এক্সপ্লোর

সহযোগী করোনাভাইরাসে আক্রান্ত, ১৪ দিনের স্বেচ্ছা কোয়ারেন্টিনে যেতে হবে নেতানইয়াহুকে?

নেতানইয়াহুর সংসদীয় সহযোগীর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর ঘোষণা করে জনৈক সরকারি কর্তা বলেছেন, স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকা অনুযায়ীই ব্যবস্থা নেব আমরা।

জেরুসালেম: গত ১৫ মার্চ আগাম সাবধানতা অবলম্বন করে নিজের করোনাভাইরাস টেস্ট করিয়েছিলেন, তার রিপোর্ট নেগেটিভ এসেছিল, কিন্তু ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহুর এক উপদেষ্টাই কোভিড ১৯ পজিটিভ হয়েছেন বলে সোমবার জানালেন সে দেশের সরকারি অফিসাররা। ভাইরাস কি ছুঁয়েছে ইজরায়েলি প্রধানমন্ত্রীকেও, জল্পনা চলছে। নেতানইয়াহুও সংক্রামিত হয়েছেন বা তাঁর কাজকর্মে এর প্রভাব পড়েছে কিনা, তা এখনই পরিষ্কার নয়। নেতানইয়াহুর সংসদীয় সহযোগীর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর ঘোষণা করে জনৈক সরকারি কর্তা বলেছেন, স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকা অনুযায়ীই ব্যবস্থা নেব আমরা। যদিও ইজরায়েলি প্রধানমন্ত্রীর ওই সহযোগী স্থিতিশীল বলে জানিয়েছে সেদেশের মিডিয়া। ইজরায়েলি স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকা হল, করোনাভাইরাস সংক্রামিত কারও খুব কাছাকাছি থাকা লোকজনকেও বাধ্যতামূলক ভাবে ১৪ দিনের স্বেচ্ছা কোয়ারেন্টিনে থাকতে হবে। নেতানইয়াহুর ওই সহযোগী গত সপ্তাহে পার্লামেন্টের অধিবেশনে হাজির ছিলেন বলে খবর ইজরায়েলি মিডিয়ার। সেখানে ছিলেন নেতানইয়াহু, বিরোধী নেতারাও, যাঁদের সঙ্গে করোনাভাইরাস উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সাহায্য়ের জন্য় জরুরি ভিত্তিতে জোট সরকার গড়ার চেষ্টা করছিলেন নেতানইয়াহু। ইজরায়েলে এপর্যন্ত করোনাভাইরাসে সংক্রামিত চার হাজারের বেশি, ১৫ জনের মৃত্যু হয়েছে। .তবে মৃতের সংখ্যা বেড়ে কয়েক হাজার হতে পারে বলে স্বাস্থ্যমন্ত্রকের কর্তারা আশঙ্কা প্রকাশ করায় ঠিক ছিল, সোমবারই নেতানইয়াহু প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকে বসে আলোচনা করবেন দেশের কিছু এলাকায় লকডাউন ঘোষণা করা যায় কিনা।

সেরা শিরোনাম

Weather Update: কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
Tapas Roy On Sudip Banerjee:
"আমার ভারী বয়েই গেছে..", সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় সম্পর্কে ফের মুখ খুললেন তাপস রায়
Kolkata Medical College: চুম্বক গিলে ফেলেছিল ৬ বছরের শিশু, ফেরাল একাধিক হাসপাতাল, অবশেষে লেদ কারখানা থেকে চুম্বক বানিয়ে অপারেশন, বড় সাফল্য কলকাতা মেডিক্যালের
চুম্বক গিলে ফেলেছিল ৬ বছরের শিশু, ফেরাল একাধিক হাসপাতাল, অবশেষে লেদ কারখানা থেকে চুম্বক বানিয়ে অপারেশন, বড় সাফল্য কলকাতা মেডিক্যালের
ABP Ananda Top 10,5 November 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,5 November 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget