এক্সপ্লোর

Iran-Israel Conflict: 'ভগবানের শত্রু এঁরা', ট্রাম্প-নেতানিয়াহুর বিরুদ্ধে ফতোয়া জারি ইরানের শীর্ষ শিয়া ধর্মগুরুর

Iran-Israel News: তাঁদের ‘ঈশ্বরের শত্রু’ আখ্যা দিয়ে মুসলমানদের প্রতি তাঁদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানানো হয়েছে। 

কলকাতা:  ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার কয়েকদিন পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ‘ফতোয়া’ জারি করেছেন ইরানের শীর্ষ শিয়া ধর্মগুরু গ্র্যান্ড আয়াতোল্লাহ নাসের মাকরেম শিরাজি। তাঁদের ‘ঈশ্বরের শত্রু’ আখ্যা দিয়ে মুসলমানদের প্রতি তাঁদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানানো হয়েছে। 

সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, আয়াতোল্লাহ মাকরেম বলেন, “যে ব্যক্তি বা সরকার ইসলামি নেতৃত্বকে হুমকি দেয়, সে ‘মুহারিব'- অর্থাৎ ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।” ইরানি আইনে মুহারিবদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড, অঙ্গচ্ছেদ, শূলে চড়ানো বা নির্বাসন দেওয়া হয়।                        

ফতোয়ায় আরও বলা হয়েছে, “এই শত্রুদের যে কোনও রকম সমর্থন বা সহযোগিতা করা হারাম, এবং বিশ্বের সব মুসলমানের দায়িত্ব এই শত্রুদের তাদের ভুলের জন্য অনুতপ্ত করানো।”

আপাতত সংঘর্ষবিরতি মেনে চলছে ইরান ও ইজরায়েল। কিন্তু আমেরিকার হামলার পরও, ইউরেনিয়ামের সমৃদ্ধকরণ করা তারা বন্ধ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। ট্রাম্প অবশ্য ইরানের এই অবস্থানকে অলীক কল্পনা হিসেবেই দেখছেন। এদিকে বিভিন্ন মাধ্যমে খবর উঠে আসছে, ফের  ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করতে পারে ইরান। এই প্রসঙ্গে ট্রাম্প জানিয়েছেন, আমরা কখনওই সামরিকভাবে তা হতে দেব না। হামলার পর ইরান পরমাণু কেন্দ্রগুলিতে গেছিল। তারাই বলেছে অত্যন্ত ধ্বংসাত্মক হামলা হয়েছে। এই হামলা না হলে ইরান থামত না। 

এদিকে ইরানের বিদেশমন্ত্রী আরাকচি সাফ জানিয়ে দিয়েছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কখনওই বন্ধ করবে না ইরান। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে সরে আসছে তেহরান। ইরানের পারমাণবিক কর্মসূচিকে সুরক্ষিত করতে ব্যর্থ হয়েছে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (NPT)।  

১৩ জুন ইরানের সামরিক কমান্ডার এবং পারমাণবিক বিজ্ঞানীদের লক্ষ্য করে ইজরায়েল বিমান হামলা শুরু করলে ১২ দিনের তীব্র সংঘাত শুরু হয়। প্রতিশোধ হিসেবে ইরান ইজরায়েলি শহরগুলিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইসরায়েলি বাহিনীর সঙ্গে যোগ দিয়ে আমেরিকা তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় হামলা চালালে সংঘর্ষ আরও তীব্র হয়, যার ফলে ইরান কাতারে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।                                                  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live
Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget