগ
দুর্গাপুজোয় আমিষ খাওয়া নিয়ে বাঙালিকে 'ফতোয়া' দেওয়া বাগেশ্বর বাবার নামে অতীতেও ভূরি ভূরি অভিযোগ
CM Suvendu Adhikari: 'গ্রেফতার তো করবই, বাড়ি বাড়ি গিয়ে তুলে আনব, সব ভাতা বন্ধ, রাস্তায় গড়াগড়ি দিলেও পাবে না', বাল্যবিবাহ রুখতে কড়া দাওয়াই মুখ্যমন্ত্রীর
'গ্রেফতার তো করবই, বাড়ি বাড়ি গিয়ে তুলে আনব, সব ভাতা বন্ধ, রাস্তায় গড়াগড়ি দিলেও পাবে না', বাল্যবিবাহ রুখতে কড়া দাওয়াই মুখ্যমন্ত্রীর

ভিডিও

Abhishek Banerjee | ক্যামাক স্ট্রিট মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | ABP Ananda LIVE
Abhishek Banerjee | সেবাশ্রয় মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ | ABP Ananda IVE
By Election 2026: পুজোর আগেই রাজ্যে ফের ভোট ঘোষণা, নির্বাচনের ফলাফল কবে?
CM Suvendu Adhikari | 'যাদের ক্ষমতা সীমিত, তাদের ১ লক্ষ টাকা সরকারি সাহায্য', ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | ''পুজোয় ডিজে বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
District News: বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
SBI Recruitment : ১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
Air India Express Flight : বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Embed widget