এক্সপ্লোর

Haryana, J&K Assembly Polls Counting: হরিয়ানায় খরা কাটবে কংগ্রেসের ? ৩৭০ ধারা বিলোপের পর প্রথম ভোট, জম্মু-কাশ্মীরের ক্ষমতায় কে ? আজ গণনা

Assembly Election Counting 2024 : রাজনৈতিক মহলের নজর থাকবে হরিয়ানা ও জম্মু-কাশ্মীর নির্বাচনের ফলাফলের দিকে। দু'টি বিধানসভাতেই আসন সংখ্যা ৯০। ম্যাজিক ফিগার ৪৬।

নয়াদিল্লি : লোকসভা ভোটের পর প্রথম বড় দু'টি বিধানসভা নির্বাচনের আজ ফলপ্রকাশ। রাজনৈতিক মহলের নজর থাকবে হরিয়ানা ও জম্মু-কাশ্মীর নির্বাচনের ফলাফলের দিকে। দু'টি বিধানসভাতেই আসন সংখ্যা ৯০। ম্যাজিক ফিগার ৪৬। Jammu and Kashmir, Haryana Assembly Polls Counting 2024

দীর্ঘ ১০ বছর পরে কাশ্মীরে বিধানসভা নির্বাচন। গত ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর এবং ১ অক্টোবরে, ৩ দফায় ভোট হয়েছিল জম্মু-কাশ্মীরে। এখানে লড়াই মূলত ত্রিমুখী — কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স জোট, বিজেপি এবং পিডিপির মধ্যে। অনুচ্ছেদ ৩৭০ বিলোপের পর প্রথম বিধানসভা ভোটে কারা করবে বাজিমাত সেদিকে তাকিয়ে কাশ্মীরবাসী।

অন্যদিকে, হরিয়ানার ৯০টি আসনেই ভোট হয়েছিল গত ৫ অক্টোবর। এই বিধানসভায় মূল লড়াই গত এক দশকের শাসকদল বিজেপি এবং কংগ্রেসের মধ্যে। এছাড়াও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে আইএনএলডি এবং জেজেপি। এক দশকের বিজেপি শাসনের পর হরিয়ানা বিধানসভায় কি ফিরতে পারবে কংগ্রেস? নজর থাকবে রাজনৈতিক মহলের। সকাল ৮টায় শুরু হবে ভোট গণনা।

একাধিক এক্সটি পোলে বলা হয়েছে, হরিয়ানায় জিততে চলেছে কংগ্রেস। তবে, নিরঙ্কুশ ফল হতে পারে জম্মু ও কাশ্মীরে। যদিও কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স জোট এগিয়ে থাকতে পারে। অবশ্য অনেক সময়ই এক্সটি পোলের ফল মিথ্যা প্রমাণিত হয়েছে। 

দুই রাজ্যেই ৯০টি করে আসন, অর্থাৎ ম্যাজিক ফিগার ৪৬ । কিন্তু, জম্মু ও কাশ্মীরে, ৫ জন সাংসদকে মনোনীত করার ক্ষমতা রয়েছে লেফটেন্যান্ট গভর্নরের। যা নিয়ে চিন্তিত বিরোধীরা। অবিজেপি দলগুলির অভিযোগ, এই সিদ্ধান্ত জনাদেশের বিরুদ্ধে যেতে পারে।

এদিকে বিজেপি আশা করছে, তৃতীয়বার হরিয়ানায় ক্ষমতায় ফেরার। তবে, রাজ্যে প্রতিষ্ঠান-বিরোধী হাওয়া রয়েছে তীব্র। এর পাশাপাশি গেরুয়া শিবিরের উপর ক্ষুব্ধ রাজ্যের একটা বড় অংশের জাঠ ও কৃষক সম্প্রদায়।

অ-জাঠ গোষ্ঠীর মধ্যে বিজেপির এখানে বিশাল সমর্থন ছিল। কিন্তু, এবার তাঁদের মনোভাব পাল্টেছে বলে বিশ্লেষণ রাজনৈতিক মহলের। এর পাশাপাশি আঞ্চলিক যে দলের সঙ্গে তারা এতদিন জোট করে লড়ত তাদের জাঠ-সমর্থন ছিল ভাল রকম। কিন্তু, এবার সেই দলও একা লড়ছে। এদিকে জম্মু ও কাশ্মীরে শান্তি ও উন্নয়নের হাত ধরে তাদের ভাগ্য খুলবে বলে মনে করছে গেরুয়া শিবির।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: খোঁজ মিলল হাওড়ার শ্যুটার দময়ন্তী সেনের, কেমন আছেন তিনি?
খোঁজ মিলল হাওড়ার শ্যুটার দময়ন্তী সেনের, কেমন আছেন তিনি?
Pakistan News : 'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
Sonam Wangchuk Breaking : বড় খবর ! যন্তরমন্তর থেকে অনশনরত সোনম ওয়াংচুককে সরাল পুলিশ
বড় খবর ! যন্তরমন্তর থেকে অনশনরত সোনম ওয়াংচুককে সরাল পুলিশ
Madan on Kunal : 'মনে হচ্ছে কুণালের হারাবার দিনটা খুব তাড়াতাড়ি', ইঙ্গিতপূর্ণ মন্তব্য মদনের
'মনে হচ্ছে কুণালের হারাবার দিনটা খুব তাড়াতাড়ি', ইঙ্গিতপূর্ণ মন্তব্য মদনের

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget