এক্সপ্লোর

Karmabhoomi Express: চলন্ত কর্মভূমি এক্সপ্রেসে আচমকাই ভয়াবহ আগুন, দাউদাউ করে পুড়ল ট্রেনের ৪টি বগি

ট্রেনের কামরা থেকে ঘন কালো ধোঁয়া বেরোতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। প্রাণ বাঁচাতে তড়িঘড়ি ট্রেন থেকে নেমে আসেন তাঁরা

নয়া দিল্লি: চলন্ত ট্রেনেই ভয়াবহ অগ্নিকাণ্ড! পঞ্জাবের পাতিয়ালায় কর্মভূমি এক্সপ্রেসের চারটি কামরায় আগুন লাগার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। শুক্রবার এই ঘটনা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ট্রেনের কামরা থেকে ঘন কালো ধোঁয়া বেরোতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। প্রাণ বাঁচাতে তড়িঘড়ি ট্রেন থেকে নেমে আসেন তাঁরা। দূর থেকে দেখা যায়, ট্রেনের কামরা থেকে আকাশের দিকে উঠছে ধোঁয়ার কুণ্ডলী।

এবিপি নিউজের অনুযায়ী, পঞ্জাবের পাতিয়ালা জেলার রাজপুরার কাছে সরাই বাঞ্জারা গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। সেই সময় কর্মভূমি এক্সপ্রেস চলছিল। ট্রেনটি রাজপুরা এলাকায় পৌঁছনোর সময় আগুন লাগার ঘটনা সামনে আসে। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। আগুনের পাশাপাশি চারদিক ধোঁয়ায় ঢেকে যায়।

ঘটনার বেশ কিছু ভিডিয়ো সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, ট্রেনের কামরা থেকে ঘন ধোঁয়া বেরোচ্ছে। আতঙ্কিত যাত্রীরা ট্রেন থেকে নেমে বাইরে দাঁড়িয়ে রয়েছেন। আগুনের খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে চাঞ্চল্য তৈরি হয়।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনেও কর্মভূমি এক্সপ্রেসের চারটি কামরায় আগুন লাগার কথা জানানো হয়েছে। তবে ঠিক কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। কীভাবে আগুনের সূত্রপাত, তা খতিয়ে দেখা হচ্ছে।                                                

এই ঘটনায় কতজন আহত হয়েছেন বা ট্রেনের যাত্রীদের মধ্যে কোনও হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে প্রাথমিক প্রতিবেদনগুলিতে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। আগুনে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিয়েও এখনও স্পষ্ট তথ্য সামনে আসেনি।  

উৎসবের মরসুমে চলন্ত ট্রেনে এমন অগ্নিকাণ্ডের ঘটনায় স্বাভাবিকভাবেই যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আগুন লাগার সঠিক কারণ এবং পরবর্তী পরিস্থিতি সম্পর্কে আরও তথ্যের অপেক্ষা রয়েছে।                       

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Nithya Raman : কেরলের কন্যে থেকে লস অ্যাঞ্জেলেসের মেয়র! কাজ করেছেন দিল্লির বস্তিবাসীদের জন্যও, কে এই নিত্যা রমন?
কেরলের কন্যে থেকে লস অ্যাঞ্জেলেসের মেয়র! কাজ করেছেন দিল্লির বস্তিবাসীদের জন্যও, কে এই নিত্যা রমন?
Abhishek Banerjee: ডায়মন্ড হারবারের তৃণমূলের অফিস থেকে থরে থরে টাকার বান্ডিল উদ্ধার, সাংবাদিকদের মুখোমুখি অভিষেক, শামিম আহমেদকে পাশে নিয়ে যা বললেন..
ডায়মন্ড হারবারের তৃণমূলের অফিস থেকে থরে থরে টাকার বান্ডিল উদ্ধার, সাংবাদিকদের মুখোমুখি অভিষেক, শামিম আহমেদকে পাশে নিয়ে যা বললেন..
CM Mamata Banerjee:সিঙ্গুর নিয়ে নির্দিষ্ট কোনও পরিকল্পনা আছে ? যা জানালেন মুখ্যমন্ত্রী..
সিঙ্গুর নিয়ে নির্দিষ্ট কোনও পরিকল্পনা আছে ? যা জানালেন মুখ্যমন্ত্রী..
Dhanteras Delhi Fire: ধনতেরসের সকালে ভয়ঙ্কর আগুন মার্কেটে, এলাকায় চাঞ্চল্য, দ্রুত ছুটল ২২টি দমকল
ধনতেরসের সকালে ভয়ঙ্কর আগুন মার্কেটে, এলাকায় চাঞ্চল্য, দ্রুত ছুটল ২২টি দমকল
Advertisement

ভিডিও

Howrah News: মুদির দোকান থেকে তোলাবাজির টাকা না দেওয়ায় বেধরক মারধর, ঘটনাস্থলে পুলিশ-র‍্যাফ
CEC News: ভোট চুরির অভিযোগ বিরোধীদের, মুখ খুললেন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার SY Quraishi
Bihar News | বিহারের পাটনায় এনকাউন্টারে মৃত্য়ু ৩ কুখ্যাত অপরাধীর | #abpananda
KMC News | পুরভোটের দিন ঘোষণায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
Shamim Ahmed | মমতা-তৃণমূলেই রয়েছেন তিনি, অবস্থান স্পষ্ট করলেন বিধায়ক শামিম আহমেদ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget