এক্সপ্লোর

Israel Attacks Qatar: নতুন করে যুদ্ধের সূচনা? এবার কাতারে হামলা ইজরায়েলের, সমঝোতা বৈঠক চলাকালীন পর পর বিস্ফোরণ

Israel Strikes Qatar: কাতারের রাজধানী দোহায় পর পর বিস্ফোরণ ঘটেছে।

নয়াদিল্লি: প্যালেস্তাইনে এখনও মৃত্যুমিছিল অব্যাহত। রাশিয়া বনাম ইউক্রেনের মধ্যেও যুদ্ধ শেষ হয়নি। সেই আবহেই পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা। এবার কাতারে বোমা নিক্ষেপ করল ইজরায়েল। পর পর বেশ কয়েক বার তীব্র বিস্ফোরণ শোনা গিয়েছে। হামলার কথা স্বীকার করে নিয়েছে ইজরায়েল। তাদের দাবি, সেখানে লুকিয়ে থাকা হামাস নেতাদের নিশানা করতেই এই হামলা চালানো হয়েছে। যে বিল্ডিং লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, সেখানে হামাসের শীর্ষনেতৃত্ব উপস্থিত ছিলেন বলে জানা যাচ্ছে। তবে হতাহতের তালিকায় কে কে রয়েছেন, কতটা ক্ষতি হয়েছে, এখনই তা স্পষ্ট হয়নি। (Israel Attacks Qatar)

কাতারের রাজধানী দোহায় পর পর বিস্ফোরণ ঘটেছে। এত তীব্র হামলা হয় যে কেঁপে ওঠে চারিদিক। ইজরায়েলি সেনা জানিয়েছে, আকাশপথে দোহায় বোমাবর্ষণ করেছে তারা। ঠিক কোথায় হামলা চালানো হয়েছে, তা যদিও খোলসা করেনি ইজরায়েল। তবে তাদের সেনার তরফে বলা হয়েছে, হামাসের জঙ্গিনেতাদের নিশানা করে নির্দিষ্ট লক্ষ্য়ে হামলা চালানো হয়েছে। সেই মতো সতর্কতা অবলম্বন করা হয়েছিল, যাতে নিরীহ মানুষের কোনও ক্ষতি না হয়। ইজরায়েলি বাহিনীর তরফে লিখিত বিবৃতিতে বলা হয়, ‘বহু বছর ধরে হামাস নেতৃত্ব সন্ত্রাসী কাজকর্ম চালিয়েছে। ৭ অক্টোবরের গণহত্যার জন্য় প্রত্যক্ষভাবে দায়ী ওঁরা। ইজরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন’। (Israel Strikes Qatar)

ইজরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মৎরিচের বক্তব্য, “সন্ত্রাসবাদীরা কোথাও সুরক্ষা পাবে না। পৃথিবীর কোনও প্রান্তেই নয়। একেবারে সঠিক সিদ্ধান্ত। ইজরায়েলি সেনা এবং গোয়েন্দারা নিখুঁত কাজ করেছেন।” প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দফতর বলে, ‘হামাসের সন্ত্রাসী নেতাদের বিরুদ্ধে স্বাধীন অভিযান ছিল এটা। ইজায়েলই উদ্যোগী হয়, ইজরায়েলই চালায়, পূর্ণ দায় ইজরায়েলরই’।

হামাসের দাবি, সমঝোতা বৈঠক করতে দোহায় গিয়েছিল তাদের নেতৃত্ব। সেই সময় হামলা চালিয়েছে ইজরায়েল। ঘটনাস্থল থেকে যে ছবি ও ভিডিও সামনে এসেছে, তাতে দোহার আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যেতে দেখা গিয়েছে। একটি বিল্ডিং ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে। এই হামলার তীব্র নিন্দা করেছে কাতার। তাদের বিদেশমন্ত্রকের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন, “ভাষায় যতটা প্রকাশ করা যায়, ততটা কড়া ভাষায় ইজরায়েলের এই হামলার নিন্দা করছি আমরা। হামাসের রাজনৈতিক প্রতিনিধিদের একটি দল দোহায় ছিল। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এই হামলা চালানো হয়েছে। কাতারের সকলের জন্য বিপদ বিপদ ডেকে এনেছে ইজরায়েল।”

গত জুন মাসেই ইরানের ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে। সেই ইরানও ইজরায়েলের বিরুদ্ধে মুখ খুলেছে। তাদের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, “আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। কাতারের জাতীয় সার্বভৌমত্বের উপর আঘাত হেনেছে ইজরায়েল। প্যালেস্তাইন নিয়ে সমঝোতার উপর হামলা চালানো হয়েছে। এই হামলা শুধু পশ্চিম এশিয়ার জন্য় নয়, আন্তর্জাতিক মহলের জন্যই বিপদের ঘণ্টা”। 

ইজরায়েল এবং হামাসের মধ্যে মধ্যস্থতা করছে কাতার। সেই নিয়ে বৈঠকের সময় হামলা চালানো নিয়ে ইজরায়েলের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন উঠছে। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টনোও গুতারেসের বক্তব্য, “কাতারের জাতীয় অখণ্ডতা, সার্বভৌমত্বের উপর আঘাত হেনেছে ইজরায়েল। যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ে বরাবর ইতিবাচক ভূমিকা পালন করছে কাতার। তাদের উপরই হামলা চালানো হয়েছে। চিরস্থায়ী শান্তিস্থাপনে সব পক্ষকে অংশগ্রহণ করতে হয়, সেই প্রক্রিয়াকে ধংস করা উচিত নয় কোনও পক্ষের।” আমেরিকার হোয়াইট হাউস জানিয়েছে, হামলার কথা শুনেছে তারা। আরও তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে। জর্ডন, কুয়েত, সংযুক্ত আমির আমিরশাহি, ওমানও ইজরায়েলের নিন্দা করেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget