এক্সপ্লোর

JK Bus Fire: কাশ্মীরে বাসে আগুন, মর্মান্তিক মৃত্যু তীর্থযাত্রীর-জখম একাধিক

Bus Fire:কাটরা থেকে দেড় কিলোমিটার দূরে খারমাল নামে একটি জায়গায় কাছে যাত্রীবাহী বাসে আগুন ধরে যায়।


নয়াদিল্লি: কাটরা থেকে জম্মু (Jammu) যাওয়ার পথে যাত্রীবাহী বাসে আগুন। কাটরা (Katra) থেকে দেড় কিলোমিটার দূরে খারমাল নামে একটি জায়গায় কাছে যাত্রীবাহী বাসে (Bus) আগুন ধরে যায়। 

হতাহত কতজন:
এএনআই সূত্রে খবর, বাসে তীর্থযাত্রীরা ছিলেন। এখনও পর্যন্ত এই ঘটনায় মৃত্যু (Death) হয়েছে কয়েকজন বাসযাত্রীর। কুড়ি জনেরও বেশি জখম। জখম ব্যক্তিদের কাটরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজন আশঙ্কাজনক।

 

কী ভাবে আগুন: 
পুলিশ সূত্রের খবর, বাসের ইঞ্জিনে (Engine) আগুন ধরে যায়। সেখান থেকে দ্রুত গোটা বাসে আগুন ধরে যায়। ঘটনার সঙ্গে সঙ্গে এলাকায় পৌঁছেছে পুলিশ। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হবে। এলাকায় পৌঁছেছে ফরেন্সিক দল। প্রাথমিক তদন্তে কোনও বিস্ফোরণের তত্ত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে জম্মু কাশ্মীর পুলিশ। 

মন্ত্রীর আশ্বাস:
ওই ঘটনায় জখম ও নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ (Jitendra Singh)  জম্মু-কাশ্মীর পুলিশের (JK Police) সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন তিনি। 

এর আগেও দুর্ঘটনা:
চলতি বছরের এপ্রিলে জম্মু কাশ্মীরের রামনগরে রাস্তা থেকে খাদে পড়ে যায় একটি বাস। ওই ঘটনায় মারা গিয়েছিলেন দুইজন পর্যটক। খাদে গাড়ি পড়ে যাওয়ার একাধিক দুর্ঘটনা ঘটেছে কাশ্মীরে। এর আগে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে দুর্ঘটনায় পড়ে একটি গাড়ি। রামবান এলাকায় রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায় গাড়িটি। রাজৌরিতেও স্থানীয় এক বাসিন্দার গাড়ি পড়ে গিয়েছিল খাদে। তারপর এবার মর্মান্তিক বাস দুর্ঘটনা।   

আরও পড়ুন: নিম্নমুখী দেশে করোনায় দৈনিক মৃত্যু, শেষ ২৪ ঘণ্টায় মৃত ৯

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
Vegetables Price Hike: বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Bangladesh Unrest: অগ্নিগর্ভ বাংলাদেশ ! একের পর এক এলাকায় সংঘর্ষ, ৫০টি বাড়িতে আগুন
অগ্নিগর্ভ বাংলাদেশ ! একের পর এক এলাকায় সংঘর্ষ, ৫০টি বাড়িতে আগুন

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget