এক্সপ্লোর

Chandrayaan 3: 'কিচ্ছু কাজ না করলেও...', চন্দ্রযান ৩ নিয়ে এ কী বললেন ISRO প্রধান?

ISRO:বড়সড় ঘোষণায় চমক দিলেন ইসরোর চেয়ারম্যান। ঠিক কী বললেন তিনি?

নয়াদিল্লি: সব ঠিক থাকলে আর কদিন পরেই চাঁদের মাটিতে সফট ল্যান্ডিং করবে ভারতের চন্দ্রযান ৩। ২৩ আগস্ট চাঁদের মাটি ছোঁয়ার কথা। তার আগে বড়সড় ঘোষণায় চমক দিলেন ইসরোর চেয়ারম্যান। চন্দ্রযান ৩- এর ল্যান্ডার বিক্রম- নিয়ে সেই ঘোষণা। কোনও সেন্সর এবং দুটি ইঞ্জিন কাজ না করলেও বিক্রম সফট ল্যান্ডিং করবে বলে জানালেন ISRO চেয়ারম্যান এস সোমনাথ।

কীভাবে সম্ভব?
বিক্রম ল্যান্ডারের ডিজাইন এমনভাবেই তৈরি করা হয়েছে যে এই ধরনের পরিস্থিতি সামলে নিতে পারবে এটি। একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্য়োগে আয়োজিত Chandrayaan-3: Bharat's Pride Space Mission- শীর্ষক আলোচনাসভায় এই কথা বলেছেন ISRO চেয়ারম্যান। তিনি বলেছেন, 'যদি সব ফেল করে যায়। সব সেন্সর ফেল করে যায়, কিচ্ছু কাজ না করে, তাহলেও বিক্রম ল্যান্ড করতে পারবে। এভাবেই সেটিকে ডিজাইন করা হয়েছে।'

তিনি আরও বলেছেন, 'আমরা এটাও দেখেছি যে যদি বিক্রমের দুটি ইঞ্জিন ল্যান্ডিংয়ের সময় কাজ না করলেও ল্যান্ড করতে সমস্য়া হবে না।' তবে একটি বড় চ্যালেঞ্জ রয়েছে। সেটা কী? ইসরো চেয়ারম্যান জানিয়েছেন, আড়াআড়ি ভাবে রাখা বিক্রম ল্যান্ডারকে উল্লম্ব ভাবে চাঁদের মাটিতে অবতরণ করানো। অরবিটার থেকে বিচ্ছিন্ন হওয়ার সময় আড়াআড়ি ভাবে এগোবে ল্যান্ডারটি। তারপর বেশ কয়েকটি ধাপে চাঁদের মাটিতে লম্বালম্বি অবতরণ করবে সেটি। এই জায়গাটিই অত্যন্ত জটিল। চন্দ্রযান ২ অভিযানের সময়েই এই সময়েই বিফল হয়েছিল ইসরো। যা হিসেব করা হয়েছে, যেভাবে জ্বালানি খরচের পরিকল্পনা হয়েছে-সবটা নিখুঁত ভাবে মেনে চলাই চ্যালেঞ্জ। তবে এতে সামান্য বদল এলেও যাতে ল্যান্ডারের সমস্যা না হয় সেদিকটাও ভেবে রাখা হয়েছে বলে জানিয়েছেন ইসরো চেয়ারম্যান।


Chandrayaan 3: 'কিচ্ছু কাজ না করলেও...', চন্দ্রযান ৩ নিয়ে এ কী বললেন ISRO প্রধান?

১৪ জুলাই উৎক্ষেপণ করা হয় চন্দ্রযান ৩। ৫ আগস্ট চাঁদের কক্ষপথে ঢুকেছে এটি। আরও ৩টি de-orbiting manoeuvres-এর পর চাঁদের আরও কাছে আসবে এটি। তারপর জটিল অঙ্ক কষে তৈরি পদক্ষেপ মেনে চাঁদের মাটিতে সফট ল্যান্ডিং করার কথা চন্দ্রযান ৩-এর। আজ, ৯ আগস্ট, এরপর ১৪ আগস্ট এবং তারপর ১৬ আগস্ট  de-orbiting manoeuvres হওয়ার কথা। প্রতিটির মাধ্য়মে চাঁদের সঙ্গে দূরত্ব কমাবে চন্দ্রযান ৩। চন্দ্রযান ৩ এর ল্যান্ডারে রয়েছে ৪টি পে-লোড। রোভারে রয়েছে ৩টি পে-লোড।

আরও পড়ুন: রাতের আকাশে আলোক ঝর্ণা, বেনজির উল্কাপাতের সাক্ষী থাকতে চলেছে বিশ্ব

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে
অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে
Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
Annapurna Yojana : 'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget