এক্সপ্লোর

মোদিজি শুনছেন? ফটো অপ কমিয়ে কাজ করুন! অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের পর্যবেক্ষণের উল্লেখ করে কটাক্ষ সিবালের

পাশাপাশি কংগ্রেস মুখপাত্র মনীশ তেওয়ারিও কেন্দ্রকে আক্রমণ করে চলতি আর্থিক হালকে ‘মানুষের তৈরি ট্র্যাজেডি’ আখ্যা দিয়ে দাবি করেছেন, ভারতকে সংখ্যাগুরুর রাষ্ট্রে পরিণত করার প্রজেক্ট তার অর্থনৈতিক উন্নয়নকে ‘পুরোপুরি পঙ্গু করে দিয়েছে’। তিনি পঞ্জাব ও মহারাষ্ট্র ব্যাঙ্কের এক অ্যাকাউন্ট হোল্ডারের হার্ট অ্যাটাকে মৃত্যু ও ক্যাফে কফি ডে-র প্রতিষ্ঠাতা ভিজি সিদ্ধার্থের আত্মহত্যার অভিযোগ তুলে বলেন, দেখা যাচ্ছে, অর্থনীতি ঝিমিয়ে পড়ার জের মানুষের জীবনেও পড়ছে।

নয়াদিল্লি: ভারতীয় অর্থনীতির বর্তমান হাল নিয়ে সদ্য নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে হাতিয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন কপিল সিবাল। তিনি ট্যুইট করেছেন, ছবি তোলার অধিবেশন না করে ওনার বরং কাজের জায়গায় থাকা উচিত! ২০১৯-র অর্থনীতির নোবেল পুরস্কারের জন্য বাছাই হওয়া তিন অর্থনীতিবিদের একজন, অভিজিত বিনায়ক বলেছেন, ভারতীয় অর্থনীতির দুর্বল ভিতের ওপর দাঁড়িয়ে আছে। বর্তমানে যেসব নথি, তথ্য-পরিসংখ্যান পাওয়া যাচ্ছে, সেগুলি থেকে শীঘ্রই দেশের অর্থনীতির পুনরুজ্জীবনের কোনও ভরসা পাওয়া যাচ্ছে না বলেও অভিমত জানিয়েছেন তিনি। এর পর কংগ্রেসের অন্যতম প্রথম সারির নেতা সিবাল ট্যুইট করেন, মোদিজি কি শুনতে পাচ্ছেন? অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলছেন, ১)ভারতীয় অর্থনীতির ভিত দুর্বল, ২) পরিসংখ্যান সংক্রান্ত নথিতে রাজনৈতিক হস্তক্ষেপ হচ্ছে, ৩) গ্রাম, শহরে গড়পড়তা পণ্যসামগ্রীর ভোগ-ব্যবহার কমেছে, যা সাতের দশকের পর থেকে কখনও হয়নি। ৪) আমরা (ভারতে) সঙ্কটে পড়েছি। সুতরাং ফটো-অপস কমিয়ে কাজ করুন। পাশাপাশি কংগ্রেস মুখপাত্র মনীশ তেওয়ারিও কেন্দ্রকে আক্রমণ করে চলতি আর্থিক হালকে ‘মানুষের তৈরি ট্র্যাজেডি’ আখ্যা দিয়ে দাবি করেছেন, ভারতকে সংখ্যাগুরুর রাষ্ট্রে পরিণত করার প্রজেক্ট তার অর্থনৈতিক উন্নয়নকে ‘পুরোপুরি পঙ্গু করে দিয়েছে’। তিনি পঞ্জাব ও মহারাষ্ট্র ব্যাঙ্কের এক অ্যাকাউন্ট হোল্ডারের হার্ট অ্যাটাকে মৃত্যু ও ক্যাফে কফি ডে-র প্রতিষ্ঠাতা ভিজি সিদ্ধার্থের আত্মহত্যার অভিযোগ তুলে বলেন, দেখা যাচ্ছে, অর্থনীতি ঝিমিয়ে পড়ার জের মানুষের জীবনেও পড়ছে। পাশাপাশি অর্থনীতি ‘গভীর বিপদে’ পড়েছে বলে দাবি করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী, নামী রাজনৈতিক অর্থনীতিবিদ পরাকালা প্রভাকরের লেখা সাম্প্রতিক নিবন্ধে সরকারের নীতির সমালোচনামূলক বিশ্লেষণেরও উল্লেখ করেন মনীশ। পরাকালা ওই নিবন্ধে বলেছেন, দেশে অর্থনীতি ঝিমিয়ে পড়া নিয়ে সর্বত্র উদ্বেগ ছড়িয়েছে। সরকার এখনও মানতে চাইছে না বটে, কিন্তু জনসমক্ষে বাধাহীন ভাবে যেসব তথ্য-পরিসংখ্যান বেরিয়ে আসছে, সেগুলি দেখাচ্ছে, একের পর এক সেক্টরের সামনে সত্যিই গভীর চ্যালেঞ্জের পরিস্থিতি ফুটে উঠছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের মা-বাবার হাতে ২৫ লক্ষ টাকা তুলে দিলেন শুভেন্দু, ব্যবস্থা হল বার্ধক্যভাতা, অন্নপূর্ণা ভাণ্ডারের
গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের মা-বাবার হাতে ২৫ লক্ষ টাকা তুলে দিলেন শুভেন্দু, ব্যবস্থা হল বার্ধক্যভাতা, অন্নপূর্ণা ভাণ্ডারের
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
ABP Ananda Top 10, 11 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 11 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Wedding Guests Fight Over Mutton: মাটন খাওয়ানোর কথা ছিল, পাতে চিকেন পড়তেই হুলস্থুল, বিয়েবাড়িতে মারামারি, আহত ১২
মাটন খাওয়ানোর কথা ছিল, পাতে চিকেন পড়তেই হুলস্থুল, বিয়েবাড়িতে মারামারি, আহত ১২

ভিডিও

Anubrata Mondal: আজই কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট? জল্পনা বাড়াল ঋতব্রত-তৃণমূল
CM Suvendu Adhikari: 'নারী নির্যাতনের সব কেস আবার খুলবে', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
TMC News: কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা উঠে এসেছে:ফিরদৌস
Prakash Chik Baraik: 'গোটা রাজ্যেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে', দাবি প্রকাশ চিক বরাইকের
Sushmita Dev: 'তৃণমূলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, মনে হয় না আর এগোতে পারবে', আক্রমণে সুস্মিতা দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget