এক্সপ্লোর

Kashi Vishwanath Corridor Inauguration: ডুব দিয়ে গঙ্গা স্নান, 'ডমরু' নিনাদ-মন্ত্রোচ্চারণে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিলেন মোদি

Kashi Vishwanath Temple Corridor: কাশীর ললিতা ঘাটে নেমে গেরুয়া বস্ত্র পরে গঙ্গায় ডুব দিয়ে স্নান করেন। এরপর সূর্যের আরাধনা এবং গঙ্গা পুজো করেন প্রধানমন্ত্রী।

লখনউ: নবরূপে কাশী-বিশ্বনাথ ধাম। বদলে যাওয়া কাশী বিশ্বনাথ মন্দির কমপ্লেক্সের (Kashi Vishwanath  Temple) উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। সকালে দিল্লি (Delhi) থেকে বিমানে বারাণসী (Banaras) পৌঁছে প্রথমে কালভৈরব মন্দিরে পুজো দিয়ে আরতি করেন প্রধানমন্ত্রী। এরপর খিরকিয়া ঘাট থেকে অলকানন্দা ক্রুজে পৌঁছন ললিতা ঘাটে। প্রধানমন্ত্রী সফর উপলক্ষে পুরো এলাকাটি খালি করে দেওয়া হয়। ছিল কড়া নিরাপত্তার ব্যবস্থা। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।      

এদিন কাশীর ললিতা ঘাটে নেমে গেরুয়া বস্ত্র পরে গঙ্গায় ডুব দিয়ে স্নান করেন। এরপর সূর্যের আরাধনা এবং গঙ্গা পুজো করেন প্রধানমন্ত্রী। তারপর এখান থেকেই পায়ে হেঁটে যান কাশী বিশ্বনাথ মন্দিরে। এরমধ্যেই ট্যুইট করে প্রধানমন্ত্রী জানান, পুণ্যতোয়া গঙ্গায় স্নান করে আমি কৃতার্থ। মনে হচ্ছিল যেন কলকল শব্দে মা গঙ্গা আমাকে এই বিশ্বনাথ ধামের জন্য আশীর্বাদ জানাচ্ছেন। এরপর বিশ্বনাথ মন্দিরে পুজো দেন তিনি। তারপর ঘুরে দেখেন মন্দির চত্বর। মন্দির চত্বরে বৃক্ষরোপণও করেন তিনি।              

শিবের প্রিয় বাদ্যযন্ত্র 'ডমরু' বাজিয়ে মন্দির প্রাঙ্গনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান হয়। এরপর মন্ত্রোচ্চারণ করে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।   এদিন স্থানীয় গেস্ট হাউসে তাঁর থাকার ব্যবস্থা করা হয়েছে। সেখানে বিশ্রাম নিয়ে সন্ধে ৬টা নাগাদ গঙ্গার ঘাটে বসে আরতি দেখবেন মোদি। গঙ্গার ঘাটে জ্বলবে ১১ লক্ষ প্রদীপ। সাজানো হয়েছে রঙ্গোলি দিয়ে।                                       

নিজের বিধানসভা কেন্দ্র বারাণসীতে এসে কেবল কাশী বিশ্বনাথ ধামের উদ্বোধনই নয়, নেতা-মন্ত্রীদের সঙ্গে বৈঠকও করবেন প্রধানমন্ত্রী।                                

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
'নূপুরের আওয়াজ, আত্মাদের উৎপাত', 'ভূতুড়ে' হস্টেল ছেড়ে চলে গেলেন ৬০০ পড়ুয়া, সত্যিটা কী?
'নূপুরের আওয়াজ, আত্মাদের উৎপাত', 'ভূতুড়ে' হস্টেল ছেড়ে চলে গেলেন ৬০০ পড়ুয়া, সত্যিটা কী?
Gold Money Found: ড্রেন পরিষ্কার কাজ করতে গিয়ে ৯৮ কোটি টাকার গুপ্তধন! জীবন বদলে গেল ওই কর্মীর
ড্রেন পরিষ্কার কাজ করতে গিয়ে ৯৮ কোটি টাকার গুপ্তধন! জীবন বদলে গেল ওই কর্মীর

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget