এক্সপ্লোর

US-Iran Ceasefire: ২১ ঘণ্টা ধরে আলোচনা, তাও সমঝোতা হল না, ইরান বলছে, ‘অন্যায্য দাবি করছে আমেরিকা’

US-Iran Peace Talks: পাকিস্তানের ইসলামাবাদে ২১ ঘণ্টা ধরে বৈঠক। তার পরও সমঝোতা হল না আমেরিকা এবং ইরানের মধ্যে।

নয়াদিল্লি: দীর্ঘ ২১ ঘণ্টা ধরে আলোচনা। তার পরও হল না সমাধান। আমেরিকা এবং ইরানের মধ্যে শান্তি-বৈঠক ভেস্তে গেল। আমেরিকার দাবি, তাদের শর্তাবলী মানতে একেবারেই নারাজ ইরান। অন্য দিকে, ইরানের দাবি, আমেরিকা ‘অন্যায্য দাবিদাওয়া’ করছিল।  এই মুহূর্তে দু'সপ্তাহব্যাপী যুদ্ধবিরতি চলছে দুই দেশের মধ্যে। বৈটক ভেস্তে যাওয়ায় ফের যুদ্ধ শুরু হবে কি না, সেই নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। (US-Iran Peace Talks)

ইরানের সঙ্গে সমঝোতা ভেস্তে গিয়েছে বলে রবিবার সকালে জানান আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তাঁরা দেশে ফিরে যাচ্ছেন বলেও জানান। এর পরই ইরানের সরকারি সংবাদমাধ্যম IRIB টেলিগ্রামে বিবৃতি দিয়ে বলে, ‘২১ ঘণ্টা ধরে আলোচনা চলাকালীন ইরানের প্রতিনিধিরা জাতীয় স্বার্থ রক্ষার্থে নিজেদের অবস্থান জানিয়েছেন। ইরানের তরফে সবরকম চেষ্টা হলেও, আমেরিকার অন্যায্য দাবিদাওয়ার জেরে সমঝোতা সম্ভব হয়নি। সেই কারণেই ভেস্তে গিয়েছে আলোচনা’। (US-Iran Ceasefire)

ইরানের Fars News Agency জানিয়েছে, বৈঠক ভেস্তে যাওয়ার দায় আমেরিকারই। তারাই অন্যায্য দাবিদাওয়া তুলে ঘরে। পাশাপাশি, হরমুজ প্রণালী নিয়েও সমাধানসূত্র বের করা যায়নি। পাকিস্তানের তরফেও চেষ্টা চালানো হয় বলে জানিয়েছে তারা। ইরানের প্রতিনিধিদলের এক ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে, যুদ্ধে যা জয় করতে পারেনি, বৈঠকে সেই কিছুই দাবি করে আমেরিকা। হরমুজ, শান্তিপূর্ণ পরমাণু প্রকল্প এবং আরও একাধিক বিষয়ে নিজেদের ইচ্ছে মতো শর্ত বসায়, যা মানা সম্ভব হয়নি।

Fars আরও জানায় যে, বৈঠক থেকে বেরনোর রাস্তা খুঁজছিল আমেরিকা। একটি সূত্রকে উদ্ধৃত করে লেখা হয়, 'আন্তর্জাতিক মহলের সামনে হারের লজ্জা ঢাকতে আলোচনায় বসতে হয়েছিল আমেরিকাকে। কিন্তু পরাজয় সত্ত্বেও নিজেদের প্রত্যাশা কম করতে নারাজ ওরা। পুনরায় বৈঠকে বসতে আগ্রহী নয় ইরান'।

যদিও ভ্যান্স দাবি করেন, তাঁদের তরফে ‘সেরা প্রস্তাব’ দেওয়া হয়েছিল ইরানকে। চূড়ান্ত প্রস্তাব দিয়েছেন তাঁরা। এখন কী করণীয়, তা ইরানই ঠিক করবে। তাঁরা আমেরিকা ফিরে যাচ্ছেন। সমঝোতা না হওয়া ইরানের জন্য শুভ নয় বলেও মন্তব্য করেন ভ্যান্স। তাঁর দাবি, সমঝোতা না হওয়া আমেরিকার চেয়ে ইরানের জন্য বেশি খারাপ। তাঁরা স্পষ্ট ভাষায় সীমা বুঝিয়ে দিয়েছেন। এখন সবকিছু নির্ভর করছে ইরানের উপর। 

১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর এই প্রথম আমেরিকা এবং ইরানের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক হল। ইসলামাবাদে দুই পক্ষের মধ্য়ে বৈঠক চলাকালীন একাধিক বার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও কথা বলেন ভ্যান্স। শীর্ষ আধিকারিকদের পরামর্শও নেন বারংবার। আমেরিকার তরফে বৈঠকে প্রতিনিধি হিসেবে হাজির ছিলেন ভ্যান্স, বিশেষ রাষ্ট্রদূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। অন্য দিকে ইরানের প্রতিনিধি হিসেবে বৈঠকে ছিলেন পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাকে গালিবাফ, বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget