এক্সপ্লোর

Nitish Kumar: মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার

JDU Chief Sworn In As Bihar CM:মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার। ১০ বছরে ৫ বার 'ডিগবাজি' জেডি(ইউ) প্রধানের।নীতীশকে 'গিরগিটি', 'বিশ্বাসঘাতক' বলে আক্রমণ কংগ্রেস নেতা জয়রাম রমেশের।

পটনা: মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার (Nitish Kumar Takes Oath As CM)। ১০ বছরে ৫ বার 'ডিগবাজি' জেডি(ইউ) প্রধানের। নীতীশকে 'গিরগিটি', 'বিশ্বাসঘাতক' বলে আক্রমণ কংগ্রেস নেতা জয়রাম রমেশের (Congress Leader Jairam Ramesh On Nitish Kumar)। 

ফিরলেন নীতীশ...
জেডি(ইউ) প্রধান যে ফের পুরনো জোটসঙ্গীর হাত ধরতে পারেন, সে নিয়ে গত সপ্তাহ থেকে চর্চা চলছিলই। লোকসভা ভোটের কয়েক মাস আগে বিহার বিধানসভার বিন্যাস বদলের সম্ভাবনা আটকাতে মরিয়া চেষ্টা করে 'ইন্ডিয়া' জোটের একাধিক শরিক দল। তবে আখেরে কিছু আটকানো গেল না। এনডিএ-তে ফিরে এলেন নীতীশ। ফের বিহারে  বিজেপির সঙ্গে জোট বেঁধে সরকার গড়লেন তিনি। উপমুখ্যমন্ত্রীর পদে শপথ নিলেন ২ বিজেপি বিধায়ক। 'সব কিছু ঠিক চলছিল না', কংগ্রেস-আরজেডি-কে নিশানা করে মন্তব্য করেন জেডি(ইউ) প্রধান। সংযোজন, 'দেড় বছর আগে যে জোট তৈরি করেছিলাম, সেই জোটেও সব ঠিক ছিল না। ইন্ডিয়া জোটে সামিল হয়েছিলাম, কিন্তু সেখানেও কোনও কাজ হচ্ছিল না।'  ইতিহাস বলছে, গত ১০ বছরে এই নিয়ে ৫ বার 'ডিগবাজি' নীতীশ কুমারের। ৯ বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন তিনি। এদিন পটনায় শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। নীতীশ কুমারকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

তেজস্বী যাদবের মন্তব্য...
রবিবার যখন জেডি(ইউ) প্রধান বিজেপির সঙ্গে হাত মিলিয়ে ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নিচ্ছেন,তখন আরজেডি বিধায়ক তেজস্বী বিধায়ক বলেন,  'আজ তো বিজেপির সঙ্গে মিলে শপথ নিলেন নীতীশ, কতদিন একসঙ্গে থাকবে দেখুন। সবে খেলা শুরু হল, ২০২৪-এই শেষ হয়ে যাবে জেডিইউ।' কড়া আক্রমণ শানান কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশও। বলেন, 'জোট বদলে গিরগিটির সঙ্গে প্রতিযোগিতা করছেন নীতীশ। বিহারের মানুষ এই বিশ্বাসঘাতকদের ক্ষমা করবে না। যাঁরা এই বিশ্বাসঘাতকদের নাচিয়েছেন, তাঁদেরও মানুষ ক্ষমা করবে না।' তাঁর মতে, 'এটা স্পষ্ট যে প্রধানমন্ত্রী ও বিজেপি ভারত জোড়ো ন্যায় যাত্রাকে ভয় পেয়েছেন। সেখান থেকে দৃষ্টি ঘোরাতেই এই নাটক করা হচ্ছে।' কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের আবার প্রতিক্রিয়া, 'আগেই জানতাম নীতীশ থাকবেন না।' সূত্রের খবর, গত কয়েকদিনে একাধিক বার জেডি(ইউ) প্রধানকে ফোনে যোগাযোগের চেষ্টা করেছিলেন খাড়্গে। কিন্তু ফোনে পাওয়া যায়নি। 

আরও পড়ুন:‘মমতাকে দিয়ে খড়্গের নাম বলায় কংগ্রেস’, প্রধানমন্ত্রী পদপ্রার্থী না হতে পেরেই কি I.N.D.I.A ছাড়লেন নীতীশ?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
Asish Banerjee: আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
CM Suvendu Adhikari: 'তোলাবাজি চলবে না... ১ টাকা যদি কেউ চায়, একটি খবর আমাকে দেবেন', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'তোলাবাজি চলবে না... ১ টাকা যদি কেউ চায়, একটি খবর আমাকে দেবেন', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন

ভিডিও

Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী
Bankura News: ইন্দাসে CJP আন্দোলনকারীর বাবাকে খুনের অভিযোগ, বাড়িতে গেলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ
Kalimpong Landslide: প্রবল বৃষ্টিতে কালিম্পং-ভূটান সীমান্ত এলাকায় ধস। ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget