এক্সপ্লোর

Accident News : যাদবপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, একের পর এক পথচারী ও গাড়িকে ধাক্কা, বইল রক্ত

সিগন্যাল থেকে ডান দিকে ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। এরপর একের পর এক পথচারীকে ধাক্কা দিতে থাকে। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে ছড়িয়ে পড়ে আতঙ্ক।


কলকাতা : মঙ্গলবার সকালে যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ডের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনা। দ্রুতগতিতে ছুটে আসা একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন দুই পথচারী। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, সিগন্যাল থেকে ডান দিকে ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। এরপর একের পর এক পথচারীকে ধাক্কা দিতে থাকে। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

দুর্ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। গাড়িটিকে আটকে রেখে ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আটক করা হয়েছে গাড়ির চালককে। কীভাবে গাড়িটি নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখছে পুলিশ। মঙ্গলবার সকালের এই দুর্ঘটনাকে কেন্দ্র করে যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। 

সোমবার কলকাতার ঢাকুরিয়া চত্বরে একটি ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হয় বেশ কয়েকজন।  ঢাকুরিয়া স্টেশনের কাছে শরৎ ঘোষ গার্ডেন রোডে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে পড়ে একটি গাড়ি। এই ঘটনায় পথচারী-সহ অন্তত ৭ জন গুরুতর আহত হন। দুর্ঘটনায় ফুটপাথের একটি দোকানও খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পর গাড়িটি রাস্তায় ফেলে রেখেই চালক-সহ তিন জন এলাকা ছেড়ে পালিয়ে যান বলে অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, রাত ১০টা নাগাদ কসবার দিক থেকে ঢাকুরিয়া স্টেশনের দিকে যাচ্ছিল গাড়িটি। সেই সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে পড়ে সেটি। ফুটপাথে থাকা পথচারীদের কয়েকজন গাড়ির ধাক্কায় আহত হন। পাশাপাশি রাস্তার ধারের একটি দোকানেও ধাক্কা লাগে। 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনেও এবার পোশাক 'বদল', গাউনের পরিবর্তে এখন থেকে তাঁতের কাপড়
বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনেও এবার পোশাক 'বদল', গাউনের পরিবর্তে এখন থেকে তাঁতের কাপড়
Crimes Against Women: দিল্লিতে ফের গণধর্ষণ, ক্যাফেতে সহকর্মীদের লালসার শিকার তরুণী, গ্রেফতার ৩, এখনও পলাতক ৩
দিল্লিতে ফের গণধর্ষণ, ক্যাফেতে সহকর্মীদের লালসার শিকার তরুণী, গ্রেফতার ৩, এখনও পলাতক ৩
Bengali Cinema: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ, কোন পথে সমাধান ? সাংবাদিকদের মুখোমুখি রুদ্রনীল-ঋতুপর্ণা,
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ, কোন পথে সমাধান ? সাংবাদিকদের মুখোমুখি রুদ্রনীল-ঋতুপর্ণা, "সাধক বামাক্ষ্য়াপা..", মুখ খুললেন অধীরও
Singur Industry : মুখ্যমন্ত্রীর মুখে শিল্প নিয়ে প্রতিশ্রুতির পরেই তৎপরতা শুরু, আশায় বুক বাঁধছে সিঙ্গুরবাসী
মুখ্যমন্ত্রীর মুখে শিল্প নিয়ে প্রতিশ্রুতির পরেই তৎপরতা শুরু, আশায় বুক বাঁধছে সিঙ্গুরবাসী
Advertisement

ভিডিও

Tulu Mondal | বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগ, ভবানী ভবনেও ফের টুলু মণ্ডলকে তলব #tulumondal
Visva-Bharati | বিশ্বভারতীর সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন ঘিরে উত্তেজনা #visvabharatiuniversity
BJP News | শিরোমণি অকালি দলের সঙ্গে জোট বিজেপির, মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা অমিত শাহের
Suvendu Adhikari| 'বাংলা সিনেমা কেন হল মালিকরা রাখছেন না?' রাজ্য সরকারের কাছে রিপোর্ট দিতে হবে
Kolkata Municipality: ওয়ার্ড পুনর্বিন্যাস-বিতর্কের মধ্যেই পুর-অধিবেশন কক্ষের আসন বৃদ্ধি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget