এক্সপ্লোর

১৯ ফেব্রুয়ারি যাদবপুরে ছাত্র-ভোট, দাঁড়াতে পারবেন না অকৃতকার্য পড়ুয়ারা

৩টি ফ্যাকাল্টিতে ছাত্র-ভোট। ২০ ফেব্রুয়ারি ৩টি শাখাতেই ভোট গণনা।

কলকাতা: প্রেসিডেন্সির পর এবার যাদবপুরে ছাত্র-ভোট। ১৯ ফেব্রুয়ারি যাদবপুরের ৩টি ফ্যাকাল্টিতে ছাত্র-ভোট। ২০ ফেব্রুয়ারি ৩টি শাখাতেই ভোট গণনা। এই প্রথম ভোট দিতে পারবেন এম-ফিল পড়ুয়ারারাও। ভোটে দাঁড়াতে পারবেন না অকৃতকার্য পড়ুয়ারা। তিন বছর পর, ছাত্র-ভোট ফিরছে যাদবপুরে। গত অক্টোবর মাসে বিশ্ববিদ্যলয়ের ছাত্র কল্যাণ বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রসঙ্গত, গত নভেম্বর মাসে প্রেসিডেন্সির ভোট হয়। সেই সময় প্রশ্ন উঠেছিল, কেন একসঙ্গেই যাদবপুরের ছাত্রভোট করা হচ্ছে না? এপ্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছিল, ওই সময়ে একাধিক পরীক্ষা থাকায় ভোট সম্পন্ন করা সম্ভব নয়। আরও বলা হয়েছিল, সাধারণত যাদবপুরে জানুয়ারি মাসেই ছাত্র-ভোট হয়। সেই প্রথাকে ভাঙার কোনও কারণ নেই। যদিও, সেই প্রথা ভাঙা পড়ছেই। এদিন নির্ঘণ্ট ঘোষনা হতে দেখা গেল, ভোট হচ্ছে ফেব্রুয়ারিতে। এর আগে, ২০১৭ সালে রাজ্যের উচ্চশিক্ষা দফতর কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাত্র-ভোট আইন নিয়ে আসে। সেখানে বলা হয়েছিল, জেভিয়ার্সের ধাঁচে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে রাজনৈতিক ছাত্র সংগঠনের পরিবর্তে অরাজনৈতিক ছাত্র সংসদ থাকবে। ছাত্র-সংসদের সংবিধান অনুযায়ী, প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয়রা বাছাই করবে একাধিক পদাধিকারীদের। এই বিষয়টির তীব্র আপত্তি জানায় যাদবপুর ও প্রেসিডেন্সির পড়ুয়ারা। তারা জানিয়ে দেয়, সংসদের সংবিধান তারা মানবে না। যাদবপুরের পড়ুয়াদের দাবি ছিল, আগের মতোই ছাত্র-ভোট করতে দিতে হবে। রাজনৈতিক ছাত্র ভোটের দাবি নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তারা। পাশাপাশি, ছাত্রদের দাবি সরকারের কাছে পৌঁছে দেন উপাচার্য সুরঞ্জন দাস। এই নিয়ে বিস্তর বিতর্ক হওয়ায় হিংসা আশঙ্কায় যাদবপুর সহ একাধিক কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ভোট স্থগিত রাখে রাজ্য প্রশাসন।

সেরা শিরোনাম

INDIA Bloc Ramlila Maidan Rally: জ্ঞানেশকাণ্ডে আজ দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ, থাকবেন মমতা
জ্ঞানেশকাণ্ডে আজ দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ, থাকবেন মমতা
ABP Ananda Top 10, 1 November 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 1 November 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
SIR in Uttar Pradesh: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দু ভোটার বাদ? SIR নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন খোদ যোগী আদিত্যনাথ, বিজেপি কর্মীদের বিশেষ নির্দেশ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দু ভোটার বাদ? SIR নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন খোদ যোগী আদিত্যনাথ, বিজেপি কর্মীদের বিশেষ নির্দেশ
West Bengal News Live Updates: বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget