এক্সপ্লোর

Metro Mall Fire : ভয়ঙ্কর আগুন মেট্রো মলে ! পুড়ে খাক একের পর এক দোকান, জিনিসপত্র

Karnataka Massive Fire : এএনাই সূত্রে শেষ পাওয়া খবর অনুসারে, এখনও পর্যন্ত উল্লেখযোগ্য সম্পত্তির ক্ষতি হয় বা কোনও হতাহতের ঘটনা ঘটেনি।          

হুবলি: ভয়ঙ্কর। গনগনে আগুন মেট্রো মলে। শুক্রবার দাউ দাউ করে জ্বলল কর্নাটকের এই  জনপ্রিয় মল। বৃহস্পতিবার মারাঠা গলিতে সুখসাগর মেট্রো মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া আগুনে ছবি ও ভিডিও দেখলে বুক ছ্যাঁৎ করে উঠবে। তবে এএনাই সূত্রে শেষ পাওয়া খবর অনুসারে, এখনও পর্যন্ত উল্লেখযোগ্য সম্পত্তির ক্ষতি হয় বা কোনও হতাহতের ঘটনা ঘটেনি।                       

ক্ষয়ক্ষতির পরিমাণ                          

ভয়াবহ অগ্নিকাণ্ডে সুখসাগর মেট্রো মলের পঞ্চম এবং চতুর্থ তলা কার্যত পুড়ে খাক হয়ে গিয়েছে। আসবাবপত্র, পোশাক এবং রিটেল শপগুলি পুড়ে ছাই হয়ে যায়। দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় প্রশাসন ও মল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে এই ঘটনায় কোনও প্রাণহানি ঘটেনি। 

পুলিশ কী বলছে ?             

এএনআই সূত্রে খবর, পুলিশ কমিশনার এন. শশীকুমার ঘটনাস্থল পরিদর্শন করেছেন । পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। তিন ঘন্টারও বেশি সময় ধরে চলমান আগুন নেভানোর জন্য দমকল বাহিনী লড়াই করেছে। হাত লাগিয়েছেন সাধারণ মানুষও। আশেপাশের এলাকা থেকেও দমকল এসেছে। 

 আহত বা মৃত্যু?            

পুলিশ সূত্রের খবর,  এই মারাঠা গলি এলাকায়, সুখসাগর মলটি প্রায় পাঁচ তলার একটি ছোট মল। আগুন চতুর্থ তলা থেকে শুরু হয়ে পরে পঞ্চম তলায় ছড়িয়ে পড়ে। এই মলের প্রতিটি তলা প্রায় ৪,০০০-৫,০০০ বর্গফুট জায়গা জুড়ে। কী কারণে লাগল আগুন? এখনও নিশ্চিত নয় দমকল ও প্রশাসন।  তবে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, এটি শর্ট সার্কিটের ঘটনা। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দমকল এবং দমকল বিভাগের গাড়ি এসে আগুন নেভানোর চেষ্টা করে। তবে যেহেতু আগুন লেগেছিল পঞ্চম এবং চতুর্থ তলায়, প্রায় ৪০-৫০ ফুট উঁচুতে, তাই তা নেভানো একটু কঠিন হয়। তখন বিভিন্ন জায়গা থেকে আরও বেশি ক্ষমতাসম্পন্ন গাড়ি আসে।  ঘটনায় কোনও ব্যক্তির আহত বা মৃত্যুর কোনও খবর পাওয়া যায়নি। এখন পর্যন্ত, একটি কাপড়ের দোকান এবং একটি আসবাবপত্রের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে হচ্ছে। 

 

(বিস্তারিত রিপোর্ট আরও আসবে ...)

সেরা শিরোনাম

West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
এত নোংরা শৌচালয় ? সরকারি অফিসে নিজেই বাথরুম সাফাই করলেন মন্ত্রী
এত নোংরা শৌচালয় ? সরকারি অফিসে নিজেই বাথরুম সাফাই করলেন মন্ত্রী
Hyderabad Aston Martin Crash: সাংসদের ছেলের গাড়ি পিষে দিয়েছে তরুণীকে, সাফাই দিয়ে বাবা বলছেন, 'ওই তো হাসপাতালে নিয়ে গিয়েছে...'
সাংসদের ছেলের গাড়ি পিষে দিয়েছে তরুণীকে, সাফাই দিয়ে বাবা বলছেন, 'ওই তো হাসপাতালে নিয়ে গিয়েছে...'

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget