এক্সপ্লোর

Israel-Lebanon War: ২০০০ পেরিয়ে গেল মৃত্যুসংখ্যা, গৃহহীন ১২ লক্ষ, ইজরায়েলি হামলায় ধ্বংসস্তূপ লেবানন

Israel Attacks Lebanon: আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, বেইরুট-সহ লেবাননের অন্দরে ঢুকে পড়েছে ইজরায়েলি সেনা।

বেইরুট: ইজরায়েলি হামলায় মৃতের সংখ্যা লাগাতার বেড়ে চলেছে লেবাননে। শুক্রবার পর্যন্ত সেখানে ২ হাজার ১১ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহতের সংখ্যা এখনও পর্যন্ত ৯ হাজার ৫৩৫।  লেবাননের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, মৃতদের মধ্যে ১২৭ শিশু রয়েছে। ২৬১ জন মহিলা মারা গিয়েছেন ইজরায়েলি হামলায়। হাজার হাজার মানুষ দেশ ছেড়ে পালাতে শুরু করেছেন ইতিমধ্যেই। (Israel-Lebanon War)

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, বেইরুট-সহ লেবাননের অন্দরে ঢুকে পড়েছে ইজরায়েলি সেনা। লাগাতার বোমাবর্ষণ, গোলা-গুলি চলছে। ইজরায়েলি সেনার আরবি ভাষার মুখপাত্র আভিচে আদরে  বেইরুটের দক্ষিণের বুর্জ আল-বরাজনে এবং হারেত রেইক এলাকা থেকে বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দিয়েছেন। ওই এলাকায় হেজবোল্লার শিবির রয়েছে। তাই আগেভাগে সতর্ক করা হচ্ছে বলে জানিয়েছে ইজরায়েলি সেনা। (Israel Attacks Lebanon)

জায়গা খালি করতে বেইরুটের একাধিক এলাকায় নোটিস ঝোলানো হয়েছে। সেখানে তীব্র শব্দে বিস্ফোরণও ঘটেছে বলে খবর। বেইরুটে বিমানবন্দরের কাছে ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে। লেবাননের আকাশে ঘুরছে ইজরায়েলি ড্রোন। এর পাল্টা ইজরায়েলি সেনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে হেজবোল্লা। হেজবোল্লার দাবি, ইজরায়েলের উত্তরে কাফরিউফেল এলাকায় ইজরায়েলি বাহিনী মোতায়েন ছিল। লেবাননের খালেট উবের গ্রামেও ইজরায়েলি সেনা ঘুরে বেড়াচ্ছিল। সেখানেও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে হেজবোল্লা। যদিও কেউ হতাহত হয়েছেন বলে জানায়নি ইজরায়েলি সেনা।

আন্তর্জাতিক সংস্থা Disaster Risk Management Unit জানিয়েছে, বৃহস্পতিবার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে লেবাননের বিভিন্ন জায়গায় ইজরায়েলি ১৫৩টি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে। সেই সঙ্গে চলে গোলা-গুলিবর্ষণ। ওই দিনেই শুধুমাত্র ৩৭ জন মারা যান, আহত হন ১৫১ জন। ইজরায়েলি হামলা থেকে নাগরিকদের বাঁচাতে লেবাননের বিভিন্ন জায়গায় ৯৩১টি আশ্রয়শিবির গড়ে তোলা হয়েছে। সেখানে এই মুহূর্তে প্রায় ১ লক্ষ ৭২ হাজারপ ১০০ মানুষ আশ্রয় নিয়েছেন বলে খবর। দেশে গৃহহীন মানুষের সংখ্যা ১২ লক্ষ প্রায়। 

গত ২৩ সেপ্টেম্বর থেকে লাগাতার লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। শুধুমাত্র তাতেই ১১০০ জন মারা গিয়েছেন বলে দাবি দেশের সরকারের। গত বছর থেকে ধরলে হিসেব ২০০০ ছাড়িয়ে যাচ্ছে। লেবাননে ইজরায়েলের এই হামলা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে আন্তর্জাতিক মহল। পশ্চিম এশিয়াকে তারা যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে বলে উঠছে অভিযোগ। তবে আমেরিকা-সহ বেশ কিছু দেশ আবার ইজরায়েলকে সমর্থন করছে।

এমন পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়া বিমান পাঠিয়ে তাদের ৯৭ জন নাগরিককে উদ্ধার করেছে লেবানন থেকে। ব্রাজিলও বিমান পাঠিয়ে ৩০০০ নাগরিককে দেশে ফেরানোর কাজ শুরু করে দিয়েছে। তারা সপ্তাহে দু'টি করে বিমান পাঠাবে লেবাননে। বৃহস্পতিবার জাপান সরকার ৪০-৫০ নাগরিককে উদ্ধার করে নিয়ে যায়। বিমান পাঠিয়ে নাগরিকদের উদ্ধার করে নিয়ে গিয়েছে নেদারল্যান্ডসও। ব্রিটেনের ১৫০ জনের বেশি নাগরিক চার্টার্ড বিমানে চেপে দেশে ফিরেছেন। স্পেন দু'টি সেনার বিমানে উদ্ধারকার্য চালাচ্ছে। তাদের দেশের ৪০০-৫০০ জব লেবাননে রয়েছেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
News Live Updates: আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
ভবানী ভবনে দ্বিতীয় হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের,
ভবানী ভবনে দ্বিতীয় হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের,
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget