এক্সপ্লোর

Jammu And Kashmir: জম্মুর কিশতোয়ারে সেনা-জঙ্গি গুলির লড়াই, পাশপাশি কুলগামের জঙ্গলে এখনও চলছে অপারেশন আখাল

Kishtwar Encounter: জম্মু ও কাশ্মীরের কিশতোয়ারে চলছে সেনা-জঙ্গি গুলির লড়াই। সম্ভবত ২ জঙ্গি লুকিয়ে রয়েছে। এমনই খবর পাওয়া গিয়েছে।

Jammu And Kashmir: জম্মুর কিশতোয়ারে সেনা-জঙ্গি গুলির লড়াই চলছে। গোপন সূত্রে খবর পেয়ে, আজ সকাল থেকে ডাল এলাকায় অভিযান শুরু করে ভারতীয় সেনা। ডালের বসতি এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে খবর পায় সেনা জওয়ানরা। অভিযান শুরু হতেই পাল্টা গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। এখনও দু'পক্ষের গুলির লড়াই চলছে। এবছরের পহেলগাঁও হামলা এবং তারপর অপারেশন সিঁদুরে ভারতের দেওয়া জবাব- বর্তমানে উপত্যকায় অত্যন্ত তৎপর নিরাপত্তাবাহিনী। গোপন জঙ্গি ঘাঁটি খুঁজে সেগুলি ধ্বংস করতে চলছে চিরুনি তল্লাশি। লুকিয়ে থাকা জঙ্গিদেরও নিকেষ করার প্রক্রিয়া চলছে। 

এর আগে অপারেশন মহাদেব- এ শ্রীনগরের কাছে দাচিগাম এলাকায় ৩ জঙ্গিকে খতম করেছিল নিরাপত্তাবাহিনী। তাদের মধ্যে ২ জঙ্গি পহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত ছিল। এরা জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সদস্য বলেও জানা গিয়েছে। এই অভিযানের আগে হয়েছিল অপারেশন শিবশক্তি। এই অভিযানেও ২ জঙ্গিকে নিকেষ করেছিল নিরাপত্তাবাহিনী। পহেলগাঁও হামলার পর থেকে উপত্যকায় জঙ্গি দমনে আরও বেশি করে তৎপর হয়েছে নিরাপত্তাবাহিনী। জম্মু ও কাশ্মীর পুলিশের সহায়তায় একাধিক জায়গায় অভিযান চালাচ্ছে তারা।  

পাশপাশি কুলগামের জঙ্গলে এখনও চলছে অপারেশন আখাল। ১০ দিনের অপারেশনে এখনও পর্যন্ত ১জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ২ জেনা জওয়ানের, ৪ জন জওয়ান হাসপাতালে ভর্তি। লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বায়ু সেনার রুদ্র হেলিকপ্টার, ড্রোন উড়িয়ে চলছে তল্লাশি, জঙ্গলে চিরুনি তল্লাশি চালাচ্ছে প্যারা কমান্ডো। 

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের কাছে বৈসারন উপত্যকায় নৃশংস হামলা চালায় জঙ্গিরা। মৃত্যু হয় ২৬ জনের। তাঁদের মধ্যে ২৫ জন নিরীহ পর্যটক। আর একজন স্থানীয় টাট্টু ঘোড়ার চালক। নিজের ঘোড়ায় চড়িয়ে পর্যটকদের 'মিনি সুইৎজারল্যান্ড' ঘোরাতে নিয়ে গিয়েছিলেন ওই যুবক। সেখানে জঙ্গিদের হামলা থেকে পর্যটকদের প্রাণ বাঁচাতে গিয়েই নিজের প্রাণ খোয়াতে হয় তাঁকে। জঙ্গিরা বেছে বেছে হিন্দু পুরুষদের টার্গেট করে মাথায় গুলি করে খুন করেছিল। তবে এই জঙ্গি হামলার কড়া জবাব দেয় ভারত। জোরদার প্রত্যাঘাত করা হয় পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ভূখণ্ডে। অপারেশন সিঁদুরের মাধ্যমে গুঁড়িয়ে দেওয়া হয় ৯টি জঙ্গি ঘাঁটি। 

সেরা শিরোনাম

Cafe Owner Mysterious Death: ব্যালকনি থেকে পড়ে ক্যাফে মালিকের মৃত্যু, কাঠগড়ায় ইনফ্লুয়েন্সার প্রেমিকা, গুরুতর অভিযোগ মৃতের মায়ের
ব্যালকনি থেকে পড়ে ক্যাফে মালিকের মৃত্যু, কাঠগড়ায় ইনফ্লুয়েন্সার প্রেমিকা, গুরুতর অভিযোগ মৃতের মায়ের
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget