এক্সপ্লোর

Jharkhand Student Protest: প্রশ্নফাঁস কাণ্ডে এবার উত্তাল ঝাড়খণ্ড, বিধানসভা অভিযান ঘিরে তুলকালাম, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি

JPSC JSSC Question Leak Jharkhand Student Protest : এবার প্রশ্নফাঁস কাণ্ডে উত্তাল ঝাড়খণ্ড। আজই আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসছে ঝাড়খণ্ড সরকার।

নয়াদিল্লি: নিট কাণ্ডে, সিবিআইয়ের চার্জশিটে চাঞ্চল্যকর দাবি উঠে এসেছে। আর ঠিক এহেন পরিস্থিতিতেই এবার প্রশ্নফাঁস কাণ্ডে উত্তাল ঝাড়খণ্ড। আজই আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসছে ঝাড়খণ্ড সরকার। রাঁচিতে দফায় দফায় বিক্ষোভ, মিছিল বের হয়েছে। ইতিমধ্যেই বিধানসভা অভিযান ঘিরে তুলকালাম পরিস্থিতি এবং মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পদত্যাগ দাবি তুলেছে বিজেপি। ঝাড়খণ্ড বিধানসভায় এই নিয়ে তুমুল বিক্ষোভ দেখিয়েছে ভারতীয় জনতা পার্টি।

আরও পড়ুন, "সেটিংয়ের জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ", কুণাল-কটাক্ষের পর "সবজান্তা" বলে পাল্টা ঋতব্রত

একাধিক পরীক্ষায় অনিয়মের অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে ঝাড়খণ্ড বিধানসভা। বাদল অধিবেশনের দ্বিতীয় দিনে সেখানকার বিরোধী দলনেতা বাবুলাল মারান্ডির নেতৃত্বে বিধানসভার পোর্টিকোয় বিক্ষোভ দেখান বিজেপি-সহ অন্যান্য বিরোধী দলের বিধায়করা। রাজ্যের একাধিক নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে দেওয়া হয় স্লোগান। ঝাড়খণ্ডের বিরোধী দলনেতা বাবুলাল মারান্ডির বলেন, এটা শুধু ঝাড়খণ্ডের ছাত্রছাত্রীদের নয়, গোটা রাজ্যের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাঁর অভিযোগ, ঝাড়খণ্ড সরকার আন্দোলনকারী ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনায় বসার বদলে তা এড়িয়ে যাচ্ছে। পরীক্ষায় অনিয়মের অভিযোগের CBI তদন্তও দাবি করেন তিনি।

 NEET UG-র প্রশ্ন ফাঁস হয়েছিল NTA-র ভিতর থেকেই। দায়ী ন্যাশনাল টেস্টিং এজেন্সির কয়েকজন বিশেষজ্ঞ। চার্জশিটে বিস্ফোরক দাবি করল CBI.NTA-র ৩ বিশেষজ্ঞর নাম উল্লেখ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাবি করেছে, প্রশ্ন ফাঁসে জড়িত উদ্ভিদবিদ্যা-প্রাণিবিদ্যা বিশেষজ্ঞ মনীষা গুরুনাথ মন্ধারে, রসায়ন বিশেষজ্ঞ প্রহ্লাদ ভিত্তলরাও কুলকার্নি এবং পদার্থবিদ্যা বিশেষজ্ঞ মনীষা সঞ্জয় হাবলদার। CBI-এর চার্জশিট অনুযায়ী, গোপন অনুবাদ, প্রুফরিডিংয়ের কাজে নিজেদের অনুমোদিত সুযোগের অপব্যবহার করে ওই বিশেষজ্ঞরা প্রশ্নপত্র পাচার করেন। গত মে মাসে, মেডিক্যালের সর্বভারতীয় প্রবেশিকা NEET-এর প্রশ্ন-ফাঁসের অভিযোগ সামনে আসে।যার জেরে পরীক্ষা বাতিল করে দেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি।অনিশ্চয়তার মধ্যে পড়েন প্রায় ২২ লক্ষ পরীক্ষার্থী।
 
নতুন করে পরীক্ষা নেওয়া হয়। দেওয়া হয় CBI তদন্তের নির্দেশ।সূত্রের খবর, CBI তদন্তে উঠে এসেছে, গত এপ্রিলে PB কুলকার্নি, মনীষা মন্ধার নিজেদের বাড়িতে 'স্পেশাল রিভিশন সেশন' আয়োজন করেন। সেখানে কয়েকজন পরীক্ষার্থীকে প্রশ্ন, ৪টি বিকল্প এবং সঠিক উত্তর মৌখিকভাবে জানানো হয়। কোনও ডিজিটাল প্রমাণ না রাখতে পরীক্ষার্থীদের সব কিছু হাতে লিখে নিতে বলা হয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, তল্লাশিতে উদ্ধার হওয়া পরীক্ষার্থীদের নোটবুকের CFSL ও হ্যান্ডরাইটিং পরীক্ষা করে তার সঙ্গে মিলিয়ে দেখা হয় ৩ মে হওয়া NEET-UG-র প্রশ্নপত্র। সেগুলো হুবহু মিলে যায়। এছাড়া, তদন্তে অনলাইন লেনদেনের ডিজিটাল রেকর্ডও হাতে এসেছে। 

 

সেরা শিরোনাম

ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : নজরে বেআইনি নির্মাণ, পুলিশকে নিয়ে বহুতলে পৌঁছে গেল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন
নজরে বেআইনি নির্মাণ, পুলিশকে নিয়ে বহুতলে পৌঁছে গেল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন
Katwa Station : ভয়াবহ, কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আগুন ; কী ক্ষতি হল ?
ভয়াবহ, কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আগুন ; কী ক্ষতি হল ?
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget